Kaushik Roy

Clock Tower

History BN ↓ 89 episodes

We believe we need to change our taste. Do you?গত কয়েক বছরে বাংলা অডিও প্ল্যাটফর্মের সংখ্যা বাড়ছে, কাজের সংখ্যা বাড়ছে। অনেকেই খুব ভালো কাজ করছেন। কিন্তু কোনও এক আজানা কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই তন্ত্র, থ্রিলারের বাইরে যাচ্ছিই না। সত্যি ঘটনা বা ননফিকশন কন্টেন্টের একটা Timeless আবেদন আছে। আমরা শুধু সহজ ভাষায় কিছু সত্যি গল্প বলতে চাইছি। মানুষের গল্প, শহরের গল্প, শিল্পসাহিত্য বা বিজ্ঞানের গল্প।মানে গল্প হলেও সত্যি। যদি সঙ্গে থাকেন, ভালো লাগবে। না হলে কবি তো কবেই বলে গিয়েছেন, "যদি তোর ডাক শুনে কেউ না আসে...

Author

Kaushik Roy

Category

History

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Jul 9, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

কীভাবে ভারতে চালু হল কাগজের নোট? | Why did Kolkata rejected first paper currencies 09.07.2026

🛎 যখন ব্রিটিশরা প্রথম কলকাতায় কাগজের নোট চালু করল, তখন কলকাতার বড় বড় দেশীয় ব্যাঙ্কার এবং মহাজনরা তা নিতে সরাসরি অস্বীকারকরেছিলেন! কিন্তু কেন? কেনই বা সেকালের কলকাতায় হঠাৎ করে নগদটাকার বা কয়েনের আকাল দেখা দিয়েছিল? নীল চাষ আর আফিমেরব্যবসার সঙ্গে  আকালের কী সম্পর্ক ছিল?আজকের ভিডিওতে আমরা এক টাইম মেশিনে চড়ে ফিরে যাব পুরোনো কলকাতায়। জানবো সেকালের মানিমার্কেট এবং Paper Currency এক অজানা ইতিহাস!গল্পটা এত...

হাজার বছর আগে বাঙালির শ্রীলঙ্কা দখল | King Vijay Captured Sri Lanka and Changed an Island Forever 09.07.2026

🛎 সময়টা আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগের। খ্রিষ্টপূর্ব ৫৪৩ অব্দ। বাংলার এক উদ্ধত রাজপুত্র, যাঁকে তাঁর নিজের বাবা মাথা ন্যাড়া করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন, সে-ই কিনা উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে এক অচেনা দ্বীপে গিয়ে সেখানকার রাজা হয়ে বসলেন!ইতিহাসেও সেই দ্বীপের প্রথম রাজা ছিলেন তিনিই। রূপকথা মনে হচ্ছে? একদমই নয়। কীভাবে বাংলার এক রাজপুত্র ভারত মহাসাগরের বুক চিরে পৌঁছালেন শ্রীলঙ্কায়, কীভাবে এক মোহময়ী যক্...

বাঙালি বিরিয়ানিতে মুঘল আলু? How Kolkata life was influenced by the Mughals 25.06.2026

🛎 ভারতীয় উপমহাদেশের ইতিহাসে মুঘল সাম্রাজ্যের প্রভাব এতটাই গভীর ও সুদূরপ্রসারী যে, তাদের শাসনের ছাপ আজও দেশের নানা অঞ্চলের সমাজ, সংস্কৃতি, ভাষা, স্থাপত্য, প্রশাসন, অর্থনীতি ও জীবনযাত্রায় স্পষ্টভাবে দৃশ্যমান। বাংলাও এর ব্যতিক্রম নয়। কলকাতা—যা পরবর্তীকালে ব্রিটিশ ভারতের রাজধানী ও আধুনিক ভারতের অন্যতম প্রধান মহানগরী হয়ে ওঠে—তার শৈশবকালেও মুঘল প্রভাব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা দুই পর্বে গল্প...

