Kaushik Roy

Clock Tower

History BN ↓ 89 avsnitt

We believe we need to change our taste. Do you?গত কয়েক বছরে বাংলা অডিও প্ল্যাটফর্মের সংখ্যা বাড়ছে, কাজের সংখ্যা বাড়ছে। অনেকেই খুব ভালো কাজ করছেন। কিন্তু কোনও এক আজানা কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই তন্ত্র, থ্রিলারের বাইরে যাচ্ছিই না। সত্যি ঘটনা বা ননফিকশন কন্টেন্টের একটা Timeless আবেদন আছে। আমরা শুধু সহজ ভাষায় কিছু সত্যি গল্প বলতে চাইছি। মানুষের গল্প, শহরের গল্প, শিল্পসাহিত্য বা বিজ্ঞানের গল্প।মানে গল্প হলেও সত্যি। যদি সঙ্গে থাকেন, ভালো লাগবে। না হলে কবি তো কবেই বলে গিয়েছেন, "যদি তোর ডাক শুনে কেউ না আসে...

Skapare

Kaushik Roy

Kategori

History

Poddens webbplats

podcasters.spotify.com

Senaste avsnittet

9 jul 2026

Var kan du lyssna?

Poddar i appen Replaio Radio Kommer snart

Poddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar

Ladda ned på Google Play Installera gratis Android nästan 10 mn nedladdningar · betyg 4,8 iOS snart

Avsnitt

অবশেষে জানা গেল কালীঘাট মন্দিরের আসল ইতিহাস | Mysterious History of Kalighat 27.09.2023

প্রথম পর্ব - https://spotifyanchor-web.app.link/e/5w5JxwJBrDb বাংলায় বিভিন্ন পুজার মধ্যে কিন্তু মাতৃপুজোর প্রচলন বেশি। আরও ভালো করে বললে বলতে হয়, বাঙালি হিন্দুদের মধ্যে একটা সিংহভাগ মানুষ কিন্তু মা কালীর ভক্ত। কালীঘাটের মা কালী বা দক্ষিণেশ্বরের মা কালী, নাম শুনলেই কিন্তু আমরা শ্রদ্ধায় মাথা নত করি। অনেকে তো এমনটাও বলে থাকেন কলকাতার নাম এসেছে কালীঘাটের কালী থেকেই। অথচ ঠিক কীভাবে এবং কে কালীঘাট মন্দি...

বাঙালির শক্তিপুজো | Unveiling the Fascinating History of Kalighat 27.09.2023

বাংলায় বিভিন্ন পুজার মধ্যে কিন্তু মাতৃপুজোর প্রচলন বেশি। আরও ভালো করে বললে বলতে হয়, বাঙালি হিন্দুদের মধ্যে একটা সিংহভাগ মানুষ কিন্তু মা কালীর ভক্ত। কালীঘাটের মা কালী বা দক্ষিণেশ্বরের মা কালী, নাম শুনলেই কিন্তু আমরা শ্রদ্ধায় মাথা নত করি। অনেকে তো এমনটাও বলে থাকেন কলকাতার নাম এসেছে কালীঘাটের কালী থেকেই। অথচ এখান থেকে হাজার খানেক বছর পিছিয়ে গেলে দেখা যাবে সেখানে কিন্তু বাংলায় শক্তিপুজোর চিহ্ন মাত্র ন...

পুরানো কলকাতার রাস্তা ও জায়গার নামের গোপন রহস্য |পর্ব ২ | Discover the Secrets of Calcutta Streets 27.09.2023

আচ্ছা, বলুন তো কলকাতার প্রথম পাকা রাস্তা কোনটা? জানেন না বুঝি? তাহলে খিদিরপুর কার নাম থেকে এসেছে তা তো নিশ্চয়ই জানবেন? বা বোটানিক্যাল গার্ডেন কে বানিয়েছিলেন? লর্ড সিনহা রোডের লর্ড সিনহা আসলে কে ছিলেন? কী বললেন? এসব কিছুই জানেন না? তাহলে আজকে চলুন কলকাতা ঘুরে আসা যাক। উঁহু উঁহু ভিক্টোরিয়া চিড়িয়াখানা নয়, বরং কলকাতার বিভিন্ন রাস্তাঘাট আর অঞ্চল। এমন সব জায়গা যেখানে আমরা প্রায়শই যাতা করি কিন্তু জানি না...

