Rokomari.com

Rokomari.com - রকমারি ডট কম

Business BN ↓ 122 episodes

মো. সবুর খান নামটা অনেকের কাছেই হয়ত পরিচিত। কারণ তিনি ব্যবসার থেকে বেশি গুরুত্ব দিতেন নিজের রেপুটেশনটাকে। একজন উদ্যোক্তার মাইন্ডসেট, লক্ষ্য বা আচরণ যাই বলুন না কেন সেটা কী রকম হওয়া উচিত? ব্যবসা আগে, নাকি রেপুটেশন? উত্তরটা আজকে পাবেন এই পর্বে। এই পর্বটা রকমারি পরিবার নির্দ্বিধায় বলে দিতে পারে উদ্যোক্তাদের জন্য এইটা দেখা ফরজ। সেটা নিয়ে আর বেশি কিছু বলতে হবে না। আপনারা দেখুন, বুঝন এবং বুঝতে চেষ্টা করুণ এবং কমেন্ট বক্স তো খোলাই আছে মতামতটি জানান।

Author

Rokomari.com

Category

Business

Podcast website

rss.com

Latest episode

Aug 28, 2025

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

এক রাতেই ১৮ হাজার অর্ডার জেনারেট | 28.08.2025

চালডাল বাংলাদেশের জনপ্রিয় গ্রোসারি ই-কমার্স প্ল্যাটফর্ম। বর্তমানে প্রতিষ্ঠানটি ঢাকার সকল এলাকায় সেবা প্রদান করছে এবং গ্রাহকদের আস্থা অর্জন করেছে। আমাদের আজকের অতিথি চালডাল.কমের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ওয়াসিম আলিম। আজ তিনি আলোচনা করেছেন কীভাবে চালডালের ব্র্যান্ডিং মার্কেটিং এর মাধমে চালডালকে গড়ে তুলেছেন এবং করোনা মহামারির চ্যালেঞ্জ মোকাবিলা করে চালডালকে এগিয়ে নিয়ে গেছেন। এছাড়াও আমাদের প্রিয় উপ...

এক বইপাগল রিক্সাওয়ালার গল্প! 25.08.2025

সরওয়ার মনসুরের কথা মনে আছে? যার হাত, রিক্সার হাতল ধরে রাখলেও কল্পনা ছুটে চলে ফিকশনের চরিত্রের সাথে কিংবা টি এস সি তে বসে ঝড় তুলে চলে গিটারে। নিজের লেখা গান শুনিয়ে বুদ করে রাখে আপনাকে কিংবা আমাকে। সেই বইপাগল রিক্সাওয়ালা "সরওয়ার মনসুর" এসেছেন রকমারি গল্পগ্রাফিতে নিজের গল্প শোনাতে।

আমাকে মোট ৩ বার বন্ড সই দিতে হয়েছে | Podcast with Mohammad Nazim Uddin 22.08.2025

আমাকে মোট ৩ বার বন্ড সই দিতে হয়েছে | Podcast with Mohammad Nazim Uddin মানুষ কখনো হারে না! হয়তো জিতে, নয়তো শিখে - মোহাম্মদ নাজিম উদ্দিন লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন প্রথমে চারুকলায় ভর্তি হলেও পড়াশুনা শেষ করেন সাংবাদিকতায়। কৈশোরে স্কুল পালানোর জন্য ৩ বার দিতে হয়েছে বন্ড সই। শৈশবে বাবা মারা যাওয়ায় সংগ্রাম করেই বড় হতে হয়েছে। স্বপ্নকে বাস্তব রূপ দিতে গিয়ে ব্যর্থ হয়েছেন একাধিকবার। তার কথায়, ‘মানুষ কখন হা...

