Rokomari.com
Rokomari.com - রকমারি ডট কম
মো. সবুর খান নামটা অনেকের কাছেই হয়ত পরিচিত। কারণ তিনি ব্যবসার থেকে বেশি গুরুত্ব দিতেন নিজের রেপুটেশনটাকে। একজন উদ্যোক্তার মাইন্ডসেট, লক্ষ্য বা আচরণ যাই বলুন না কেন সেটা কী রকম হওয়া উচিত? ব্যবসা আগে, নাকি রেপুটেশন? উত্তরটা আজকে পাবেন এই পর্বে। এই পর্বটা রকমারি পরিবার নির্দ্বিধায় বলে দিতে পারে উদ্যোক্তাদের জন্য এইটা দেখা ফরজ। সেটা নিয়ে আর বেশি কিছু বলতে হবে না। আপনারা দেখুন, বুঝন এবং বুঝতে চেষ্টা করুণ এবং কমেন্ট বক্স তো খোলাই আছে মতামতটি জানান।
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
একজন মায়া ছড়ানো মানুষের গল্প। গল্পগ্রাফি। Badal Syed 14.06.2025 30:22
একজন মায়া ছড়ানো মানুষের গল্প। গল্পগ্রাফি। Badal Syed গল্পগ্রাফির আজকের অতিথির নাম সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। কিন্তু বাদল সৈয়দ নামেই তিনি বেশি পরিচিত। কেবল লেখালেখিই নয়, বিভিন্ন দাতব্য কর্মকান্ডের সাথেও যুক্ত এই মানুষটি। তাঁর সিগনেচার উক্তি হলো "আসুন মায়া ছড়াই"। পেশায় তিনি একজন কর কমিশনার। কাজের চাপ থাকা সত্ত্বেও একে একে নিয়েছেন "পে ইট ফরওয়ার্ড" এবং "অনেস্ট" এর মত মহৎ উদ্যোগ। তার "পে ইট ফরওয়ার্ড" মূলত...
পায়ে পায়ে ৬৪ জেলা থেকে সুদূর হিমালয় | Babar Ali | Tashfikal Sami | Rokomari 11.06.2025 33:24
পেশায় ডাক্তার হলেও, আপাদমস্তক তিনি একজন অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষ। পাহাড়-পর্বতে চড়ে বেড়ানো তাঁর সবথেকে প্রিয় কাজ। পাহাড়ের প্রতি তাঁর এই ঝোক তৈরি হয়েছিল কৈশোরে সমরেশ মজুমদারের বই পড়ে। পাহাড়ের অনিন্দ্য সুন্দর প্রকৃতি এবং পাহাড়ি জনজীবনের বর্ণনা পড়ে এক দুর্নিবার আকর্ষণ জাগে পাহাড়ের প্রতি। মেডিকেল কলেজে পড়ার সময় থেকে একটু একটু করে স্বপ্নের পথে পা বাড়ানো। বান্দরবানের পাহাড় দিয়ে তাঁর ট্রেকিংয়ে হাতেখড়ি, পরব...
কিভাবে শিখতে হয় এটা আগে শিখো | Jhankar Mahbub | Ratul Khan | Golpography 08.06.2025 33:31
বাংলাদেশের তরুণ লেখকদের মধ্য থেকে ঝংকার মাহবুব এর বই আলাদা করা যায় খুব সহজেই। তাঁর লেখার বিষয়গুলোও ব্যতিক্রমধর্মী। কম্পিউটার প্রোগ্রামিংয়ের মতো কাঠখোট্টা জিনিসকে কীভাবে এ দেশের তরুণদের মাঝে সহজবোধ্য করা যায়, এবং গতানুগতিক শিক্ষাব্যবস্থাকে কিভাবে একটি কার্যকরী ব্যবস্থায় রূপ দেয়া যায় তাই নিয়ে কাজ করে যাচ্ছেন। খুব অল্প বয়সেই লেখালেখি শুরু করেন ঝংকার মাহবুব। শুরুটা ছিল বাসার দেয়ালে, বোনদের বইয়ের পাতাত...