পুরানো কলকাতার রাস্তা ও জায়গার নামের গোপন রহস্য |পর্ব ১ | Discover the Secrets of Calcutta Streets 27.09.2023

আচ্ছা, বলুন তো কলকাতার প্রথম পাকা রাস্তা কোনটা? জানেন না বুঝি? তাহলে খিদিরপুর কার নাম থেকে এসেছে তা তো নিশ্চয়ই জানবেন? বা বোটানিক্যাল গার্ডেন কে বানিয়েছিলেন? লর্ড সিনহা রোডের লর্ড সিনহা আসলে কে ছিলেন? কী বললেন? এসব কিছুই জানেন না? তাহলে আজকে চলুন কলকাতা ঘুরে আসা যাক। উঁহু উঁহু ভিক্টোরিয়া চিড়িয়াখানা নয়, বরং কলকাতার বিভিন্ন রাস্তাঘাট আর অঞ্চল। এমন সব জায়গা যেখানে আমরা প্রায়শই যাতা করি কিন্তু জানি না...

কেমন ছিল১০০ বছর আগের সোনাগাছি | পর্ব ২ 17.08.2023

প্রথম পর্ব সোনাগাছি, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় এবং ভারতের অন্যতম বড় রেড লাইট এরিয়ার মধ্যে গণ্য হয়ে উঠছে। অথচ এই সোনাগাছি আজকের নয়। ১০০ বছর আগে সোনাগাছি কেমন ছিল? সোনাগাছি বয়স ঠিক ততটাই যতটা আমাদের শহর কলকাতার । সোনাগাছির সময়কার দৈনন্দিন জীবন সম্পর্কে আমরা যা জানি, তা কেবল খবরের কাগজের মাধ্যমে আর কানে শোনা। কেমন হবে যদি ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স শোনা যায়? একশো বছর আগে এক বাঙালি লেখক কিন্তু নি...

কেমন ছিল১০০ বছর আগের সোনাগাছি | পর্ব ১ 09.08.2023

সোনাগাছি, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় এবং ভারতের অন্যতম বড় রেড লাইট এরিয়ার মধ্যে গণ্য হয়ে উঠছে। অথচ এই সোনাগাছি আজকের নয়। ১০০ বছর আগে সোনাগাছি কেমন ছিল? সোনাগাছি বয়স ঠিক ততটাই যতটা আমাদের শহর কলকাতার । সোনাগাছির সময়কার দৈনন্দিন জীবন সম্পর্কে আমরা যা জানি, তা কেবল খবরের কাগজের মাধ্যমে আর কানে শোনা। কেমন হবে যদি ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স শোনা যায়? একশো বছর আগে এক বাঙালি লেখক কিন্তু নিজে সোনাগাছি...

একজন পিতা কি নিজের মেয়েকেই ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালে ব্যবহার করতে পারেন? 02.08.2023

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবী জুড়ে মহামারী ছড়িয়ে পড়ছে। নতুন নতুন ভাইরাস, নতুন নতুন রোগ। আর এই সব কিছুর মধ্যে সব থেকে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিশুরা। তাদের প্রতিরোধ ক্ষমতা কম, যেকোনো ভাইরাসের আক্রমণে তাদের জীবনহানি যে স্বাভাবিক জীবনের অঙ্গ হয়ে উঠেছিল। যাদের এই সমস্ত ভাইরাস বা ব্যাকটেরিয়া ঘটিত রোগ হত, একমাত্র তাদের জন্য সুস্থ হওয়ার কামনা করা ছাড়া চিকিৎসা বিজ্ঞানের আর কিছুই করার ছিল না। সেই সময় একজন বিজ্...

একলব্য কি অর্জুনকে যুদ্ধে হারিয়ে দিয়েছিলেন | একলব্য পর্ব ২ 20.07.2023

প্রথম পর্ব শুনতে ক্লিক করুন রাঙামামা বলে উঠলেন, “আর ঠিক এখানেই ভগবান কৃষ্ণকে একটু আলাদা রেখে, কৃষ্ণ চরিত্রটিকে বিশ্লেষণ করলে দেখা যায় তিনি ঠিক কতটা ধুরন্ধর রাজনীতিবিদ ছিলেন। কৃষ্ণ বুঝলেন কৌরবরা ধীরে ধীরে হস্তিনাপুরের দখল নিচ্ছে, তাই তিনি পাণ্ডবদের পক্ষ নিলেন। অথচ যখনই কোনও না কোনও পাণ্ডবের উত্তরসূরীর উৎপত্তি হয়েছে, কৃষ্ণ খুব সুচারুভাবে তাঁকে যুদ্ধের মাঠে নামিয়ে এক ঢিলে দুই পাখি মেরেছেন। ঘটোৎকচ থেক...

