Initiative.Global

বাইবেল সার অডিও সংস্করণ

Arts BN ↓ 18 episodes

বাইবেল সার©︎ এর সমস্ত বিষয়বস্তু পবিত্র বাইবেল থেকেই নেওয়া হয়েছে, এটা হল পবিত্র বাইবেলের নির্বাচিত অংশগুলোর একটা সংগ্রহ, যা সহজ সরল ভাবে সমগ্র বাইবেলকে একটা ঐক্যবদ্ধ বাস্তব ঘটনা হিসেবে উপস্থিত করে, আর প্রকাশ করে প্রভু যীশু খ্রীষ্টকে, অর্থাৎ সেই মশীহকে। সেই মশীহ অর্থাৎ খ্রীষ্ট হলেন সৃষ্টিকর্তা, ত্রাণকর্তা, রাজা এবং ন্যায় বিচারক। এই বাইবেল সার অডিও সংস্করণ℗ Initiative. Global এর মাধ্যমে প্রস্তুত করে বিতরণ করা হচ্ছে।বাইবেল সার অডিও সংস্করণ℗Copyright ℗ 2025 by Initiative. Globalপবিত্র শাস্ত্রের উদ্ধৃতিCopyright © 2025 by Initiative. Global

Author

Initiative.Global

Category

Arts

Podcast website

concise.bible

Latest episode

Oct 8, 2025

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

ভূমিকা 08.10.2025

ভূমিকা ‘বাইবেল সার’-এর সমস্ত বিষয় পবিত্র বাইবেলেরই অংশ। যারা বাইবেল পড়েননি বা যীশু খ্রীষ্টের ওপর বিশ্বাসের মূল বিষয়গুলো জানতে চান তাদের কথা মনে রেখেই বাইবেলের প্রধান বিষয়গুলোর সারমর্ম খুব সহজ সরল বাংলা ভাষায় তুলে ধরা হয়েছে। যীশু খ্রীষ্ট আর ঈশ্বরের আসন্ন নতুন রাজ্যের গভীর সত্যই হল পবিত্র বাইবেলের মূল বিষয়। এসব বিষয় বুঝতে হলে আর উপলব্ধি করতে হলে আপনাকে অবশ্যই শিশুর মতো সরল মন নিয়ে পড়তে হবে...

পবিত্র বাইবেলের পরিচয় 08.10.2025

পবিত্র বাইবেলের পরিচয় পবিত্র বাইবেলের দু’টো ভাগ—‘পুরাতন নিয়ম’ ও ‘নতুন নিয়ম’। নিয়ম শব্দের অর্থ হল ঘোষণা, চুক্তি, প্রতিজ্ঞা বা দলিল। এই হল, সেই যুক্তি যা মানব জাতিকে উদ্ধারের জন্য স্বর্গের ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন। ঈশ্বরের এই চুক্তি বলতে বোঝায় যীশু খ্রীষ্টের ক্রুশের মৃত্যুর মধ্য দিয়ে মুক্তি লাভ। আর সেই মুক্তি দ্দ্বারা স্বর্গরাজ্যের উত্তরাধিকারী হওয়া। খ্রীষ্ট বিশ্বাসীরা বিশ্বাস করেন যে, প্রায়...

অধ্যায় ১ শুরুতে 08.10.2025

অধ্যায় ১ শুরুতে পবিত্র বাইবেল আমাদের বলে, কেমন করে এই বিশ্বে জীবন শুরু হয়েছিল আর কেমন করে ও কেন মানুষের সৃষ্টি হয়েছিল। পবিত্র বাইবেল আমাদের আরও বলে, কেমন করে মানুষ তার সৃষ্টিকর্তা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছে আর তাঁকে অবহেলা করেছে। ঈশ্বরের বিরুদ্ধে পাপের জন্যই ঈশ্বর মানুষকে মৃত্যুর ভয়ংকর অভিশাপ দিয়েছেন। পবিত্র বাইবেল বলে যে, জন্ম থেকেই আমাদের ওপর মৃত্যুর শাস্তি ঝুলছে আর তা নিয়েই আমরা বেঁচ...

অধ্যায় ২ সমস্ত প্রাণীর ধ্বংস 08.10.2025

অধ্যায় ২ সমস্ত প্রাণীর ধ্বংস মানুষের পাপ আর হিংস্রতা এতো অসহ্য হয়ে উঠল যে ঈশ্বর তা আর সহ্য করতে পারলেন না। তখন ঠিক করলেন নিঃশ্বাস নেয় এমন সব প্রাণীকে তিনি ধ্বংস করবেন। তাই ঈশ্বরের ভয়ঙ্কর বিচারে জীবিত সকলে মরেছিল। সেইজন্যেই সারা পৃথিবীতে—সবচেয়ে উঁচু পাহাড়ের এবং গভীর গিরিখাতের নীচে চাপা পড়া জীবাশ্ম ও প্রাণীদের অবশেষ আজ আমরা দেখতে পাই। ঈশ্বর ঠিক করেছেন যে, আগামী দিনের বিচারটা হবে আগুন দিয়ে ধ...