জীবনের যে গল্প শুনালেন মুনির হাসান | Munir Hasan | Inspiring Stories 19.08.2025

বাংলাদেশ গনিত অলিম্পিয়াড, ওপেন সোর্স নেটওয়ার্ক বা উদ্যোক্তা হাটের সাথে যে মানুষটির নাম সমানভাবে উচ্চারিত হয় তিনি মুনির হাসান। একজন প্রকৌশলী হয়েও তিনি একজন মার্কেটিং মেন্টর। গনিতের পাশাপাশি মার্কেটিং নিয়েও লিখেছেন একাধিক বেস্ট সেলার বই। পড়াশুনা শেষ করে চাকরি খোজার পরিবর্তে তরুণদের উদ্যোক্তা করে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। গনিতের প্রতি অত্যাধিক ঝোঁক থাকার কারনে পরিচিতি পেয়েছেন ‘ম্যাথ ম...

মোরশেদ মিশুর এই গল্প কি শুনেছিলেন? #Morshed_Mishu 16.08.2025

যুক্তরাষ্ট্র ভিত্তিক ফোর্বস ম্যাগাজিনের তালিকায় যে ক'জন বাংলাদেশি তরুণ ঠাঁই করে নিয়েছেন তাদের মধ্যে একজন মোরশেদ মিশু। ইতোপূর্বে গণমাধ্যম আর সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া নির্মমতা আর বেদনার ছবিগুলোকে আশা আর আনন্দের বার্তায় পাল্টে দিয়ে ‘দি গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ’ শিরোনামে ধারাবাহিক কার্টুন একে দেশ বিদেশে বেশ প্রশংসা পেয়েছিলেন তিনি। আজকে তার মুখ থেকেই শুনবো তার জীবনের গল্প গল্পগ্রাফিতে।

পিয়াস মজিদ কি আসলেই কবি হিসেবে ব্যর্থ? কারনগুলো জানলে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন 13.08.2025

পিয়াস মজিদ কি আসলেই কবি হিসেবে ব্যর্থ? কারনগুলো জানলে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন কবির লেখা কবিতা তো অনেক শুনেছেন, এবার শুনুন কবির নিজের গল্প। গল্পগ্রাফির এবারের পর্বে আমাদের সাথে থাকছেন কবি পিয়াস মজিদ। শুনুন তার জীবনের গল্প তার মুখ থেকেই।

ইতিহাস খোঁজার দুর্দান্ত কিছু গল্প ‪@SalahuddinSumon‬ 10.08.2025

পেশায় তিনি সাংবাদিক। আগ্রহের বিষয়বস্তু ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতি। ঘুরতে ভীষণ ভালোবাসেন। ফুরসৎ পেলেই বেরিয়ে পড়েন আজনা-অদেখা নানা বিষয়ের সন্ধানে। অনুসন্ধানী চোখ নিয়ে হাজির হন মুঘল সম্রাজ্যের প্রাণকেন্দ্র মুর্শিদাবাদের অলি-গলিতে, কখনো বাংলার শেষ স্বাধীনতার সূর্য অস্তমিত যাওয়ার নাটক যুদ্ধের মাঠ পলাশীর প্রান্তরে, আবার কখনোবা তার দেখা মেলে ২০০ বছরের ঐতিহ্যের সাক্ষী টাঙ্গাইলের বিখ্যাত তাঁতের শাড়ি...

পড়ি নিয়ে কি বললেন অনিক খান | Golpography Podcast | Anik Khan 07.08.2025

পড়ি নিয়ে কি বললেন অনিক খান | Golpography Podcast | Anik Khan একাধারে একজন ছড়াকার, আর জে, আইডিয়াবাজ ও উপস্থাপক হলেন অনিক খান। যার ঝুলিতে আছে ভুড়ি ভুড়ি অভিজ্ঞতা ও মশালাদার সব গল্প। আজকের গল্পগ্রাফিতে অনিক খানের মুখ থেকেই শুনবো তার জীবনের গল্প।

Physics ছেড়ে দিতে বলেছিলো, তিনিই কিনা হয়ে গেলেন বিশ্বসেরা বিজ্ঞানী | Dr. Ataul Karim | Ratul Khan 04.08.2025

Physics ছেড়ে দিতে বলেছিলো, তিনিই কিনা হয়ে গেলেন বিশ্বসেরা বিজ্ঞানী | Dr. Ataul Karim | Ratul Khan এমন একটা ট্রেন কল্পনা করুন যা চলছে ১৫০ মাইলেরও বেশী গতিতে কিন্তু লাইনকে স্পর্শ করছে না। আগে যে খরচ হতো ১১০ মিলিয়ন তিনি সেটাকে নামিয়ে নিয়ে আসলেন ১০-১২ মিলিয়নে। এই দলটির যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি আর কেউ নন, আমাদের বাংলাদেশের গর্ব অধ্যাপক ড. মোহাম্মদ আতাউল করিম। যিনি কিনা Applied Optics এর বিগত ৫০ বছরের...