মুঘল কলকাতার অজানা গল্প | Mughal Kolkata Uncovered: The City's Imperial Legacy 19.06.2026

🛎 ভারতীয় উপমহাদেশের ইতিহাসে মুঘল সাম্রাজ্যের প্রভাব এতটাই গভীর ও সুদূরপ্রসারী যে, তাদের শাসনের ছাপ আজও দেশের নানা অঞ্চলের সমাজ, সংস্কৃতি, ভাষা, স্থাপত্য, প্রশাসন, অর্থনীতি ও জীবনযাত্রায় স্পষ্টভাবে দৃশ্যমান। বাংলাও এর ব্যতিক্রম নয়। কলকাতা—যা পরবর্তীকালে ব্রিটিশ ভারতের রাজধানী ও আধুনিক ভারতের অন্যতম প্রধান মহানগরী হয়ে ওঠে—তার শৈশবকালেও মুঘল প্রভাব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা দুই পর্বে গল্প...

সিপাহী বিদ্রোহ কলকাতায় ব্যর্থ হল কেন? Shocking Truth About 1857 Revolt 11.06.2026

🛎 সিপাহে বিদ্রোহের এর সময় কলকাতা কেমন ছিল? ১৮৫৭ সালের বিদ্রোহ এর প্রভাব কলকাতায় কীভাবে পড়েছিল তা জানতে এই ভিডিওটি দেখুন।পলাশীর যুদ্ধের পর একশো বছর ধরে ব্রিটিশ শাসন ও অত্যাচারের যে ইতিহাস তৈরি হয়েছিল, তারই ফলস্বরূপ এই গণ অভ্যুত্থান ঘটে। কিন্তু সেই উত্তাল সময়ে কলকাতার পরিস্থিতি কেমন ছিল, তা অনেকের কাছেই অস্পষ্ট। আমরা দুই পর্বের এই সিরিজের প্রথম পর্বে সেই সময়ের কলকাতার বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা ক...

কবে থেকে পুলিস ঘুষ খাচ্ছে?| How police system started in India? 29.05.2026

🛎 আজ যে সরকারি কাজেরই যান, বহু জায়গায় না চাইতেও উৎকোচ দিতেই হয়। উৎকোচ বুঝলেন না বুঝি? আরে মশাই ঘুষ। পুলিশ হলে তো আর কথাই নেই। সাধারণ মানুষের কাছে পুলিশ আর ঘুষ যেন সমর্থক শব্দ হয়ে গিয়েছে। ট্রেনে-বাসে চলতে-চলতে আপনি বলতেই পারেন, "আর বলবেন না, এই সরকারের আমলে পুলিশ ঘুষ ছাড়া আর কিছুই খাচ্ছে না।" আপনার পাশে বসা কেউ হয়তো বিরক্ত হয়ে বলতেই পারে, “কেন আগের সরকারের বেলায় বুঝি ছিল না? অমুক সালে...”...

কেন সিপাহী বিদ্রোহের সময় কলকাতা ছেড়ে পালালেন সবাই? | Why everyone left Calcutta during Sepoy Mutiny| truth will shock you 28.05.2026

সিপাহী বিদ্রোহের পর আজ প্রায় ১৫৯ বছরে কেটে গেছে। পলাশীর যুদ্ধের পর ১০০ বছর ধরে ইংরেজদের যে শাসন-শোষণ আর অত্যাচার চলেছিল, তারই ফলাফল ছিল এই গণ-অভ্যুত্থান। জাত-ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষ সেদিনবিদেশি শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। লর্ড ডালহৌসির আগ্রাসন নীতি, অযোধ্যা বা ঝাঁসির মতো দেশীয় রাজ্যগুলো অন্যায়ভাবে দখল করা, অন্যদিকে ভারতীয় সৈনিক ও সাধারণ মানুষের ওপর ব্রিটিশ অফিসারদের চরমদুর্ব্যবহারই মূলত এ...

নবাবী সেনা থেকে আজকের পুলিশ ব্যবস্থা | How police system started in India? #kolkata #history 25.05.2026

🛎 আজ যে সরকারি কাজেরই যান, বহু জায়গায় না চাইতেও উৎকোচ দিতেই হয়। উৎকোচ বুঝলেন না বুঝি? আরে মশাই ঘুষ। পুলিশ হলে তো আর কথাই নেই। সাধারণ মানুষের কাছে পুলিশ আর ঘুষ যেন সমর্থক শব্দ হয়ে গিয়েছে। ট্রেনে-বাসে চলতে-চলতে আপনি বলতেই পারেন, "আর বলবেন না, এই সরকারের আমলে পুলিশ ঘুষ ছাড়া আর কিছুই খাচ্ছে না।" আপনার পাশে বসা কেউ হয়তো বিরক্ত হয়ে বলতেই পারে, “কেন আগের সরকারের বেলায় বুঝি ছিল না? অমুক সালে...”...

