Spill The Cha
SPILL THE CHA
স্পিল দ্য চা-এর দ্বিতীয় সিজন এ স্বাগতম - শুধু বেঁচে থাকা নয়, কিন্তু সফল হওয়া! এক কাপ গরম চা আর মন ছুঁয়ে যাওয়া কথার সাথে, জীবন নামের এই রহস্যময়, দারুণ বিষয়টাকে নিয়ে চল আড্ডা দেওয়া যাক! তোমাদের হোস্ট অমিত এবং সোমা ফিরে এসেছে নতুন নতুন সব ভাবনার ভান্ডার নিয়ে, যা তোমার জীবনটাকে আজই বদলে দিতে পারে। আমরা চাই এই যাত্রায় তুমি আমাদের সঙ্গী হও, আমাদের হাসি-কান্না, ব্যর্থতা-সফলতা সবকিছুই তোমার সাথে ভাগ করে নিতে চাই। আর মুড়ির টিন কমিউনিটি তো আছেই—সেখানে অপেক্ষা করছে ছোট ছোট কিন্তু দারুণ কিছু টিপস আর হ্যাকস, যেগুলো তোমার দিনটাই বদলে দিতে পারে। চা’এর কাপটা ধর এবং আমাদের সাথে যুক্ত হও অড্ডাতে! এট...
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
পর্ব ৩: খুব খিদে? 30.06.2026 11:11
আমাদের প্রাণবন্ত হস্ট অমিত ও সোমার সাথে যোগ দিন, যারা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবেন যার মুখোমুখি আমরা সবাই কোনো না কোনো সময় হই: আপনার কি আরও কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা ‘ক্ষুধা’ এখনো আছে? এখানে আমরা শারীরিক ক্ষুধার কথা বলছি না, বরং কথা বলছি উচ্চাকাঙ্ক্ষা, জীবনের উদ্দেশ্য এবং আরও বড় কিছু অর্জনের অদম্য তাড়না নিয়ে—এই পর্বে আমরা খুঁজে দেখব কী আমাদের প্রতিনিয়ত নতুন কিছুর সন্ধানে এগিয়ে নিয়ে যায...
পর্ব ২: ক্ষমা তাদের জন্য নয়—এটি আপনারই জন্য 18.05.2026 19:25
অমিত ও সোমার সাথে যোগ দিন, যখন তারা ক্ষমার বিষয়টি এবং ক্ষমা করার প্রকৃত অর্থ কী—তা নিয়ে আলোচনা করেন।
সিজন ৩ পর্ব ১- পিতার উদার হৃদয় 04.04.2026 13:25
আমরা যদি প্রকৃত মুক্তি পেতে চাই, তবে আমাদের প্রতি সৃষ্টিকর্তার যে ভালোবাসা—তা প্রত্যেকেরই বোঝা এবং গ্রহণ করা প্রয়োজন। পিতা ঈশ্বরের হৃদয়কে আমাদের সামনে তুলে ধরার লক্ষ্যে, অমিত ও সোমা ‘হারানো পুত্রের উপমা’ —যীশু স্বয়ং যে গল্পটি বলে ছিলেন—তা নিয়ে আলোচনা করে এই পর্বে।
পর্ব ৭: এত জটিল! 21.01.2026 12:18
তুমি কি কখনও অন্যদের সুন্দর সম্পর্ক দেখে হিংসা করেছ? প্রশ্ন কর: "আমার জীবন কেন এমন নয়?" তুুমি কি একটি বিষাক্ত সম্পর্কের মধ্যে জড়িয়ে আছো? কীভাবে সেটা বুঝবে?