লাখো শিক্ষার্থীকে ইংরেজি শেখানোর গল্প | Saiful Islam | Ratul khan | ‪@EnglishTherapybd‬ 01.08.2025

লাখো শিক্ষার্থীকে ইংরেজি শেখানোর গল্প | Saiful Islam | Ratul khan | @EnglishTherapybd ​ ক্লাস ওয়ান থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ১২ বছর ইংরেজি পড়েও ইংরেজিতে আমরা কেন এত দুর্বল? কেন আমরা নির্ভুলভাবে ইংরেজি লিখতে ও বলতে পারি না? ইংরেজি শিক্ষার ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান ‘ইংলিশ থেরাপি’র প্রতিষ্ঠাতা সাইফুল ইসলামের সঙ্গে গল্প করে জানা গেল এমনই নানা প্রশ্নের উত্তর। ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের দুর্বল...

জীবনের এই চরম সত্য কেউ বলেনা | Hasanuzzaman | Ratul Khan 29.07.2025

কিভাবে ই ভি এম মেশিন বানালাম? শৈশবেই ঝোঁক ছিলো যন্ত্রপাতির প্রতি। এই ঝোঁক নিয়ে বেড়ে ওঠা, তারপর বাবা-মা ও বন্ধুদের পরামর্শে ফরেস্ট্রিতে পড়াশোনা। পড়ছেন ফরেস্ট্রিতে, কিন্তু পুরনো যন্ত্রপাতির দোকানে খুঁজে বেড়াচ্ছেন বিভিন্ন পার্টস, বিষয়টা ইন্টারেস্টিং। এরকম উল্টো রথে চড়ে ফার্মওয়্যার-হার্ডওয়্যার ডেভেলপার হওয়া, আর তারপর পাই ল্যাবসের সফটওয়্যার রিসার্চারের পদটা বাগিয়ে নেওয়া, যাত্রাটা সহজ ছিলো না। সম্পূর্ণ...

উনার প্রতিটা কথা নিশ্চিত আপনার মনে গেঁথে থাকবে | রেজাউল হোসেন 26.07.2025

উনার প্রতিটা কথা নিশ্চিত আপনার মনে গেঁথে থাকবে | রেজাউল হোসেন উনার প্রতিটা কথা নিশ্চিত আপনার মনে গেঁথে থাকবে | রেজাউল হোসেন এমনই একজন মানুষ। রেজাউল হোসেন একজন উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন, বহুমাত্রিক দূরদর্শী কর্পোরেট লিডার। ২৭ বছরেরও বেশি সময় ধরে টেলিকমিউনিকেশন, আইসিটি এবং ডিজিটাল মানি ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন সেলস, ডিস্ট্রিবিউশন, মার্কেটিং, ইন্টারন্যাশনাল রোমিং, লজিস্টিকস, প্রোজেক্ট ম্যানেজমেন্ট...

বই পড়ে বদলে যাওয়া জীবনের গল্প। গৌরাঙ্গ হালদার । Golpography । Rokomari 23.07.2025

বই পড়ে বদলে যাওয়া জীবনের গল্প - গৌরাঙ্গ হালদার বই পড়ে কী হয়? সৈয়দ মুজতবা আলী বলেছিলেন, বই পড়ে কেউ দেউলিয়া হয় না। দেউলিয়া না হলেও আরও কিছু কী কী হওয়া যায়, কেউ ঠিকভাবে বলে দেয় না। তবে বলে না দিলেও এটাই সত্যি, বই পড়া বদলে দিতে পারে একটা জীবন। সৃজনশীল মানুষমাত্রই জ্ঞানের রাজ্যের সঙ্গে যুক্ত থাকার অবারিত আকাঙ্ক্ষা। ‘গল্পগ্রাফি’র এবারের অতিথি গৌরাঙ্গ হালদারও এমনটাই বললেন। শোনালেন জীবনের বিচিত্র সব অভিজ্...