অধ্যায় ৩ নতুন প্রতিজ্ঞা 08.10.2025

অধ্যায় ৩ নতুন প্রতিজ্ঞা মহাজলপ্লাবনের পর নোহ অনেক বছর বেঁচেছিলেন। ধীরে ধীরে পৃথিবী আবার লোকজনে ভরে গেল। কিন্তু লোকজন যত বাড়তে লাগল, ঈশ্বরের বিরুদ্ধে তারা ততই বিদ্রোহ আর পাপ করতে লাগল। তারা ঈশ্বরের বদলে মূর্তি তৈরী করে পুজো করতে লাগল, নানা ধর্মের প্রবর্তন শুরু করল। কয়েক শ’বছর পর জগৎ আবার পাপে ভরে গিয়ে অন্ধকারে ডুবে গেল। এরপর ঈশ্বর ভবিষ্যদ্‌বক্তাদের মধ্যে দিয়ে বার বার এই সতর্ক বাণী পাঠাতে লাগল...

অধ্যায় ৪ মশীহ আসছেন 08.10.2025

অধ্যায় ৪ মশীহ আসছেন ঈশ্বর ভবিষ্যদ্বক্তাদের মুখ দিয়ে আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন যে, একদিন তিনি মন্দ থেকে বিশ্বাসীদের পবিত্র করবেন আর পাপ থেকে তাদের পরিত্রাণে নিয়ে যাবেন। তিনি আরও প্রতিজ্ঞা করেছেন যে, এমন এক দিন আসছে যেদিন তিনি ধার্মিকতার রাজ্য স্থাপন করবেন। তিনি নিজেই সেই রাজ্য শাসন করবেন। ভবিষ্যদ্বক্তারা আরও বলেছিলেন যে, ঈশ্বর জগতে এক মানুষকে পাঠাবেন। প্রথমে তিনি আসবেন পাপীদের ‘পরিত্রাতা’ হয়...

অধ্যায় ৫ মুক্তিদাতা যীশু 08.10.2025

অধ্যায় ৫ মুক্তিদাতা যীশু পবিত্র বাইবেলের সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সারা বিশ্বের সৃষ্টিকর্তা মানুষ রূপে এসেছিলেন। একেবারে আমাদের মতোই একজন মানুষ। কারণ তিনি আমাদের ভালোবেসেছিলেন। আমাদের পাপের ভয়াবহ ফল থেকে বাঁচাতে চেয়েছিলেন। তিনি নিজেই মহিমাময় রাজা, সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, পবিত্র ঈশ্বর। মানুষের প্রতিনিধি হিসাবে আর আমাদের পাপের জন্য শাস্তি নিতে তিনি এই ঘৃণ্য পাপ জগতে এসেছিলেন। মৃত্যুর মধ্য দি...

অধ্যায় ৬ অপূর্ব শিক্ষা ও অলৌকিক কাজ 08.10.2025

অধ্যায় ৬ অপূর্ব শিক্ষা ও অলৌকিক কাজ আজও যীশু খ্রীষ্টের বাণী মানুষের হৃদয়ে আঘাত করে। কারণ তাঁর বাণীতে আছে ধার্মিকতা, নম্রতা ও পবিত্রতা। যীশু খ্রীষ্ট কিন্তু শুধু সুন্দর সুন্দর কথাই বলেননি। তিনি তাঁর শিষ্যদের বলেননি, “আমার শিক্ষা মেনে চলো।” তিনি বলেছেন, “আমার পিছনে পিছনে চলো।” এই ভাবে খ্রীষ্ট বিশ্বাসীদেরও উচিত তাদের জীবনে ধার্মিকতা, প্রেম ও পবিত্রতার এক আদর্শ তুলে ধরা। টাকা-পয়সা আর জগতের জিনিসপত্...