পর্ব ৬: হুক আপ সম্পর্ক 10.11.2025 21:37
একটি পবিত্র সিদ্ধান্ত: আধুনিক জগতে বিশ্বাস ও যৌনতা নিয়ে এই প্রজন্মের মোকাবেলা। "বিয়ে পর্যন্ত অপেক্ষা করা কেন জরুরি?" "শুধু সম্মতি থাকলেই কি যথেষ্ট না?" "চারপাশের চাপে নিজের সিদ্ধান্তে কীভাবে অটল থাকবো?" এই পর্বে আমরা জেন জি-র জন্য কিছু বাস্তব ও গভীর প্রশ্নের উত্তর খুঁজে দেখব।
পর্ব ৫: শোক মোকাবেলা করা 02.10.2025 20:33
শোক প্রকাশের কোনও নির্দিষ্ট বা সঠিক উপায় নেই, এটি বিশৃঙ্খল, কোন নিয়ম মানে না তবে এটাই জীবনের শেষ নয়। শোক আমাদের ভেতর-বাহির ওলটপালট করে দেয়। তুমি কি কখনও কোনো প্রিয়জন, পোষা প্রাণী, বা অমূল্য কিছু হারিয়েছ? তাহলে এই পর্বটি ঠিক তোমার জন্যই।
পর্ব ৪: শান্ত থাকো, দয়ালু হও 27.08.2025 21:14
প্রতিদিনই আমরা কোনো না কোনোভাবে দ্বন্দ্ব বা মতবিরোধের মুখোমুখি হই। কারো জন্য তা সহজ, কারো জন্য তা কঠিন।আজ আমরা একটি সহজ পদ্ধতি শেয়ার করবো যা তোমাকে শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করবে— আর তা হল: যোগাযোগ-পরিস্থিতি বিবেচনা-মন দিয়ে শোনো-শান্তি বজায় রাখা। চলো ধাপে ধাপে ব্যাখ্যা করা যাক।
পর্ব ৩: কঠিন হলেও, থেমো না 29.07.2025 14:21
জীবনে এমন অনেক কিছু আছে যেগুলো আমি করতে চাই বা করা উচিত, যেটা করা দরকার। কিন্তু যখন সুযোগটা আসে, তখন আর মন চায় না। কিন্তু তবুও, আমি সেটা করবই, যাই হোক না কেন! এর মানে এই না যে কোন ভয় বা দ্বিধা নেই—সেগুলো আছে, কিন্তু আমি তা উপেক্ষা করে এগিয়ে যাব। এই পর্বে আমরা “ভয়ের কারণে ব্যর্থতা” নিয়ে মেল রবিন্স-এর কিছু ব্যাখ্যা আলোচনা করবো।
পর্ব ২: সুস্থতার জন্য প্রেস করুন 01.07.2025 25:35
ভালো থাকা, আমাদের শারীরিক, মানসিক ও আত্মিক স্বাস্থ্যের সঙ্গে যুক্ত। মস্তিষ্ক ও শরীরের সংযোগই আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে।
সিজন ২ পর্ব ১- শুধু বেঁচে থাকা নয়, কিন্তু সফল হওয়া! 03.06.2025 16:27
কোভিডের পর বিশ্ব যেন কেবল টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত ছিল। কিন্তু এখন সময় এসেছে নতুন করে জীবন শুরু করার। যদি মনে হয়, তুমি সেখানেই আটকে আছ বা ভেঙে পড়েছো, তাহলে এই পডকাস্টটি তোমার জন্যই। আমাদের এই সিজনের বিষয় হল “শুধু বেঁচে থাকা নয়, বরং এগিয়ে যাওয়া!”। এটা সহজ নয় কারণ আমাদের জীবনে প্রতিদিনের চাপ আর ব্যস্ততা তো আছেই। চলো একসাথে এর মোকাবিলা করি।
পর্ব ৭ - হাল ছাড়বেন না, এই জগতে আপনার প্রয়োজন আছে 17.12.2024 20:30
এই পর্বে অমিত ও সোমা আত্মহত্যার গুরুতর বিষয় নিয়ে কথা বলে। নিজের জীবন নেওয়ার চিন্তাভাবনার সাথে সংগ্রামরত কাউকে সাহায্য করার জন্য আপনি কী প্রাক্টিকাল ধাপ নিতে পারেন? এ বিষয়ে অনেক কলঙ্ক যুক্ত রয়েছে তাই আমাদের সেই বিষয়ে সচেতনতা আনা প্রয়োজন। আপনি যদি এই ধরনের চিন্তার সাথে লড়ে থাকেন বা জীবনে হতাশা অনুভব করেন, তাহলে অনুগ্রহ করে যোগাযোগ করুন এবং কারো সাথে কথা বলুন, চেক ইন করুন। একটি হেল্পলাইনে কল কর...