একলব্য পুনর্জন্মে ফিরে এসে হত্যা করেছিলেন গুরু দ্রোণকে? | একলব্য পর্ব ১ 12.07.2023

যখনই গুরুদক্ষিণার প্রসঙ্গ আসে, তখনই একলব্যের নাম উঠে আসে বারে বারে। নিজের পরিশ্রম লব্ধ সমস্ত বিদ্যা নির্দ্বিধায় অর্পণ করেছিলেন গুরু দ্রোণের পায়ে। দ্রোণ কি তাঁর প্রিয় শিষ্য অর্জুনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে অবিচার করেছিলেন একলব্যের সঙ্গে? নাকি এর নেপথ্যে আছে অন্য কূটনৈতিক দর্শন? এই ঘটনার পরে কী হয়েছিল একলব্যের? এর সব কিছুর উত্তর খুঁজব আমরা। . শঙ্খদা এতক্ষণে মুখ খোলে, “তার মানে তুমি বলতে চাইছ এই রাজা...

বোম্বাইতে এরকম কাণ্ড দেখে অবাক হলেন রবীন্দ্রনাথ 02.07.2023

রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা তথা সমগ্র ভারতের আবেগ ও গর্ব। তিনি তাঁর জীবনকালে যে বিপুল সাহিত্যসৃষ্টি করেছেন, খুব কম সাহিত্যিকই সম্ভবত তাঁদের জীবনকালে তা করতে পেরেছেন। রবীন্দ্রনাথের বহুবিধ রচনার মধ্যে অপেক্ষাকৃত কম আলোচ্য বোধহয় তাঁর ভ্রমণ বিষয়ক গদ্যগুলি। আজ আমরা তাঁর এরকমই একটি লেখা পাঠ করতে চলেছি। রবীন্দ্রনাথ ১৯১২ সালে বিদেশযাত্রার প্রারম্ভে ও পরে ইংল্যান্ড ও আমেরিকায় ভ্রমণকালে যাত্রাপথের অভিজ্ঞতাকে ল...

ইউরোপের সেনাপ্রধানদের পোশাক আলগা হয়ে যেত যাঁর সামনে | পর্ব ২ 24.06.2023

তিনি ফ্রান্সের খবর নিয়ে জার্মানিকে দিতেন আর জার্মানির খবর নিয়ে ফ্রান্সকে। ফ্রান্সকে খবর দিলেন জার্মান গুপ্তচরের দল সাবমেরিনে করে মরক্কো পৌঁছাবে খুব শীঘ্রই। আবার উল্টোদিকে জার্মানীকে খবর দিলেন খুব তাড়াতাড়ি ফেঞ্চ ও ব্রিটিশের যুক্ত বাহিনী জার্মানীর আক্রমণ করবে। এই সময় খবর শুনতে যতটাই মারাত্মক হোক, এগুলো জার্মানী ও ফ্রান্স দুই পক্ষই তাদের অন্য গুপ্তচর মারফৎ আগেই পেয়েছিল এবং দুই পক্ষই খুব ভালোভাবে অবগত...

ইউরোপের সেনাপ্রধানদের পোশাক আলগা হয়ে যেত যাঁর সামনে 17.06.2023

১৫ই অক্টোবর ১৯১৭। সকাল চারটেতে দুজন মহিলা পাদ্রী নিয়ে কারাকক্ষে ঢুকে এলো কিছু ফরাসী সেনা। কারাকক্ষে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন একজন মহিলা। তিনি সবাইকে দেখে একটু বিরক্ত হয়েই প্রশ্ন করলেন, “এত সকালে কি মৃত্যুদন্ড কার্যকর না করলেই নয়? আমরা কি বিকালে তিনটের দিকে খেয়ে দেয়ে তারপরে যেতে পারি না?” কারাকক্ষে দাঁড়ানো পাদ্রী ও সেনারা মাথা নেড়ে অসম্মতি জানায়। ভদ্র মহিলা নিজের জীবনের শেষ দুই ঘণ্টার জন্য তৈরি হ...