অধ্যায় ৭ অগ্রাহ্য 08.10.2025

অধ্যায় ৭ অগ্রাহ্য যীশু খ্রীষ্ট শিষ্যদের বলেছেন, “জগৎ আমাকে ঘৃণা করে। কারণ জগৎ যা করে আমি সেটাকেই মন্দ বলে থাকি। জগৎ যদি তোমাদের ঘৃণা করে তবে মনে রেখো, আগে সে আমাকে ঘৃণা করেছে। যদি তারা আমাকে অত্যাচার করে, তা হলে তারা তোমাদেরও অত্যাচার করবে। আমার জন্যই তারা তোমাদের ওপর এ রকম করবে। আসলে আমাকে যিনি পাঠিয়েছেন, তাঁকে এরা চেনে না।” সুতরাং এ কথা একদম সত্যি যে, যীশু খ্রীষ্টের স্বর্গে যাওয়ার পর থেকে বহ...

অধ্যায় ৮ মানুষের পাপের প্রায়শ্চিত্ত 08.10.2025

অধ্যায় ৮ মানুষের পাপের প্রায়শ্চিত্ত রাজাদের রাজা আর প্রভুদের প্রভু মানুষ সৃষ্টি করেছিলেন। অথচ সেই মানুষেরই পাপের বোঝা নিজের ওপর তুলে নিয়েছিলেন। কাঁটার মুকুট তাঁর মাথায় চেপে বসিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে রক্ত ঝরে পড়েছিল আর লোকেরা তাঁর মুখে থুতু দিয়েছিল। তাঁর হাতে ও পায়ে পেরেক বিদ্ধ করা হয়েছিল আর তিনি ছিলেন উলঙ্গ। ভীষণ যন্ত্রণায় গোঁগাছিলেন আর তাঁর শরীর মোচড়াচ্ছিল। তিনি মরেছিলেন যেন আম...

অধ্যায় ৯ মৃত্যুঞ্জয়ী 08.10.2025

অধ্যায় ৯ মৃত্যুঞ্জয়ী খ্রীষ্টীয় সুখবরের শক্তি, মহিমা ও আশা হল যীশু খ্রীষ্টের মৃত্যু থেকে আবার জীবিত হওয়ার ঘটনাটা। যদিও অনেক লোক খ্রীষ্টের পুনরুত্থানকে অবহেলা করে। তবুও খুব বোকা না হলে কেউই এই মহা সত্যকে অস্বীকার করতে পারে না। পৃথিবীর ইতিহাসে এটাই গুরুত্বপূর্ণ ঘটনা যা জগতকে ওলট পালট করে দিয়েছে। এই সুখবরই খ্রীষ্ট বিশ্বাসীরা জগতে প্রচার করে থাকে আর জগতের কাছে বলা উচিত। যীশু খ্রীষ্ট মৃত্যু থেকে বে...

অধ্যায় ১০ সময় সন্নিকট 08.10.2025

অধ্যায় ১০ সময় সন্নিকট যীশু খ্রীষ্ট স্বর্গে চলে যাওয়ার পর খ্রীষ্ট বিশ্বাসীদের ওপর ভীষণ অত্যাচার শুরু হল। যীশুকে ‘মশীহ’ বলার জন্য আর ঈশ্বরের সুখবর প্রচার করার জন্য যীশুর শিষ্য যোহনকে ভূমধ্যসাগরের পাটমস্ দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল। ভবিষ্যতে এই পৃথিবীতে কী কী ঘটবে সেসব এক দর্শনের মধ্যে দিয়ে ঈশ্বর যোহনের কাছে প্রকাশ করলেন। এই কথাগুলোই যুগ যুগ ধরে আনন্দ আর উৎসাহের এক উৎস হয়ে উঠেছে। যারা যীশু খ্...

অধ্যায় ১১ পৃথিবীর শেষ ও নতুন আশা 08.10.2025

অধ্যায় ১১ পৃথিবীর শেষ ও নতুন আশা খ্রীষ্টীয় প্রথম শতাব্দীর শেষ দিকে যীশু খ্রীষ্টের শিষ্যরা আর যারা তাঁকে বিশ্বাস করত তারা সারা পৃথিবীতে তাঁর বাণী বয়ে নিয়ে গেল। এই বাণীকে তারা বলত ‘সুখবর’ বা ‘সুসমাচার’। পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক নতুন খ্রীষ্ট বিশ্বাসী ছিল। তাদের উৎসাহ দিতে আর তাদের বিশ্বাসকে দৃঢ় করতে যীশু খ্রীষ্টের শিষ্যরা অনেক চিঠি লিখেছিলেন। শিষ্যদের লেখা ২১ টি চিঠির মধ্য দিয়ে ঈশ্বরের বা...