মিথলজি নিয়ে যত মিথ । History of Mythology । Ratul Khan | Golpography 20.07.2025

মিথলজি নিয়ে যত মিথ । History of Mythology । Ratul Khan | Golpography ‘মিথলজি’ শব্দটি উঠলেই শুরুতেই দুটি শব্দ আমাদের মনে উঁকি দেয়। শব্দ দুটি হলো- গ্রিক মিথলজি। বলা বাহুল্য, বাংলাদেশে গ্রিক মিথোলজি বিষয়ক বইপত্র সবচে সহজলভ্য। ক্লাসিক মিথলজি হিসেবেও তা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু ওলমেক বা মায়া কিংবা মিশরীয় মিথলজি নিয়ে আলোচনা যারপরনাই কম। মেসোআমেরিকান মিথলজি নিয়ে আলোচনা নেই বললেই চলে এই বাংলা মুলুক...

জিরো থেকে হলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর। Ratul Sinha #podcast 17.07.2025

যেভাবে জিরো থেকে হলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর? একটা যেমন-তেমন ডিভাইস দিয়ে শুরু করেছিলেন যাত্রা। ৬-৭ ঘন্টা লেগে যেত ভিডিও রেন্ডার হতে। আর্থিক টানাপোড়েনে সঙ্গী বানালেন নিজের মা আর বড় ভাইকে। অনেক কিছুতেই ছিল বাবার আপত্তি। কিন্তু থেমে থাকেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাতুল সিনহা। ফেসবুক-ইউটিউবে ভিডিও কনটেন্ট দেখেন, এমন বেশিরভাগ মানুষের মধ্যেই ‘Ratul Sinha’ একটা জনপ্রিয় নাম। জনজীবন, খাদ্যাভ্যাস, বই,...

ইহুদিদের নিয়ে বই লিখে কেমন গালি খেলেন আব্দুল্লাহ ইবনে মাহমুদ #podcast 14.07.2025

ইহুদিদের নিয়ে বই লিখে কেমন গালি খেলেন আব্দুল্লাহ ইবনে মাহমুদ #podcast ইসরাইলকে বলা হয় হলি ল্যান্ড বা পবিত্র ভূমি। ইহুদি, মুসলিম এমনকি খ্রিস্টান’রাও এই ভূ-খন্ডের দাবিদার। আর এই দাবী নিয়েও আছে অনেক আলোচনা আর সমালোচনা। ইহুদিদের নিয়ে এই তর্ক বিতর্ক থামার আর কোন নাম নেই। এই দাবির পেছনে যতটা না ভৌগোলিক ও প্রত্নতাত্ত্বিক কারণ রয়েছে তারচেয়েও বেশি রয়েছে ধর্মীয় কারণ। কুরআন, তাওরাত ও বাইবেলেও এই ভূ-খন্ডের উল...

BCS পরীক্ষার্থীদের কাছে গাজী মিজানুর রহমান কেন এত জনপ্রিয়? 11.07.2025

BCS পরীক্ষার্থীদের কাছে গাজী মিজানুর রহমান কেন এত জনপ্রিয়? #podcast ‘বিসিএস প্রিলিমিনারি এ্যানালাইসিস’ বিসিএস প্রত্যাশী লাখো শিক্ষার্থীর কাছে বহুল পরিচিত একটি নাম। প্রস্তুতির ক্ষেত্রে ভরসার একটি জায়গা। গল্পগ্রাফিতে এবারের অতিথি ছিলেন এই বইয়েরই লেখক- গাজী মিজানুর রহমান, যিনি বর্তমানে একজন সরকারি ক্যাডার হিসেবে কর্মরত আছেন। বইয়ের বাইরে রয়েছে তাঁর একই নামের গ্রুপ এবং ইউটিউব চ্যানেল, এবং অবিশ্বাস্য হল...