ভারত থেকে মাপা হয়েছিল সৌর জগতের বিভিন্ন গ্রহদের দূরত্ব? 07.06.2023

সেই সময় বিশেষ করে ব্রিটেন ও ফ্রান্স সারা পৃথিবীতে উপনিবেশ স্থাপন করেছিল, সেই সুযোগ নিয়ে পৃথিবীর নানা জায়গা থেকে পরিক্রমণ দেখার চেষ্টা করা হয়েছিল। সেই অর্থে এটিকে প্রথম আন্তর্জাতিক স্তরে বৃহৎ বৈজ্ঞানিক প্রকল্পের নিদর্শন বলা যায়। মোট 122টি জায়গা থেকে পর্যবেক্ষণ করা হয়েছিল। তার মধ্যে আমাদের দেশও ছিল। . ভারতে কয়েক জায়গায় পরিক্রমণ পর্যবেক্ষণ করা হয়েছিল। কলকাতা থেকে নোটারি পাবলিক উইলিয়াম ম্যাগি এবং মাদ্...

কীভাবে বিজ্ঞানীরা মাপলেন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব? 28.05.2023

আচ্ছা বলুন তো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কতটা? আপনি এক্ষুনি ভূগোল বা পদার্থবিদ্যার বই খুলে হয়তো উত্তর বলে দেবেন। কিন্তু এবার ভাবুন তো কীভাবে মাপলেন এই দূরত্ব বিজ্ঞানীরা? কয়েক শতাব্দী ধরে বহু দুর্ঘটনা ও জীবনহানির মাধ্যমে একদল উন্মাদ এই দূরত্ব মেপেছিল। এই উন্মাদের আমরা চিনি ‘বিজ্ঞানী’ নামে। বিজ্ঞান সাধনার পিছনে কতটা কষ্ট স্বীকার করতে হয়? কতটা উন্মাদ হতে হয়? আজ শোনাব সে গল্প। . . ব্রিটেন ও ফ্রান্স সার...

ক্লাইভ তিনবার চন্দননগর আক্রমণ করে ফরাসি দূর্গ ফোর্ট-দ্য-অরলাঁ ধ্বংস করে দেন 17.05.2023

দেঁলাদ হুগলীর উপকূলে দ্বিতীয় বাণিজ্য বন্দরের খোঁজ করতে গিয়েই মোগল বাদশা ঔরংজেবের থেকে বার্ষিক চল্লিশ হাজার টাকার বিনিময়ে করমুক্ত ব্যবসার অধিকার পেলেন। গৌরহাটিতে কুঠি স্থাপন করে কাপড়ের ব্যবসা শুরু করলে নবদ্বীপ ও শান্তিপুর থেকে তাঁতিদের আগমন ঘটে। তাঁরা যেমন তাঁতি ছিল তেমনই ছিলেন বৈষ্ণব। ফলে চন্দননগরে বৈষ্ণবদের আধিক্য বাড়ল। সেই সময় চন্দননগরে এমন বড় বড় গুদাম, সৌধ তৈরি হল যে চন্দননগরকে প্রাচ্যের ভার্সা...

বাঘের গুহা থেকে কী নিয়ে পালালেন বাংলার তিন শিল্পী? 12.05.2023

জানুয়ারির প্রথম সপ্তাহের যে বিকেলে কলকাতার তিন শিল্পী বাঘগুহায় গিয়ে পৌঁছলেন সেই রাত্রে তীবুতে শোওয়ার তোড়জোড় করার সময়ে তাঁবুর দড়িতে হঠাৎ লাগল এক হ্যাঁচকা টান। তাঁর কয়েক মুহূর্তের মধ্যেই লোকজনের হল্লা, কুকুরের ঘেউ-ঘেউ, আর অদূরে ভীলদের গ্রামে ক্যানেস্তারা পেটানোর শব্দে তুমুল হট্টগোল শুরু হয়ে গেল। তাবুর বাইরে এসে শিল্পীত্রয় দেখলেন তাঁদের সঙ্গে কলকাতা থেকে আসা ওড়িয়া চাকর ইন্দ্র ভয়ে কীটা হয়...