অধ্যায় ১২ খ্রীষ্টের দ্বারা মুক্তি 08.10.2025

অধ্যায় ১২ খ্রীষ্টের দ্বারা মুক্তি ধর্ম বা ধর্মের শিক্ষকেরা মানুষকে কিছু নিয়ম শেখায় যাতে ইহকালে আর পরকালে সুখী হওয়ার জন্য সেগুলো তারা পালন করে। ওসব নিয়ম মেনে চলার জন্য ধর্ম-শিক্ষকদের বশে থাকতে তারা লোকেদের উৎসাহ দেয়। কিন্তু পৃথিবীর সমস্ত মানুষই ঈশ্বরের বিষয় জানে। তবুও তারা ঈশ্বরকে মেনে চলে না বা মেনে চলতেও চায় না। তারা নিজেদের ইচ্ছা মতো জীবন যাপন করে। ঈশ্বরের বিরোধিতা করতে ভালোবাসে। চিন্তা...

অধ্যায় ১৩ প্রভু যীশুর ভক্তদের প্রতি 08.10.2025

অধ্যায় ১৩ প্রভু যীশুর ভক্তদের প্রতি পবিত্র বাইবেলে আমরা দেখতে পাই যে, খ্রীষ্ট বিশ্বাসী হওয়ার মানে কোনও ধর্মীয় প্রতিষ্ঠানে যোগ দেওয়া নয় বা কোনও নেতাকে বা কোনও বাকপটু শিক্ষককে মেনে চলা নয়। বরং এরকম বিষয়কে এড়িয়ে যেতে যীশু খ্রীষ্ট আমাদের সতর্ক করেছেন। খ্রীষ্ট বিশ্বাসীদের জন্য শিষ্যদের লেখা চিঠিগুলো যখন পড়ি তখন দেখতে পাই যে, শিষ্যরা শিক্ষা দিয়েছেন যাতে ঈশ্বরের বাক্যের কাছে বাধ্য থেকে পবিত্র...

অধ্যায় ১৪ প্রেম 08.10.2025

অধ্যায় ১৪ প্রেম একজন আসল খ্রীষ্ট বিশ্বাসীর লক্ষণ হল শিক্ষা নয়, সুন্দর করে কথা বলা নয়, ক্ষমতা নয় বা উন্নতি নয়। কিম্বা অন্য খ্রীষ্ট বিশ্বাসীদের মধ্যে উঁচু পদ বা সম্মান পাওয়া নয়। একজন আসল খ্রীষ্ট বিশ্বাসীর লক্ষণ হল, সে তার বিশ্বাসী ভাই-বোনকে অন্তর দিয়ে ভালবাসবে। পবিত্র বাইবেলে 1 যোহন 3:23 তে লেখা আছে,—‘ঈশ্বরের আদেশ হল, আমরা যেন তাঁর পুত্র যীশু খ্রীষ্টের নামে বিশ্বাস করি আর তিনি যেমন আমাদের আ...

অধ্যায় ১৫ প্রজ্ঞা 08.10.2025

অধ্যায় ১৫ প্রজ্ঞা রাজা শলোমন ইস্রায়েল দেশে রাজত্ব করতেন খ্রীষ্ট পূর্ব ১০৭০ থেকে ১০৩০ পর্যন্ত। পবিত্র বাইবেল আমাদের বলে, ঈশ্বর রাজা শলোমনকে সমুদ্রতটের বালির মতো সীমাহীন প্রজ্ঞা আর বুদ্ধি দিয়েছিলেন। পূর্ব দেশের সকল মানুষের প্রজ্ঞার চেয়ে রাজা শলোমনের প্রজ্ঞা ছিল অনেক বেশী। সকল জাতির মানুষ শলোমনের প্রজ্ঞা শুনতে আসত। পৃথিবীর যে সব রাজা তাঁর প্রজ্ঞার বিষয়ে শুনেছিল তারা শলোমনের কাছে লোক পাঠাত। পবিত্...

অধ্যায় ১৬ গীতসংহিতা 08.10.2025

অধ্যায় ১৬ গীতসংহিতা পবিত্র বাইবেলের ‘গীতসংহিতা’ লেখা হয়েছিল গান করার জন্য। ঈশ্বর এর মধ্য দিয়ে এই শিক্ষা দিয়েছেন যে, আমরা যেন তাঁর উদ্দেশ্যে সব সময় গান করি। যখন আমরা দুঃখ পাই বা আনন্দে থাকি বা অসুস্থ থাকি বা বিফলতায় থাকি তখন যেন ঈশ্বরের উদ্দেশ্যে গান করি। যখন আমরা পাপ করে ফেলি বা পরীক্ষায় পড়ি বা অত্যাচার ভোগ করি তখনও আমাদের উচিত তাঁর উদ্দেশ্যে গান করা। যখন তাঁর আশীর্বাদ পেয়ে আমরা আনন্দে ভর...

Listen to the বাইবেল সার অডিও সংস্করণ podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.