হুমায়ুন আহমেদকে নিয়েই কেন বই লিখলেন? | Faruque Ahmed | Ratul Khan | Golpography 05.06.2025 26:45
ফারুক আহমেদ বাংলাদেশের একজন খ্যাতিমান নাট্যকার এবং অভিনেতা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিষয়ে পড়াকালীন সময়ে মঞ্চে অভিনয় দিয়ে অভিনয় জীবন শুরু করেন। ১৯৮৩ সালে ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত হন। প্রায় ৪০ বছর ধরে তিনি থিয়েটারের সাথে যুক্ত আছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বারো রকম মানুষ নাটকে ‘রসিক লাল’ নামের এক নেতিবাচক চরিত্রে অভিনয়ের মাধ্যমে সারাদেশে পরিচিতি লাভ করেন...
একজন জীবনমুখী লেখকের গল্প | Asadujjaman Jibon | Ratul Khan | Rokomari 02.06.2025 30:24
মানুষ বাঁচে অনিশ্চিত এক সময়ের মধ্য দিয়ে। সে জানেনা, তার ভবিষ্যত কত'টা আনন্দের অথবা কত'টা বেদনার। এই না জানা ভবিষ্যতকে মানুষ তার পুরাতন অভিজ্ঞতা দিয়ে কল্পনা করতে করতে ভেতরে ভাংতে থাকে। সে ধরেই নেয়, তার জীবন সুন্দর নয়। অথচ, মানুষ চাইলেই তার জীবনকে সুন্দর করতে পারে। এর জন্য সবচেয়ে বেশি জরুরী হলো সবকিছুকে সহজভাবে গ্রহণ করা, নিজেকে নতুন ভাবে তৈরী করা। ঘুরে দাঁড়ানো। নতুন করে শুরু করে। মূলত মানুষের আত্মা...
যেভাবে একাই করলেন কোটি টাকার সাহায্য | Tasrif khan | Kureghor | Rokomari 30.05.2025 26:24
যে গায়ক দুঃস্থ অসহায় মানুষের ত্রাতা | Tasrif khan | Kureghor | Rokomari আমার জন্ম ১৯৯৪ সালের জুন মাসে। চার ভাইয়ের মধ্যে আমি তৃতীয়। বাবা ছিলেন স্কুল শিক্ষক আর মা গৃহিণী। নেত্রকোনায় নিজ এলাকার অলিতে-গলিতে ছুটোছুটি আর খেলাধুলাতেই কেটেছে আমার শৈশব-কৈশোরের সময়টা। ছোটবেলা থেকেই পড়াশোনায় আমি খুব একটা মনোযোগী ছিলাম না। ইচ্ছে ছিলো অভিনয় করবো, নয়তো খেলোয়াড় কিংবা গায়ক হবো। তাই পড়াশোনায় খুব একটা ভালো ফলাফল কখ...
বাংলাদেশে Reality খুব Difficult | Taufiqur Rahman | Tashfikal Sami 27.05.2025 29:13
উদ্যোক্তা ও বিজনেস কোচ তৌফিকুর রহমান কাজ করছেন ওএমজি ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে। বিভিন্ন সেক্টরের শীর্ষস্থানীয় কোম্পানি ও মিলিয়ন ডলারের ব্যবসা কার্যকরভাবে পরিচালনা করার ক্ষেত্রে তার ২৮ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও তিনি একজন লেখক ও অভিজ্ঞ প্রশিক্ষক, যিনি মার্কেটিং ও লিডারশিপের উপর 5টি বেস্ট সেলিং বই লিখেছেন, এবং 2010 সাল থেকে এখন পর্যন্ত 500+ কর্পোরেট...
Holey Artisan, Faraaz এবং একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক | রকমারি 24.05.2025 29:37
Holey Artisan, Faraaz এবং একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক | রকমারি হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা বাংলাদেশের ইতিহাসে ভয়াবহতম ঘটনাগুলোর একটি। এর আগেও একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশে। কিন্তু কোনো একটি হামলায় একসঙ্গে এত বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের শিকার এর আগে হয়নি। Holey Artisan নিয়ে নির্মিত হচ্ছে "Faraaz" এমনকি জিম্মি ঘটনারও কোনো নজির নেই আমাদের দেশে। হোলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনাটি বাং...