এদেশে ইংরেজদের জীবন | Old Calcutta life 25.09.2024

এখন থেকে দুশো বছর আগে ১৮২২ সালে কলকাতায় এসেছিলেন ফ্রান্সেস স্যুজেনা আরচার। অবশ্য কলকাতায় তিনি বেশি পরিচিতি লাভ করেন ফ্যানি পার্কস এই নামে। স্বামী চার্লস পার্কস ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি। স্বামীর সঙ্গে চাকরি সূত্রে ভারতের বিভিন্ন জায়গায় ঘোরার অভিজ্ঞতা লিপিবদ্ধ করে রাখতেন ডায়রির পাতায়। প্রায় চব্বিশ বছর ভারতে কাটিয়ে ১৮৪৬ সালে ইংল্যান্ডে ফিরে যায়। তাঁর জীবনের এই সব অভিজ্ঞতা নিয়েই ১৮৫০ সালে ব...

জাপানে পরমাণু হামলার পরে কী হয়েছিল? | Ep2 22.09.2024

🛎 কিছুদিন আগেই ছিল আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। বন্ধুত্ব দিবসে আমরা একে অন্যকে বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা জানালাম বটে তবে যে কারণটিকে কেন্দ্র করে এই দিনটি সেটা আমরা অনেকেই ভুলতে বসেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে আমেরিকা পরমাণু বোমা ফেলেছিল জাপানের দুটি শহরের উপরে। শহর দুটি নিশ্চিহ্ন হল। তার সঙ্গে আগামী কয়েক প্রজন্ম শারীরিক বিকলাঙ্গতা নিয়ে জন্মাতে শুরু করেছিল। বিশ্বময় যুদ্ধের এই পরিস্থিতিতে বিশ্...

Atom Bomb পড়ার পর কী হয়েছিল জাপানে? | Ep1 #japan after atomic explosion? 16.09.2024

🛎 কিছুদিন আগেই ছিল আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। বন্ধুত্ব দিবসে আমরা একে অন্যকে বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা জানালাম বটে তবে যে কারণটিকে কেন্দ্র করে এই দিনটি সেটা আমরা অনেকেই ভুলতে বসেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে আমেরিকা পরমাণু বোমা ফেলেছিল জাপানের দুটি শহরের উপরে। শহর দুটি নিশ্চিহ্ন হল। তার সঙ্গে আগামী কয়েক প্রজন্ম শারীরিক বিকলাঙ্গতা নিয়ে জন্মাতে শুরু করেছিল। বিশ্বময় যুদ্ধের এই পরিস্থিতিতে বিশ্...

বাংলার প্রথম RUM🥃 ফ্যাক্টরি | First RUM factory in Bengal #kolkata #bengali #oldcalcutta #burdwan 10.09.2024

🛎ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ দেশে এসেছিল ব্যবসা করতে। কী ব্যবসা করত তারা? নীল, সুতো, কাপড়, লবণ, কুঁচ ফল যা কিছুতে তারা লাভ দেখেছে তাই নিয়েই তারা ব্যবসা ফেঁদেছিল। এমন কি মদের ব্যবসাও তারা বাদ দেয়নি। সম্ভবত ভারতে প্রতিষ্ঠিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম মদের কারখানাটি গড়ে উঠেছিল এই বাংলায়। আজ থাকছে সেই গল্প। পর্বপাঠে -শঙ্খ, স্ক্রিপ্ট – কৌশিক রায়, সাউন্ড ডিজাইন – শঙ্খ, কভার ও ভিডিও এডিট - ইনভিজিবলম্য...