বাংলায় প্রথম নীল চাষ করেছিল ফরাসিরা? 03.05.2023

ফরাসিরা যেখানে যায় সেখানেই সাজিয়ে গুছিয়ে নেন। তালডাঙার একটি বড় বাগান ১৭৮০ সালে লিজ নেন লুইস বওনান্দ নামে ফরাসি নামে এক ব্যবসায়ী। তিনিই বাংলায় প্রথম নীল চাষ শুরু করেন। আজ আমরা গল্প করব বাংলার ফরাসি উপনিবেশ চন্দননগরকে নিয়ে। আমাদের চ্যানেলটিকে ফলো করে সঙ্গে থাকুন। আর শুনতে থাকুন আমাদের এই পর্ব . ফরাসিরা আসার আগে ঐ অঞ্চলে প্রথম ছিল বোড়কিষাণপুর ও চক্‌নসিরাবাদ। পরে যোগ হয় গোন্দলপাড়া ও খলিসানি। উত্তরে বো...

খ্রিস্টান ধর্মের স্থপতি যিশু খ্রিস্ট নন? নেপথ্যে আছেন এক মহিলা? Ep4 26.04.2023

বাইবেলের নিউ টেস্টামেন্ট এবং চার্চ দ্বারা স্বীকৃত চারটি গসপেলের প্রায় দেড় হাজার বছরের অ্যাগ্রেসিভ মার্কেটিং-এর কারণে এই গল্পের অনেকটাই পৃথিবীর মানুষের জানা হয়ে গিয়েছে, বিশ্বজিৎ। তবে কি জানো, এই গল্পে কিছু জায়গায় সিনেমার ‘এডিটিং’এর মতন করে কাঁচি চালানো হয়েছে। আমরা এবার সেই এডিটিং’এ বাদ যাওয়া অংশের কিছুটা জানার চেষ্টা করব। জানার চেষ্টা করব কী নেই সেখানে। . ছায়ামানব গুহার ভেতরে প্রবেশ করল। মেরী তাকে...

খ্রিস্টান ধর্মের স্থপতি যিশু খ্রিস্ট নন? নেপথ্যে আছেন এক মহিলা? Ep3 19.04.2023

মেরী পরামর্শ দিলেন যীশু যদি নিজের ব্যক্তিত্ব দিয়ে দক্ষিণের সবকটা ছোট ছোট রেবেল গ্রুপকে প্রভাবিত করে এক ছাতার তলায় নিয়ে আসতে পারেন তবে এই আন্দোলন সত্যিই এক অন্য মাত্রা পাবে। রোমান সাম্রাজ্যের ভীত নড়ে যাবে সেই ঐক্যবদ্ধ আন্দোলনের জেরে। এক স্বাধীন ইজরায়েলের জন্ম হবে যেখানে যীশুর মতাদর্শ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। যীশু ইতিমধ্যেই মেরী ম্যাগডালেন’এর দ্বারা প্রভাবিত ছিলেন। মেরীর এই পরামর্শ তাকে আরও গভীরভাবে...

খ্রিস্টান ধর্মের স্থপতি যিশু খ্রিস্ট নন? নেপথ্যে আছেন এক মহিলা? Ep2 12.04.2023

গ্যারি আকণ্ঠ মদপান করে তাঁর চেয়ারটায় লম্বা হয়ে বসে পড়ে। বেশ হতাশার সুরেই বলে ওঠে, “বিশ্বজিৎ, আমি নিজের জীবনটা একটা মরীচিকার পিছনে দৌড়ে নষ্ট করেছি। তুমিও একই ভুল করো না। মানুষ সত্যি জানতে চায় না। তাঁর প্রয়োজন ধর্মের আফিম। যাতে নেশায় বুঁদ হয়ে রাষ্ট্র চালানো যায়, যুদ্ধ চালানো যায়। কিন্তু নিজের ভিতরটাকে দেখা যায় না। আর এমনিতেও ধর্মগুরুরা সত্য সন্ধানের চেষ্টা প্রভুর মৃত্যুর পরে পরেই ত্যাগ করেছে। প্রভুর...