হতে চেয়েছিলেন Aeronautical Engineer । শেখ আমিনুর রহমান । Tashfikal Sami 21.05.2025 26:58
হতে চেয়েছিলেন Aeronautical Engineer । শেখ আমিনুর রহমান । Tashfikal Sami শেখ আমিনুর রহমান বাংলাদেশের কর্পোরেট স্পেকট্রামের একজন প্রবীণ ও বিশিষ্ট ব্যক্তিত্ব। কর্পোরেট জগতে তিনি শেখ আমিনুর রহমান নামে পরিচিত হলেও চঞ্চল নামেও রয়েছে তাঁর ব্যাপক পরিচিতি। বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে বিশেষ করে টেলিকম এবং এমএফএস সেক্টরে তাঁর রয়েছে দীর্ঘসময় কাজ করার অভিজ্ঞতা। নেতৃত্ব এবং অধ্যবসায়, এ দুটি বৈশিষ্ট্য তাকে সফলভ...
সুন্দরবনের ভয়ংকর কুমিরের সাথে লড়াই! তারপর? | Rajib Hossain | Tashfikal Sami 18.05.2025 31:08
Rajib Hossain-একজন প্যারা কমান্ডো, বাংলাদেশ আর্মি স্পেশাল ফোর্স এর সাবেক সদস্য। তাঁর বর্তমান পরিচয় তিনি একজন লেখক। গ্রামে জন্ম এবং ফসলের ক্ষেতের আইলে দৌড়ে বেড়ে ওঠার কারণে, দস্যিপনায় ভরা তাঁর স্মৃতিমুখর শৈশব। লুকিয়ে মাছ ধরা, আম চুরি করা আর তল্লাট চষে বেড়ানো সেই শিশু, কৈশোরে এসে পাড়ি জমায় ফৌজদারহাট ক্যাডেট কলেজের বিস্তৃত প্রাঙ্গনে। ১৭৫ একরের চারণভূমিতে গড়ে ওঠে তাঁর ভিত। এক সময় সেনাবাহিনীতে যোগদান কর...
গান ছেড়ে লেখালেখিতে কেন আসলেন? | Joy Shahriar | Tashfikal Sami | Rokomari 15.05.2025 27:09
Joy Shahriar, পুরো নাম কাজী মুয়ীদ শাহরিয়ার সিরাজ জয়। ১৯৮৫ সালের ১৯শে সেপ্টেম্বর জন্ম নেয়া এই ব্যক্তির বেড়ে ওঠা ঢাকায়। তাই তাঁর সৃষ্টিকর্মে সোডিয়াম ভেজা এই শহরের ইট-কাঠের ঘ্রাণ লেগে থাকে সবসময়। বর্তমানে তিনি গান ছেড়ে লেখালেখিতে এসেছেন। কিন্তু কেন আসলেন? তা সহই উনার গানের কথা, বইয়ের কথা, ছড়ার কথা নিয়েই আলোচনা করেছেন রকমারি আয়োজিত গল্পগ্রাফিতে।
একজন ভালো শিল্পী হওয়ার চেয়ে একজন চালাক ব্যবসায়ী হওয়া জরুরী | RJ Zibran | Rokomari 12.05.2025 39:23
তথাকথিত জীবন ব্যবস্থার বাইরে গিয়ে নতুন করে চিন্তা করা একজন মানুষ জিব্রান। মানুষটা মাঝে মাঝে ভীষণ দুর্বোধ্য; এতোটাই যে, তাঁর ভেতরের ব্যবসা প্রশাসনের ছাত্রটাকে বের করে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় তাঁর কাছের মানুষদের। আবার মাঝে মাঝে তিনি ভীষণ সহজ, কথা বলেন রেডিও জকি হয়ে, ফেসবুক-ইউটিউব কাঁপান, যেন চাইলেই বন্ধু ভাবা যায়। সামাজিক দায়বদ্ধতা থেকে তৈরি করেছেন বহু জন-সচেতনতামূলক বার্তা, যার উদ্দেশ্য নিজের ক...