কেমন ছিল কলকাতার বাবুরা? | Old Kolkata Babu story| #kolkata #bengali #oldcalcutta 06.09.2024

১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের পরে এদেশে রাজা, বাদশা আর নবাবদের অন্তিম প্রহর ধুরু হয়ে গিয়েছিল। রবার্ট ক্লাইভ এসে জাঁকিয়ে বসলেন কলকাতায়। বাংলার নতুন রাজধানী কলকাতা । সিরাজ আগেই কলকাতার বেশিরভাগটাই ভেঙে-চুরে তছনছ করে গিয়েছিলেন। ক্লাইভ তাই কলকাতাকে নতুন করে সাজানোর ব্যবস্থা করলেন। গড়ে উঠল ইউরোপীয়দের জন্য হোয়াইট টাউন আর দেশীয় প্রজাদের জন্য ব্ল্যাক টাউন। নেটিভদের মধ্যে শেঠ বসাকদের রমরমা তখন কলকাতায়। এছাড়া উম...

বাংলায় আসা প্রথম ইংরেজ পর্ব ২ | First British in Bengal Ep 2 21.08.2024

চারশো বছর আগে যখন ইংরেজরা পা দেয়নি এই বাংলায় কেমন ছিল এই বাংলা? কেমন ছিল এই দেশ? কী জানতে ইচ্ছে করে? সেসব কিন্তু লিখে গিয়েছেন বেশ কিছু বিদেশি পর্যটক যাঁরা সেই সময়ে ভারতে এসেছিলেন। সে সব লেখা যখন পাওয়া যায়, তা কোনও মণিমুক্তের থেকে কম দামী কিছু নয়। গত কয় মাস যাবৎ আমরা খুজছিলাম এরকম কিছু লেখা। র‍্যালফ ফিচ ছিলেন বাংলায় পা রাখা প্রথম ইংরেজ। ১৫৮৬ সালে তিনি এসেছিলেন বাংলায়। কেমন ছিল তাঁর ভ্রমণের অভিজ্ঞতা...

বাংলায় আসা প্রথম ইংরেজ পর্ব ১ | First British in Bengal 04.08.2024

চারশো বছর আগে যখন ইংরেজরা পা দেয়নি এই বাংলায় কেমন ছিল এই বাংলা? কেমন ছিল এই দেশ? কী জানতে ইচ্ছে করে? সেসব কিন্তু লিখে গিয়েছেন বেশ কিছু বিদেশি পর্যটক যাঁরা সেই সময়ে ভারতে এসেছিলেন। সে সব লেখা যখন পাওয়া যায়, তা কোনও মণিমুক্তের থেকে কম দামী কিছু নয়। গত কয় মাস যাবৎ আমরা খুজছিলাম এরকম কিছু লেখা। র‍্যালফ ফিচ ছিলেন বাংলায় পা রাখা প্রথম ইংরেজ। ১৫৮৬ সালে তিনি এসেছিলেন বাংলায়। কেমন ছিল তাঁর ভ্রমণের অভিজ্ঞতা...

ভারতে আবিষ্কার হয়েছিল হিলিয়াম | How Helium discovered? | পর্ব ২ 21.07.2024

হিলিয়ামই হল আধুনিক যুগে ভারত থেকে আবিষ্কৃত একমাত্র মৌল। কিভাবে আবিষ্কৃত হয়েছিল হিলিয়াম? ভারত তখন পরাধীন, স্বাভাবিকভাবেই বিজ্ঞান গবেষণা ছিল মূলত শাসনের সুবিধা ও বিদেশি শাসকদের লাভের পরিমাণ বাড়ানোর লক্ষ্যে। সেই কারণেই জিওলজিকাল সার্ভে, বোটানিকাল গার্ডেন, গ্রেট ট্রিগোনোমেট্রিক সার্ভে ইত্যাদির প্রয়োজন হয়েছিল। আমাদের কাহিনিতে মাদ্রাজ অবজার্ভেটরি বা পর্যবেক্ষণাগারের কথা আসবে, তার মূল দায়িত্ব ছিল ভারতবর্...