ফেসবুকে স্বপ্ন কেনার গ্রুপ | Recycle Bin | Florida Sharmin Setu | Golpography 08.07.2025

এমন কোনো দম্পতির কথা কল্পনা করুন, যাদের নতুন বিয়ে হয়েছে, অথচ নতুন আসবাব কিনে সংসার সাজানোর স্বপ্ন পূরণ হচ্ছে না। কিংবা এমন কোনো তরুণী, যার পছন্দের লেহেঙ্গাটি কিনতে পারছে না অর্থাভাবে। কিন্তু উভয়ই নিজেদের স্বপ্ন ও চাহিদা মেটাতে পারেন, যদি কম দামে কাঙ্ক্ষিত পণ্যটি পেয়ে যান। ঠিক এমনই একটা এফ-কমার্স গ্রুপ রিসাইকেল বিন, গ্রুপ খোলার তিন দিনের মধ্যেই যার সদস্য সংখ্যা ছাড়িয়ে যায় ৬০,০০০। আর বর্তমানে গ্রুপট...

সাদাত হোসাইনের আবেগঘন গল্প । Sadat Hossain। Golpography 05.07.2025

ছোটবেলায় পাঠ্য বই ব্যতীত অন্য বই পড়া ছিল বারণ। আশেপাশে ছিল না কোনো লাইব্রেরিও। কে জানত, বইয়ের প্রতি অপরিসীম ক্ষুধা নিয়ে বড় হওয়া এই কিশোর একদিন হয়ে উঠবেন দুই বাংলার একজন জনপ্রিয় লেখক। কিংবা উল্টোভাবে বললে বলা যায়, এমন কারোরই হয়তো এরকম জনপ্রিয় লেখক হওয়ার কথা ছিল। আরশিনগর, অন্দরমহল কিংবা নির্বাসন-এর লেখক সাদাত হোসাইনকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার মতো কিছু আমাদের ঝুলিতে নেই। সাদাত তাঁর কর্ম, চিন্তা-চেত...

ট্রেনেই বিক্রি করেছেন লক্ষ কপি বই- টিপু সুলতান । রাতুল খান । Golpography 02.07.2025

পেশায় তিনি ছিলেন ঠিকাদার। নীতি বিসর্জন দিয়ে স্রোতে গা ভাসানোর পরিবর্তে ঠিকাদারির পাশাপাশি একটা সময় বেছে নেন ট্রেনে করে বই ফেরি করার কাজ। উল্লেখ্য, তাঁর বিক্রি করা এসব বইয়ের লেখক তিনি নিজেই। কেবল ট্রেনে ফেরি করেই বিক্রি করেছেন প্রায় ২ লক্ষ বই! তৈরি করেছেন সারা বাংলাদেশের সকল রেলস্টেশন ও ট্রেনের সময়সূচি নিয়ে বিশদ ম্যাপ। তাঁর উদ্ভাবিত অদ্ভুত সুন্দর ও আশ্চর্য পদ্ধতিতে ইংরেজি ভোকাবুলারি হয়েছে পানির মত...

স্পাই স্টোরিজ : বাস্তব যেখানে গল্পকে হার মানায় । গল্পগ্রাফি । Ratul Khan 29.06.2025

তিন গোয়েন্দা, মাসুদ রানা কিংবা শার্লক হোমসের মতো বই তো অনেক পড়েছেন। পড়তে পড়তে হয়তো কখনো অস্ফুটে বলে উঠেছেন, ‘এও কি সম্ভব?’ কিন্তু মোজাম্মেল হোসেন ত্বোহা তাঁর ‘স্পাই স্টোরিজ’ বইয়ে দেখিয়ে দিয়েছেন, বাস্তব আরও বেশি শিহরণ জাগানিয়া। ছোটবেলা থেকেই লিবিয়ায় বেড়ে ওঠা, পড়াশোনা এবং বসবাস। গাদ্দাফির শাসন দেখেছেন খুব কাছ থেকে। ২০১১ সালে শুরু হওয়া লিবিয়ার গৃহযুদ্ধ এবং তাতে মিডিয়ার ভূমিকার প্রত্যক্ষ সাক্ষী, হয়েছে...