ট্রাজেডি ওইটা না যেটা আপনার সাথে ঘটে, ট্রাজেডি ওইটা যেটা ঘটলে আপনি থেমে যান! | Coach Kanchon 09.05.2025 42:07
Coach Kanchon একজন লেখক, উদ্যোক্তা ও হ্যাপিনেস কোচ। কেউ কেউ লেখার জন্য লেখেন, কিছু লেখক জীবনকে উপলব্ধি করে লেখেন। কোচ কাঞ্চন দ্বিতীয় জনরার লেখক; যিনি জীবনের কথা বলেন, জীবনকে নিয়ে ভাবার কথা বলেন। তিনি বলেনঃ ট্রাজেডি ওইটা না যেটা আপনার সাথে ঘটে, ট্রাজেডি ওইটা যেটা ঘটলে আপনি থেমে যান! Coach Kanchon এর লেখনী প্রেরণা দেয়, সবচেয়ে বেশি দেয় বেঁচে থাকার এবং নিজেকে শত প্রতিকূলতা থেকে ঊর্ধ্বে তুলে ধরার...
যতক্ষন জেগে ছিলাম ততক্ষন শুধু পড়েছি | Rafsan Zaman | Ratul Khan | Rokomari 06.05.2025 16:23
মেডিকেল ভর্তি যুদ্ধ, এমন এক যুদ্ধ যাতে লক্ষাধিক শিক্ষার্থী এক সাথে অংশগ্রহণ করে। যে স্বপ্ন পূরণের জন্য নির্ঘুম রাত কাটাতে হয়। লক্ষাধিক শিক্ষার্থীদের মাঝে কিভাবে টিকে থাকতে হয়, কিভাবে সহজ ভাবে প্রস্তুতি নিতে হয়, কিংবা ঠিক কখন থেকে মেডিকেল প্রস্তুতি নেওয়া শুরু করবেন? সবগুলো উত্তর পাবেন এই এক পর্বে। মেডিকেল প্রফেশনকে কেন্দ্র করে এমন অসংখ্য স্বপ্নের যাত্রা নিয়ে আমরা আয়োজন করেছি আমাদের এবারের গল্পগ্রাফ...
পড়া কিভাবে মনে রাখবেন তাঁর অব্যর্থ উপায় | Zubair's GK | Rokomari 03.05.2025 31:05
পড়া কিভাবে মনে রাখবেন, তাঁর অব্যর্থ উপায় খুজছেন? Do you want to know how to remember study? এগুলো নিয়ে কথা বলেছেন জোবায়ের আহমেদ। Zubair's GK নামেই যিনি বহুল পরিচিত। গাজীপুরের শ্রীপুরের এক মুসলিম পরিবারে জন্ম তার। বর্তমানে তিনি শিক্ষক হিসেবে বহুল জনপ্রিয়। শিক্ষামূলক লেখালেখির সাথে জড়িত অনেকদিন থেকেই। তিনি মনে করেন, জীবনে দেখা চরম বাস্তবতা তাকে যে শিক্ষা দিয়েছে স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয় সেটা দিতে...
মৃত্যুর সঙ্গে লড়াই করে হার না মানা কিশোরীর গল্প | Rokomari 30.04.2025 15:38
ফারিহা আফরিন আর দশটা মেয়ের মতো সেও সাধারণ একজন । তবে ছোটবেলা থেকে একাকিত্বের কারণে ভীষণ হতাশায় ভুগতেন । আত্মহত্যাও করতে চাইতেন । সেই সাথে ছোটবেলায় পানি নিয়ে একটু বেশি খেলাধুলা করার জন্য শ্বাস কস্টের সমস্যাটাও যোগ হয়। মৃত্যুর কাছ থেকেও ফিরে এসেছেন। ছো্টবেলা থেকেই এই অসহ্য রোগগুলো নিয়ে প্রতিদিন ডাক্তারের কাছে ছুটতে হতো । কিছু দায়িত্ববান ডাক্তারদের দেখে তার মনেও জেদ চেপে বসে সে বড় হয়ে ডাক্তার হবে , ম...