সূর্য কী দিয়ে তৈরি? | What is sun made of? | পর্ব ১ 21.07.2024

বইতে পড়েছি সূর্যের মতো বিভিন্ন নক্ষত্র জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। কিন্তু মানুষ তো সেখানে যাইনি। তাহলে আমরা জানলাম কী করে? একসময় সত্যিই মানুষ জানত না। ফরাসি দার্শনিক অগুস্ত কোঁত বিশ্বাস করতেন বিজ্ঞানের একটা সীমারেখা আছে, সেটা বোঝাতে গিয়ে তিনি বলেছিলেন সূর্য বা অন্য নক্ষত্রেরা কী দিয়ে তৈরি তা জানা অসম্ভব। ‘নক্ষত্রদের রাসায়নিক গঠন কেমন করে আবিষ্কার করা যাবে তা আমরা কোনোদিনই জানতে পারব না,’ তিনি লিখেছিলেন...

ব্রিটিশ আমলের কলকাতায় বাঙালি হিরে চোর? | Diamond heist in British India Calcutta 07.07.2024

প্রায় দেড়শো বছর আগের কলকাতা বললেই আমাদের চোখের সামনে নব জাগরণের বাংলা ভেসে ওঠে বা হয়তো আলোচনায় আসে সিপাহী বিদ্রোহের খণ্ড চিত্র। অথচ তখনও শহর কোলকাতায় ছিল চুরি, ঠকবাজি খুনের মতো একাধিক সামাজিক অপরাধ। R. Reid কাজ করেছিলেন কলকাতার ডিটেকটিভ ডিপার্টমেন্টে।যুবরাজ সপ্তম এডওয়ার্ড যখন কলকাতা এসেছিলেন তখন এই রিড সাহেব ছিলেন তাঁর দেহরক্ষী। আরও পরে শহর কলকাতার অপরাধ জীবনের অভিজ্ঞতা নিয়ে লিখেছিলেন Every man hi...

কেন নোবেল জয়ী বিজ্ঞানী খুন করলেন কয়েক লক্ষ মানুষকে? | Scientist killed millions ?#ww1 23.06.2024

দুই বিশ্বযুদ্ধে পৃথিবী ব্যাপী মারা গিয়েছিল বহু মানুষ। শুধু যুদ্ধক্ষেত্রে নয়, যুদ্ধের কারণে হওয়া দুর্ভিক্ষের কারণেও। অথচ দেখা যায়, গত শতাব্দীতে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ। কারণ? কারণ পৃথিবীর খাদ্য সমস্যার স্থায়ী সমাধান করেছিলেন এক বিজ্ঞানী। অথচ এই বিজ্ঞানীর নোবেল প্রাপ্তির ঘোষণা হতেই বিশ্বময় বিজ্ঞানীরা বিরোধিতা করেছিলেন। অনেকেই নোবেল দানের অনুষ্ঠানটিও বয়কট করেছিলেন। কে এই বিজ্ঞানী? কী এমন করেছিল...

কিভাবে শুরু হল জামাই ষষ্ঠী | Jamai Sasthi History 18.06.2024

আর কিছুদিন পরেই তো জামাই ষষ্ঠী। নিমন্ত্রণ পেলেন নাকি? কী বলছেন? এখনও জামাই হয়ে উঠতে পারেননি? তাতে কী! আমরা তো আছি। জামাই ষষ্ঠীতে খাওয়াতে না পারি, জামাই ষষ্ঠীর ইতিহাস নিয়ে দুটো গল্প তো করতে পারি। কে জানে ভবিষ্যতে শ্বশুরবাড়ি গেলে হয়তো বা আপনার কাজে লেগে গেল। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। পর্বপাঠ - শঙ্খ, স্ক্রিপ্ট – কৌশিক রায়, সাউন্ড ডিজাইন – শঙ্খ, কভার- শুচিস্মিতা #jamaisosti

কেন কলকাতায় রাঁধুনিদের নামে ছিল রাস্তা? | Why roads were named after cooks? 16.06.2024

শিয়ালদার কাছে ছকু খানসামা লেনের কথা শুনেছেন তো নিশ্চয়ই? বা ধরুন পার্ক সার্কাসের কাছে চমরু খানসামা লেন। আচ্ছা, কখনও ভেবে দেখেছেন, এত লোকজন থাকতে হঠাৎ খানসামাদের নামে কলকাতার রাস্তার নাম হল কেন? আসলে কলকাতা শিল্প ও শিল্পীর কদর করেছে সব সময়- তা সে রন্ধন শিল্পই হোক না কেন? এই খোদ শহর কলকাতায় এখনও কোনও মতে দুটো রাস্তার নাম খানসামাদের নামে টিকে থাকলেও এক সময় কিন্তু ছিল অনেকগুলো রাস্তা। আসলে নবাবী আমল হয়...