পর্ব ৬ : মনে হয় আমি প্রেমে পড়েছি 19.11.2024 19:43
অমিত এবং সোমা ভালোবাসা, বিয়ে এবং সম্পর্কের মধ্যকার ভাল ও ঝুঁকিপূর্ণ দিকগুলি অনুসন্ধান করে। সম্পূর্ণ পর্বটি দেখুন ইয়উটিউবে: https://youtu.be/oW5jWc_JESI আমাদের ওয়েবসাইট: https://jatra360.com/spill-the-cha/
পর্ব ৫: জীবনের ঋতু ও প্রধানতা 15.10.2024 20:07
যখন দুইয়ে দুইয়ে আর চার হয় না...জীবনের প্রতিটি নতুন ঋতু আমাদেরকে পরবর্তী ঋতুর জন্য প্রশিক্ষণ দেয়, যদি আমরা মনোযোগ দেই এবং অবস্থান অনুযায়ী তা ধারণ করতে পারি। দেখুন ইউটিউবে: https://youtu.be/eiDJrboVC5o
পর্ব ৪: অস্থির হৃদয় 17.09.2024 19:46
উদ্বেগ, মানসিক চাপ। আধুনিক জীবনের ক্রসফায়ারে আটকে পড়া এই প্রজন্মের বৈশিষ্ট্য। অমিত এবং সোমা আমাদের দৈনন্দিন জীবনের চাপকে কিভাবে লাঘব করতে হয় তা নিয়ে আলাপ চলবে।
পর্ব ৩: কল কর বন্ধুকে 03.08.2024 37:18
একাকীত্ব একটি মহামারী। পরিসংখ্যান দেখায় যে গত কয়েক বছর এবং সোশ্যাল মিডিয়ার প্রতি আমাদের আসক্তি পরিস্থিতিকে আরও খারাপ করেছে। কেন বন্ধুত্ব গুরুত্বপূর্ণ? একটি ভাল বন্ধুত্বের বৈশিষ্ট্যগুলি কী কী? জেনি অ্যালেন তার "ফাইন্ড ইওর পিপল" নামক বইয়ে বন্ধুত্বের ৫টি বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলেছেন। নিবিড়তা, স্বচ্ছতা, জবাবদিহিতা, এবং মতের মিলনে। আমাদের আলাপে চলে আসুন এবং কে জানে হয়ত আপনি কীভাবে একজন ভাল বন্ধু...
পর্ব ২: ভেরিফাইড হিউম্যান 10.07.2024 21:48
আজকের পৃথিবীতে মানুষ হওয়ার অর্থ কী? 'স্পিল দ্য চা' এর শুরুর পর্বে আমরা খোঁজার চেষ্টা করবো আমাদের জীবনে এই এআই বিশ্বের প্রভাব কতটুকু। জেন জি এ বিষয়ে কি বলে? সবচেয়ে ভাল এবং খারাপ সময়ের শেষ হুররে? এ বিষয়ে বাক্য আমাদের কী বলে আবিষ্কার করা যাক। jatra360.com/spill-the-cha Video: https://youtu.be/eSJPmPBaM04?si=gTQpWJew3D0USQZ7
পর্ব ১: প্রিয় বাবা 14.06.2024 19:14
অমিত ও সোমা একটি হৃদয়স্পর্শী পর্বে পিতৃত্ব নিয়ে আলোচনা করে, যেখানে অমিত একজন নতুন বাবা হিসেবে তার অভিজ্ঞতা শেয়ার করে। তারা দুজনই উপলব্ধি করে যে, বাবার ভালোবাসার নিদর্শনের মাধ্যমে ঈশ্বর আমাদের প্রতি কতটা ভালোবাসা প্রকাশ করেছেন। Watch the full video here - https://youtu.be/W27C11y8uWg Show Site - https://jatra360.com/spill-the-cha/ Youtube Music - https://music.youtube.com/channel/UC4v9k9mY1Kj...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.