বাইরের বই পড়েও আমি মেডিকেল,ইজ্ঞিনিয়ারিং দুটোতেই চান্স পেয়েছি | Rokomari 27.04.2025 15:19
বাইরের বই পড়েও আমি মেডিকেল,ইজ্ঞিনিয়ারিং দুটোতেই চান্স পেয়েছি | Rokomariআর দশটা মেধাবীদের মতো সুবহাও একজন। তবে বাংলাদেশের যে কোন ভর্তি পরীক্ষায় একবার হলেও যে অংশ নিয়েছে। তার কিছুটা হলেও ধারণা আছে। যে এই পরীক্ষায় কার রোল ১ আর কেইবা ১০০! কে হয়েছিলো বোর্ডে প্রথম আর কেইবা ৪.৫০ পয়েন্ট নিয়ে পরীক্ষা দিচ্ছে। কোন কিছুই তাতে যায় আসে না। সবাই সমান। সেখানে মেডিকেলের মতো ট্র্যাকে চান্স পাওয়া, সেটাও সেরা ২০০ জনে...
শিল্পকর্মই বলে দেয় যে শিল্পী আসলে কে? | Rokomari 24.04.2025 32:32
শিল্প এক অদ্ভুত বিষয় যা সবার মধ্যেই থাকে। কিন্তু সবাই হয়ত তা বের করে আনতে পারে না! আবার বের করতে চাইলেও প্রয়োজনীয় গাইডলাইনের অভাবে, সেই যাত্রা মাঝ পথেই থেমে যায়। জাহাঙ্গীর আলম এক পর্যায় বলে উঠেন, শিল্পকর্মই বলে দেয় যে শিল্পী আসলে কে? জাহাঙ্গীর আলম একজন আর্ট হিস্ট্রিয়ান। পড়াশুনা করেছেন চারুকলা বিভাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি আলোচনা করেছেন, চারুকলা কি, পড়লে কি হবে?, ভবিষৎ কি AI এর সাথে কম্পিটিশন...
এক অর্ঘ্য স্যারের গল্প | Ratul Khan | Rokomari 21.04.2025 33:26
সাতক্ষীরায় বড় হওয়া ছেলে । স্বপ্ন ছিলো দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটে পড়ার । অদম্য ইচ্ছাতে বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা শেষ করেছেন । কিন্তু তার নেশায় রয়ে গেছে পড়ানো ! বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এডুকেশনাল প্ল্যাটফর্ম উদ্ভাসে ৩২০০ এর অধিক ক্লাস করিয়েছেন । হ্যাঁ , তিনি আর কেউ নন তিনি সবার প্রিয় অর্ঘ্য ভাইয়া । অনেকে আবার অর্ঘ্য স্যার বলেও ডেকে থাকেন । তার শিক্ষকতা এবং ডিগ্রি ধার...
আমি চাই আমার সন্তান সবকিছু Explore করে দেখুক | Bap Ka Beta Interview | Rokomari 18.04.2025 26:50
শুভাশীষ ভৌমিক ২০১৯ সালে তার একমাত্র ছেলে ঋতুরাজ ভৌমিক কে নিয়ে ‘বাপ কা বেটা’ নামের ব্যান্ড গড়েন। আপনারা এই বাপ বেটাকে হর-হামেশাই সামাজিক মাধ্যমে গান গাইতে দেখেছেন। আপনাদের ভালোবাসায় বাপ-বেটা আমাদের দেশের বাবা ছেলের মধুর সম্পর্কের আইকন হয়ে উঠেছে। প্রায়ই শুভাশীষ ভৌমিক বলেন, আমি চাই আমার সন্তান সবকিছু Explore করে দেখুক। একটি সিরিজ বই লিখে ঋতুরাজ কীভাবে গিনেজ রেকর্ড করল? বাবা হিসেবে শুভাশীষ ভৌমিক কীভাব...