গণিত শিখিয়ে ২৭ লাখ ফলোয়ার | Ratul Khan ‪@MottasinPahloviBUETian 26.06.2025

গণিত শিখিয়ে ২৭ লাখ ফলোয়ার | Ratul Khan @MottasinPahloviBUETian ​ শিক্ষার্থীদের কাছে গণিতকে মজার ও উপভোগ্য করে তুলতে যে কজন মানুষ কাজ করে যাচ্ছেন, তাদের মধ্যে মোত্তাসিন পাহলভীর নাম প্রথম দিকেই আসবে। ছোটবেলায় বাবার কাছে গণিতের নানা রকম কৌশল শিখতে শিখতে ভালোবেসে ফেলেন গণিতকে। এরপর আর থামেননি। নিজে গণিত ভালো করে শিখেছেন, আর সেই শিক্ষাটাই ছড়িয়ে দিতে চান বাংলাদেশের আনাচে-কানাচে। সেই লক্ষ্যেই কাজ করে যাচ...

নূর মেহেদীর গল্প, মাধ্যমিকেই যাদের শিক্ষকতার হাতেখড়ি । Rokomari | Ratul Khan 23.06.2025

নূর মেহেদীর গল্প, মাধ্যমিকেই যাদের শিক্ষকতার হাতেখড়ি । Rokomari | Ratul Khan বাংলাদেশের স্টুডেন্ট কমিউনিটিতে, বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কাছে নূর মেহেদী স্যার নামটা বেশ পরিচিত। নাম শুনে চট করেই একজন মানুষের কথা মাথায় আসলেও আসলে তারা দুইজন। একজন পদার্থবিজ্ঞানের মোঃ নূর ই মোস্তফা এবং আরেকজন রসায়নের মোঃ আল মেহেদী। বাবা স্কুলশিক্ষক হওয়ায় মা কখনোই চাননি ছেলেও একই পেশায় আস...

সত্যিকারের সাফল্য কী? । Mahmudul Hasan Sohag । Tajdin Hassan 20.06.2025

যাকে বলা হয় শতাব্দীর শ্রেষ্ঠ ক্রীড়াব্যক্তিত্ব; তিনি হলেন মার্কিন পেশাদার মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলী। ১৯৪২ সালের জানুয়ারি মাসের ১৭ তারিখ জন্ম নেয়া এই মানুষটি মাত্র আঠারো বছর বয়সে পা রাখেন পেশাদার বক্সিংয়ের জগতে। ক্যারিয়ারের শুরুতেই ১৯৬০ সালের রোম অলিম্পিকের লাইট হেভিওয়েট ক্যাটাগরিতে তিনি স্বর্ণপদক জিতেছেন। সেটা ছিল মাত্র শুরু, মাত্র ২২ বছর বয়সে তিনি প্রথমবারের মতো হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতে নেন। স...

একজন হাল্কেনস্টাইন (HulkenStein) এর গল্প। গল্পগ্রাফি। HulkenStein 17.06.2025

একজন হাল্কেনস্টাইন (HulkenStein) এর গল্প। গল্পগ্রাফি। HulkenStein বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এ এস এম আনাস ফেরদৌস। উচ্চ মাধ্যমিকে দিনাজপুর বোর্ডে হয়েছিলেন প্রথম এবং সারাদেশে দ্বিতীয়।মেডিকেল, ইঞ্জিনিয়ারিংসহ স্থান করে নিয়েছিলেন দেশসেরা ১৫টি বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকার একেবারে প্রথম সারিতে। প্রথমে মেডিকেলে ভর্তি হলেও শেষ পর্যন্ত চলে আসেন বুয়েটে। উচ্চ ম...

Listen to the Rokomari.com - রকমারি ডট কম podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.