২০০ বছরের পুরানো বাংলার মিষ্টির দোকান | 200 Years old sweets shop in Bengal 02.06.2024

ভীমনাগ তৈরি করেছিলেন লেডিকেনি। আজ প্রত্যেক হাটে-বাজারে এরকম কোনও মিষ্টির দোকান নেই যেখানে লেডিকেনি পাওয়া যায় না। কিভাবে তৈরি করেছিলেন তিনি সেই মিষ্টি? আজ থাকবে সে গল্প। আপনাদের জানিয়ে রাখি আজকের এই গল্পটি আমাদের বলেছেন ভীমনাগের পরিবারের এক সদস্য। তাই হাটে-বাজারে যেসব গুজব প্রচলিত আছে, সেসব বাদ দিয়ে আসুন শুনে নিই সত্যি ঘটনা খানা। পর্বপাঠ - শঙ্খ, মৌটুসী ও সুশ্রীক মূল রচনা - সুব্রত রুজ পরিকল্পনা - কৌ...

কেন নাম মুখে আনতে নেই এই দেবতার? | Demi God of Bengal| 26.05.2024

বাংলায় লৌকিক দেব-দেবী বা অপদেবতার সংখ্যা নেহাত কম নয়। যাঁরা বিভূতিভূষণের লেখা পড়েছেন তাঁরা রঙ্কিণী দেবী, জ্বরাসুরের মতো এরকম অপদেবতারদের নাম শুনে থাকবেন। এছাড়াও কালু রায়, বনবিবি, ষষ্ঠীঠাকুর, পেঁচা-পেঁচি আরও কত যে লৌকিক দেবতারা আছেন তা গুণে শেষ হবে না। এই সমস্ত দেবতা কিন্তু বাংলার নিজস্ব দেবতা। তাঁদের নেই কোনও পৌরাণিক ভিত্তি, অথচ বছরের পর বছর তাঁরা বাংলার মানুষের বিশ্বাস আর মননে বেঁচে রয়েছেন। আজ আম...

রবীন্দ্রনাথের বিষম বিপদ 12.05.2024

দুদিন আগে ছিল ২৫ শে বৈশাখ। আমাদের সবার প্রিয় রবীন্দ্রনাথের জন্মদিন পালন হল মহা ধুমধামে। এই উপলক্ষ্যে আপনিও নিশ্চয়ই কিছু না কিছু অনুষ্ঠানে নিশ্চয়ই যোগ দিয়েছিলেন? দেননি? এবাবা! আপনি ভাবছেন এখন আমরা বুঝি রবীন্দ্রনাথের কোনও গান বা নাটক কিছু পরিবেশন করব? একেবারেই না। আমরা বরং আজ কবিগুরুকে নিয়ে একটা মজার গল্প করব আজ। তাঁকে একবার ধরানো হয়েছিল আদালতের সমন। তাঁকে কোর্টে গিয়ে সাক্ষী দিতে হবে। এদিকে রবীন্দ্র...

কিভাবে শুরু হল ব্রহ্মাণ্ড(হিন্দু পুরাণ মতে)? | How life started? 12.05.2024

সৃষ্টিও পূর্বে ছিল না কোনও কিছুই। ছিল শুরু পরমব্রহ্ম। পরমব্রহ্মর কোনও আদি নেই, অন্তও নেই- তা চরম সত্য যা ভাষায় বর্ণনা করা যায় না। তা অসীম, সময়হীন। কারণ ও ফলাফল দুইই যার মধ্যে সমাহিত। যা আকার বা নিরাকার কোনও কিছুই নয়। চিন্তা ও অনুভবের বাইরে থাকা এক বিশুদ্ধ চেতনা। এমন এক অনুঘটক যা অপরিবর্তিত থেকেও চারদিকের সমস্ত কিছুকে পরিবর্তিত করতে পারে। সেই পরম ব্রহ্ম পার্থিব জগতের সূচনা করেন। কিভাবে শুরু হয়েছিল...

Listen to the Clock Tower podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.