মাইন্ড গেম যেভাবে খেলবেন | Sabit Rayhan | Ratul Khan | Rokomari 15.04.2025 32:55
মাইন্ড গেম যেভাবে খেলবেন | Sabit Rayhan | Ratul Khan | Rokomari সাবিত ইন্টারন্যাশনাল জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে ৬০ লক্ষেরও বেশি মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের কাছে চরম আস্থার কেন্দ্রবিন্দু , ACI এবং United Group সহ দেশের বড় বড় কোম্পানির কর্পোরেট মাইন্ড ট্রেনিং-এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান; তবুও ব্যক্তিগতভাবে সাবিত রায়হান একজন সাধারণ মানুষ হিসেবে সুখী জীবন...
IUT তে প্রথম হওয়ার গল্প | Rokomari | Ratul Khan 12.04.2025 14:02
আইইউটির রেজাল্ট দেরখার পর অনুভূতি কেমন ছিল জানতে চাইলে মাহবুবা ফিহা বলেন, রেজাল্ট আসলে বিশ্বাস করতে পারছিলাম না। এতটা আশা করিনি। ইঞ্জিনিয়ারিং এডমিশনের জন্য প্রিপারেশন শুরু করেছিলাম ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। তখন করোনার সময় ছিল। বাসায় কোনো কাজকর্ম ছিল না। ভেবেছি এডমিশনের প্রিপারেশন শুরু করলে মনে হয় সে চাপে পড়াশোনার আগ্রহ বাড়বে। আজকে শুনবো উনার মুখে বলা, যেভাবে IUT তে প্রথম হলাম
Munzereen Shahid এর জনপ্রিয় শিক্ষক হয়ে ওঠার গল্প | Rokomari | Ratul Khan 09.04.2025 34:33
Munzereen Shahid ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি তার মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি এখন বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১০০পার্সেন্ট স্কলারশিপে তার দ্বিতীয় মাস্টার্স করছেন ইংরেজি শিক্ষার ওপর। তার ভিডিও লেকচারগুলো এরই মধ্যে ২ কোটি ৫০ লক্ষ শিক্ষার্থীদের কাছে পৌঁছেছে। তার IELTS স্কোর 8.5। তিনি 10 Minute S...
ATC Android ToTo Company এর না জানা গল্প | Ashikur Rahman Tushar | Rokomari 06.04.2025 26:08
ATC Android ToTo Company টো টো করতে করতে, তারা এবার চলে এলো রকমারির গল্পগ্রাফিতে! টেক রিভিউয়ার তাদের আবার কী গল্প থাকতে পারে করার মতো? হ্যাঁ! এবার এমন গল্প গল্পগ্রাফিতে আপনারা শুনবেন যার সর্ম্পকে আপনাদের কোনো ধারণাই নেই! এমন কিছু চরম সত্য গল্পে উঠে আসবে যে আপনি ভাবতে হবেন বাধ্য। তাই এই টো টো কম্পানির টো টো গল্পটি মিস করতে না চাইলে দেখুন সম্পুর্ণ ভিডিওটি।
কিছু কিছু প্রশ্নের উত্তর থাকেনা | Sadman Sadik | Ratul Khan | Rokomari 03.04.2025 31:09
এক অদ্ভুত মানুষ জীবনে সেটেল হওয়ার চেয়ে এক্সপ্লোর করতে বেশি পছন্দ করেন। প্রশ্ন করতে পছন্দ করেন, সমাধান ও খোঁজেন। বর্তমান সময়ে ইয়ুথেদের মাঝে সবচেয়ে জনপ্রিয় সাদমান সাদিক।এই অদ্ভুত মানুষটার কথাই বলছিলাম। সাদমান সাদিক এই এপিসোডে এমন কিছু প্রশ্নের উত্তর দিবেন যে প্রশ্নগুলো আমরা কখনও করি না, কিন্তু আমাদের করা উচিত! প্রশ্নগুলো আপনাদের জন্য করা থাকবে উত্তর আশা করি আমরা সবাই একত্রেই খুঁজব।
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.