খ্রিস্টান ধর্মের স্থপতি যিশু খ্রিস্ট নন? নেপথ্যে আছেন এক মহিলা? Ep1 07.04.2023

বছর দুয়েক আগের ঘটনা। আমরা জেরুজালেমের বেশ কিছু আরকিওলজিকাল সাইট ঘুরে দেখেছি। সেখানেই জানতে পারি প্রভু যিশুর এক শিষ্যার কথা। মেরি ম্যাগডালেন। এই নাম ড্যান ব্রাউনের দা ভিঞ্চি কোডের দৌলতে যা জেনেছিলাম, আমার দৌড় ছিল ঠিক ততটাই। অথচ সেখানে লোকাল গাইড আমাদের এক এমন গল্প শোনল যে সত্যি-মিথ্যের হিসাবে পালটে দেয়। আমরা চলেছিলাম ‘তেল মেদিগো’ শহরের দিকে। আমাদের স্থানীয় গাইডকে সঙ্গে নিয়ে জেরুজালেম থেকে বের হয়েছি...

[Trailer] মেরি ম্যাগডালেন দেহপসারিণী নাকি খ্রিস্টান ধর্মের স্থপতি? 02.04.2023

মানুষের আপাত নিরীহ জীবন যে কখন কীভাবে বদলে যায় তা বোধহয় অনুমান করাই শক্ত। নিপাট শান্ত-শিষ্ট ছেলে আমি। কখনও রোমে গিয়েছি, কখনও ভাটিক্যান তো কখনও শতাব্দী প্রাচীন লাইব্রেরিতে। এতদূর অবধি হয়তো ঠিকই ছিল, কিন্তু কী কুক্ষণে যে আমার এক ইহুদী সহপাঠীর সঙ্গে জেরুজালেম ঘুরতে গেলাম! পোপ প্রথম গ্রেগরি ‘মেরী অফ বেথানী’কে এক করে দিলেন ‘মেরী অফ ম্যাগডেলা’ অর্থাৎ মেরী ম্যাগডালেনের সঙ্গে। তিনি ইচ্ছাকৃতভাবে এই কাজ করে...

বাংলার রায় বাঘিনী (তৃতীয় পর্ব) 22.03.2023

বাংলার রায়বাঘিনীকে নিয়ে আজ তৃতীয় পর্ব। গভীর রাতের সুযোগ নিয়ে ওসমান খানের সেনাবাহিনী রানী ভবশঙ্করীকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ হানল মন্দিরে। পাঠানদের মন্দিরে প্রবেশ করতেই শুরু হয় পালটা আক্রমণ। ক্ষিপ্র গতিতে শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে রানীর নারী বাহিনী। রানী ভবশঙ্করীর নেতৃত্বে থাকা সেনারা পাঠান সেনাদের পরাস্ত করে ও হত্যা করে। একের পর এক পাঠান সেনার দল আসতে থাকে আর তাদের পরাস্ত করতে থাকে ভবশঙ্করীর সশস...

বাংলার রায়বাঘিনী (দ্বিতীয় পর্ব) 15.03.2023

সিংহাসনে না বসেও সাম্রাজ্যের প্রতিটা দিকে নজর ছিল রানির। স্বামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চালাতে থাকেন রাজ্য শাসনের কাজ। বাংলায় তখন বহিরাগত শত্রুর আক্রমণ চলছে। সেই সম্ভাবনাকে মাথায় রেখে সাম্রাজ্যের সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার দিকে বিশেষ নজর দেন ভবশঙ্করী। শুধু পুরোনো দুর্গগুলোর সংস্করণই নয় ভুরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক সামরিক দুর্গের নির্মাণ করা হয় তাঁরই নির্দেশে। . . ১৫৬৫ খ্রিস্টাব্...

বাংলার রায়বাঘিনী (প্রথম পর্ব) 08.03.2023

সময়কাল ষোড়শ শতকের মাঝামাঝি। বাংলার বর্তমান হুগলী, হাওড়া জুড়ে তখন বিরাজ করছে এক বিশাল সাম্রাজ্য। ভুরিশ্রেষ্ঠ সাম্রাজ্য, পরবর্তীতে যা ভূরশুঁট সাম্রাজ্য নামে পরিচিত হয়। সুলতানী শাসনের চোখ রাঙানীকে উপেক্ষা করে, বহিরাগত শত্রুর আক্রমণকে প্রতিহত করেবাংলার মাটিতে সদর্পে মাথা উঁচু করে যে কয়টি সাম্রাজ্য নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য এই ভুরিশ্রেষ্ঠ রাজ্য। দামোদর নদ ও শোন নদীকে কেন্...

Lyssna på podden Clock Tower i Replaio

Radio och poddar i en och samma app - gratis och utan konto. Installera redan idag och missa inte premiären

Ladda ned på Google Play

Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden