Arijit Banik

Arijit’s Bengali Poetry Book- কবিতার খাতা

This podcast is all about collection of Bengali Poetry recitals by Arijit Banik.আমার কবিতার খাতায় যাঁদের কবিতা রয়েছে, সেগুলো আপনাদের শোনাচ্ছি💙❤️

Auteur

Arijit Banik

Categorie

Arts

Website van de podcast

podcasters.spotify.com

Nieuwste aflevering

27 jun. 2026

Waar luisteren?

Podcasts in de app Replaio Radio Binnenkort beschikbaar

Podcasts komen binnenkort naar de app. Installeer nu en zie als eerste een compleet nieuwe kijk op podcasts

Download het op Google Play Gratis installeren Android bijna 10 mln downloads · beoordeling 4,8 iOS binnenkort

Afleveringen

Dwitiyo Sangsar I Joy Goswami I Arijit Banik 27.06.2026

দ্বিতীয় সংসার" ~ জয় গোস্বামী।  তার সঙ্গে সংসার করেছি কতদিন- তিন-চার ঘণ্টার সংসার। স্বামীকে বিচ্ছেদ দিয়ে সে থাকত একাই একটা ফ্ল্যাটে— সেই ফ্ল্যাটে যেতাম। কলেজে অফ ডে কবে সে জানাত ফোনে, তার ফোন মানে আসতে বলা। গেলেই আমার কোনও বই এনে সামনের পৃষ্ঠাটি খুলে ধরে অনুরোধ: ‘সই করে দিন।’ আমার অবাক লাগত প্রথম প্রথম— বলেছি: ‘কিনলেন কেন? আমিই তো দিতাম।” তার উত্তর: ‘আমার ইচ্ছে আমি কিনছি, আপনি বাধা দেওয়ার...

একটা তুমির গল্প I স্বপ্নীল চক্রবর্ত্তী 12.06.2026

একটা তুমির গল্প  — স্বপ্নীল চক্রবর্ত্তী তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না, আমি বুঝেছিলাম সময় চাইছো; তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?", আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।  তুমি বলেছিলে "চুলে জট বেধেছে"; আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো। তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে; আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।  তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়; আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরত...

ভিক্ষাপাত্র I সাদিয়া নাজিব I অরিজিৎ বনিক 31.05.2026

ভিক্ষাপাত্র  সাদিয়া নাজিব  ব্যাকরণের বাইরে একটি প্রেম করবো। মুঠোফোনে রাত বিরাতে প্রেমের তুমুল টেক্সট আদান প্রদানের নয়। আমি মতিঝিলের অফিস পাড়া থেকে ঘর্মাক্ত শরীরে বাসে বাদুড় ঝুলা হয়ে উড়ে উড়ে যাব  মিরপুর দশ নম্বর গোল চক্করের ডান দিকের মোড়ের চায়ের দোকানে যেখানে তুমি একদিন বসেছিলে!  কাঙাল হয়ে খুঁজবো তোমার ছোঁয়া লাগা সেই বেঞ্চিটি। আর সব প্রেমিকের মতো, তোমাকে ফুল উপহার দেবো না প্রিয়তমা!  আমার মানিব্যাগ...

মাঝে মাঝে লোডশেডিং I পূর্ণেন্দু পত্রী I অরিজিৎ বনিক 05.04.2026

"মাঝে মাঝে লোডশেডিং" (হে সময় অশ্বারোহী হও)  – পূর্ণেন্দু পত্রী   মাঝে মাঝে লোডশেডিং হোক। আকাশে জ্বলুক শুধু ঈশ্বরের সাতকোটি চোখ বাকী সব আলকাতরা মাখুক। আমরা নিমগ্ন হয়ে নিজস্ব চশমায় আর দেখি না কিছুই সকলে যা দেখে তাই দেখি। আকাশের রঙ তাই হয়ে গেছে চিরকালে নীল। বাতাস কি শাড়ি পরে কারো জানা নেই। মাঝে মাঝে লোডশেডিং হোক। সাদা মোমবাতি জ্বেলে তোমাকে সম্পূর্ণ করে দেখি। নারীকে বাহান্ন তীর্থ বলেছে শুনে...

Sesh Premer Kobita I Tarapada Roy I Arijit Banik 21.01.2026

শেষ প্রেমের কবিতা -তারাপদ রায় দেরি হলো, তোমারো কিছুটা দেরি হলো, আমারো কিছুটা দেরি হলো, তা হোক, তুমি তো জানো এর চেয়ে আরো ছাড়াছাড়ি, এর চেয়ে আরো দেরি মানুষের হয়। অতএব যদি পারো একবার শেষবার এসো। হাত ধরাধরি করে এসো গান গাই বসি ওই দীঘির সিঁড়িতে। এসো স্বপ্ন, রাজহাঁস, বকুলের মালা এতদিন পরে, একবার শেষবার এসো।

Ek Jonmo I Tarapada Roy I Arijit Banik 20.01.2026

এক জন্ম -তারাপদ রায় অনেকদিন দেখা হবে না ৷ তারপর একদিন দেখা হবে । দু'জনেই দু'জনকে বলবো, ‘অনেকদিন দেখা হয়নি ।' এইভাবে যাবে দিনের পর দিন বৎসরের পর বৎসর। তারপর একদিন হয়তো জানা যাবে হয়তো জানা যাবে না, যে তোমার সঙ্গে আমার অথবা আমার সঙ্গে তোমার 'আর দেখা হবে না ।

Amader Sorbonash Hoye Gechhe I Atrapada Roy I Arijit Banik 19.01.2026

আমাদের সর্বনাশ হয়ে গেছে তারাপদ রায় আমরা যে গাছটিকে কৃষ্ণচূড়া ভেবেছিলাম, যার উদ্দেশে ধ্রুপদী বিন্যাসে কয়েক অচ্ছেদ প্রশস্তি লিখেছিলাম, গতকাল বলাইবাব, বললেন, 'ঐটি বানরলাঠি গাছ। ' অ্যালসেশিয়ান ভেবে যে সারমেয় শাবকটিকে আমরা তিনমাস বকলস পরিয়ে মাংস খাওয়ালাম ক্রমশ তার থে কিভাব প্রকট হয়ে উঠছে। আমরা টের পাইনি আমাদের ঝর্ণাকলম করে ডট পেন হয়ে গেছে আমাদের বড়বাব, কবে হেড অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছেন আমাদ...

Jaai Bolei Jaoa Hoena I Tarapada Roy I Arijit Banik 18.01.2026

‘যাই’ বললেই যাওয়া হয় না। মা বলতেন, ‘যাই নয়, বলো আসি।’ কাল সকালেই ঝিরঝির বৃষ্টির ভিতরে ওই কথাই আরেকবার লিখেছি। একদিন পরে এখন মনে হচ্ছে, ‘আসি’ বললেই কি আসা হয় ! ‘আসি-আসি’ করে কতবার যে চৌকাঠ পর্যন্ত এসে আটকিয়ে গেছি। ‘যাই-যাই’ করেও কোথাও যাওয়া হয়নি। দিনের পর দিন এসেছে, গিয়েছে। আমার আসা যাওয়ার দিন শেষ, এখন শুধু ঝিরঝির বৃষ্টি ভেতরে...

Etai Sotti, Etai Prapti I Angan Das I Arijit Banik 05.01.2026

এটাই সত্যি, এটাই প্রাপ্তি অঙ্গন দাস পৃথিবীতে যত কলম আছে তত আগ্নেয়াস্ত্র নেই। পৃথিবীতে যত মানুষ কলম ধরবার জন্য জন্মেছে এবং জন্মাবে, আগ্নেয়াস্ত্র ধরবার জন্য তত মানুষ আগেও জন্মায়নি, আর জন্মাবে না কখনও। এটাই সত্যি, এটাই প্রাপ্তি পৃথিবীর। উচ্চারণ - অরিজিৎ বনিক

Upohar I Jashobant Basu I Arijit Banik 29.12.2025

উপহার য শো ব ন্তু ব সু মেয়েটি ছেড়ে যাচ্ছে ছেলেটিকে। উলোঝুলো বাউন্ডুলে প্রেমিক তার ফিক্সড ডিপোজিট নয়। ছেড়ে যাচ্ছে ভুবনডাঙা, খোয়াই, জ্যোৎস্নাযাপন, নির্জন পথ আর যা-কিছু পাগলামির ইতিবৃত্ত। তার পরবর্তী গন্তব্যে সুরক্ষিত ভাবীকাল। বরটি সুপুরুষ, আবার যথেষ্ট প্রেমিকও। ও ছেলে, পাগল-পাগল লাগছে খুব? কষ্ট ছাপিয়ে উঠছে কান্না? কান্না শুকিয়ে রাগ, হিংসা, হননেচ্ছা? তুমি কি প্রতিশোধ ভাবছ? ছুরি বা অ্যাসিড? ছিঃ...

Tomar Jonno Bhabina | Nirendranath Chakraborty | Arijit Banik 18.10.2025

তোমার জন্য ভাবি না নীরেন্দ্রনাথ চক্রবর্তী তুমি তোমার ছেলেকে অহোরাত্রি অসংখ্য মিথ্যার বিষ গিলিয়েছো । শৈশবে সে হাসেনি, কেননা সমবয়সীদের সে শত্রু বলে জানত । যৌবনে সে নারীকে ভালোবাসেনি, কেননা নারীকে সে নরক বলে জানে । ধীরে ধীরে সেই অকালবার্ধক্যের দিকে সে এখন এগিয়ে যাচ্ছে, চুলগুলিকে যা সাদা করে দেয়, কিন্তু চিত্তের মালিন্য যা মোচন করতে পারে না । তোমার জন্য আমার কোন ভাবনা নেই, কিন্তু তোমার ছেলের জন্য আমার...

Ei Abelae I Narendranath Chakraborty I Arijit Banik 11.10.2025

এই অবেলায়- নীরেন্দ্রনাথ চক্রবর্তীওই যে গোলাপ দুলছে, ওটাগোলাপ না আগুন, ঠিক বুঝতে পারিনা ।এগিয়ে গিয়ে পিছিয়ে আসি,ভাবতে থাকি ধরব কি না।ভাবতে থাকি, ঠিক কতবারফুলের বনে ভুল দেখেছি।ভরদুপুরে গোলাপ ভেবেঅগ্নিশিখায় হাত রেখেছি।গোলাপ, তুমি গোলাপ তো ঠিক?হও যদি সেই আগুন, তবেএই অবেলায় ফুলের খেলায়ফের যে আমায় পুড়তে হবে।

Nabhikabyo | Sunil Gangulee 09.10.2025

নাভি কাব্য -- সুনীল গঙ্গোপাধ্যায় এখন আকছার খুব সহজেই মেয়েদের নাভি দেখা যায় মুখ বা দুটি বুকের আগেই নাভির দিকে চোখ পড়ে তকতকে পলিমাটির মতন পেট, মাঝখানে অর্ধলুপ্ত চাঁদ যে মন কালিদাসের আমলের নিম্ননাভি সমস্ত তন্বীর তারপর বহু যুগ ধরে প্রচণ্ড ঢাকাঢুকি যত কাব্য শুধু চোখ আর ওষ্ঠাধর নিয়ে তাও বোরখা পরা মুসলমান মেয়েদের ঠোঁট বা চিবুকের ডৌলও দেখা যায়নি কদাচিৎ দুটি তীব্র চোখ ওদের কবিরা গোটা মধ্যযুগ ধরে কী নিয়ে কা...

Snan | Joy Goswami | স্নান | জয় গোস্বামী 08.10.2025

সংকোচে জানাই আজ: একবার মুগ্ধ হতে চাই । তাকিয়েছি দূর থেকে। এতদিন প্রকাশ্যে বলিনি। এতদিন সাহস ছিল না কোনো ঝর্ণাজলে লুণ্ঠিত হবার আজ দেখি অবগাহনের কাল পেরিয়ে চলেছি দিনে দিনে ... ...জানি, পুরুষের কাছে দস্যুতাই প্রত্যাশা করেছো। তোমাকে ফুলের দেশে নিয়ে যাবে ব'লে যে-প্রেমিক ফেলে রেখে গেছে পথে, জানি, তার মিথ্যে বাগদান হাড়ের মালার মতো এখনো জড়িয়ে রাখো চুলে। আজ যদি বলি, সেই মালার কঙ্কালগ্রন্থি আমি ছিন্ন...

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে । হুমায়ুন আজাদ । অরিজিৎ বনিক 09.07.2025

চারিদিকে এত প্রাচুর্যে আমরা ভুলে যাই জীবনের কত সুন্দর মুহূর্ত গুলো আমরা অনুভব করতে পারি না… হুমায়ুন বাবু পেরেছেন!

IIngregi I Subodh Sarkar I Arijit Banik 07.07.2025

ইংরেজি বহু অপমান সহ্য করে ইংরেজি শিখতে হয়েছিল মেয়েটিকে। যার সঙ্গে বিয়ে হল, প্রথম ছ'মাস সে কিচ্ছু বলেনি কিন্তু অফিসের পার্টি থেকে বেরিয়ে রাত বারাটায় সে বলল, 'এখনও তোমার on, of, at এগুলো ঠিক হল না। মিসেস ভৌমিক হাসছিলেন। মেয়েটি কোনও কথা বলেনি। ছ'মাস বাদে গল্ফ ক্লাবের পার্টি, কিন্তু মেয়েটি স্পষ্ট বাংলায় বলল, আমি যাব না শুম হয়ে তার স্বামী চলে গেল একা। ছ'মাস বাদে ক্যালকাটা ক্লাব...

Kusthabyadhi I Kayes Ahmed I Arijit Banik 22.06.2025

কুষ্ঠব্যাধি - কায়েস আহমেদ কই যাও চন্দ্রমোহন? তোমার ক্ষ্যাত, তোমার পুষ্কুন্নী, তোমার আম-জাম, কাঠাঁল, কলা, নারকেল ঘেরা বাড়ি, উঠোন্ম হলুদ গাঁদা, নীল সন্ধ্যামালতি, বাঁধানো তুলসী মঞ্চ, গোয়াল ঘর, তোমার রাজ্যপাট কালাইয়া রাইতের আন্ধারে কই যাও? ক্যান যাইতে হয়! বক্কেশর পন্ডিতের কথা মনে পড়ে ? দ্বাপর যুগ সমাপ্ত হইলে প্রজাপতি ব্রক্ষ্মার পৃষ্ঠদেশে অধম্যের জন্ম হইল। মিথ্যা হইল অধর্মের সহধর্মিনী। দম্ভ তাহাদের পুত...

Soiniker Diary I Sebanti Ghosh I Arijit Banik 19.06.2025

সেবন্তী ঘোষ । সৈনিকের ডায়েরিযুদ্ধ আমাদের কি শেখাল?—প্রতিদিন জীবন থেকে পিছিয়ে আসা?—যেভাবেমার্চপাস্ট আর ব্যারাকের জীবনে সমকাম আসে?—যেভাবে সীমান্ত নামেশূন্যতায় ঈশ্বরের দিকে বন্দুক উঁচিয়ে থাকে?— যেভাবে উন্মাদগ্রস্ত গুলি ছুটিয়েদেয় যে কারোর দিকে?একটু একটু করে বরফের নিচে রাত নেমে আসে, এমন আঁধারে পরস্পরকেচেনা যায় না, চিনতে চায়ও না। মর্ষকাম আর রুটি যেখানে অসার্থক, সেখানে কীকেউ কারো বন্ধু হতে পারে ?...

Baker Bhai I Humayun Ahmed I Arijit Banik 17.06.2025

নুর ভাই গ্রেফতার আজ☝🏾আজ, নাটকের পর্দা থেকে বাস্তবের এক নির্মম মঞ্চে দাঁড়িয়ে আছি আমরা। বাকের ভাই, যিনি ছিলেন আমাদের সাহস, আমাদের প্রতিবাদের প্রতীক, তার বাস্তব রূপ নুর ভাই আজ বন্দী। জীবনের এমন পরিহাস, যেখানে একসময় একটি চরিত্রের জন্য মানুষ রাস্তায় নেমেছিল, আজ হয়তো সেই বাস্তব নায়কের জন্য আর কেউ নামবে না। কিন্তু স্মৃতি থেকে মুছে ফেলা যায় না সেই মানুষটিকে, যিনি আমাদের হৃদয়ে এক অভূতপূর্ব ভালোবাস...

Ei Abelae I Narendranath Chakraborty I Arijit Banik 17.06.2025

কবিতা - এই অবেলায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী ওই যে গোলাপ দুলছে, ও কি
ফুল না আগুন, ঠিক বুঝি না।
 এগিয়ে গিয়ে পিছিয়ে আসি,
ভাবতে থাকি ধরব কি না। ভাবতে থাকি, ঠিক কতবার
ফুলের বনে ভুল দেখেছি। 
ভরদুপুরে গোলাপ ভেবে
অগ্নিশিখায় হাত রেখেছি। গোলাপ, তুমি গোলাপ তো ঠিক?
 হও যদি সেই আগুন, তবে
এই অবেলায় ফুলের খেলায়
ফের যে আমায় পুড়তে হবে। #kobita #bangla_kobita #abritti #Bengali_Poetry #abritti #আবৃত্তি #kobita...

Sorbohara Abiswasee I Sunil Gangulee I Arijit Banik 11.06.2025

সর্বহারা অবিশ্বাসী আমার ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রী, বেশ সেজেগুজে এসেছে  কিন্তু আমাদের সঙ্গে খেতে বসবে না আজ তার নীলষষ্ঠী যৌবন বয়েসে এই নিয়ে কত না চটুল রঙ্গ করতাম  এখন শুধু একটা পাতলা হাসি, অন্যের বিশ্বাসে নাকি আঘাত দিতে নেই আর এক বন্ধু, যে প্রথম আমায় ছাত্র রাজনীতিতে টেনেছিল  তার আঙুলে দেখি একটা নতুন পাথর-বসানো আংটি আমার কুঞ্চিত ভুরু দেখে সে দুর্বল গলায় বলল  শরীরটা ভালো যাচ্ছে না,  তাই শাশুড়ি এটা পরতে বল...

Rasta Karo Ekar Noe I Birendra Chattopadhyay I Arijit Banik 11.06.2025

রাস্তা কারও একার নয় -বীরেন্দ্র চট্টোপাধ‍্যায় ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো!’ বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলেই ; তাঁকে পাহাড়া দেবার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়তোনা। বিজ্ঞান কি তখন থেমে ছিল? তীর্থের পাণ্ডাদের হই হই, তাদের লাল চোখ কি পেরেছিল প...

Ekekdin Khub Dukkho Hoe I Tarapada Roy I Arijit Banik 09.06.2025

একেক দিন খুব দুঃখ হয়তারাপদ রায়একেক দিন হাতে কোন পয়সা নেই বলেখুব দুঃখ হয়,চারপাশে সবাইকে কেমন সচ্ছল মনে হয়।একেক দিন শরীর ভালো নেই বলেখুব দুঃখ হয়,চারপাশে সবাইকে কেমন সহজ, সুস্থ মনে হয়।একেক দিন ভালোবাসার জন্যে দুঃখ হয়।একেক দিন ভালো না বাসার জন্যে দুঃখ হয়।একেক দিন কোন বন্ধু নেই বলে,একেক দিন কোন শত্রু নেই বলে,একেক দিন প্রশংসা শুনিনি তাই,নিন্দাও শুনিনি তাই,একেক দিন খুব দুঃখ হয়।

Se I Broto Chakraborty I Arijit Banik 05.06.2025

সে ব্রত চক্রবর্তী অনেকদিন পরে দেখা। আমার প্রথম ভালবাসা। এখন অন্যের গৃহিণী হয়েছে।কাহিনী খুব মামুলী, যা দিয়ে আমার নিজস্ব খরচে রিল চারেকের একটাতথ্যচিত্রও হবে না। আমি যখন ওকে ভালোবাসতে শুরু করলুম, তখন ও অন্যএকজনকে তুমুলভাবে ভালোবাসছে। বিয়ে করল তাকেই। তারপর এই দেখা।কবিতা ও ছবির প্রদর্শনী একটি বাড়িতে, আমন্ত্রিতদের মধ্যে আমিও একজন।কবিতার সঙ্গে ছবি (কবিতার বিষয় নিয়ে) এ প্রসঙ্গে বক্তব্য রাখছিলুম। মুখ...

হিমযুগ I সুনীল গঙ্গোপাধ্যায় I অরিজিৎ বনিক 02.03.2025

হিমযুগসুনীল গঙ্গোপাধ্যায় শরীরের যুদ্ধ থেকে বহুদূর চলে গিয়ে ফিরে আসি শরীরের কাছেকথা দিয়েছিলে তুমি উদাসীন সঙ্গম শেখাবে...শিশিরে ধুয়েছো বুক, কোমল জ্যোৎস্নার মতো যোনিমধুকূপী ঘাসের মতন রোম, কিছুটা খয়েরিকথা দিয়েছিলে তুমি উদাসীন সঙ্গম শেখাবে।আমার নিশ্বাস পড়ে দ্রুত, বড়ো ঘাম হয়, মুখে আসে স্তুতি নিেকথা দিয়েছিলে তুমি উদাসীন সঙ্গম শেখাবে-নয় ক্রুদ্ধ যুদ্ধ, ঠোঁটে রক্ত, জঙ্ঘার উত্থান, নয় ভালোবাসাভালো...

Luister naar de podcast Arijit’s Bengali Poetry Book- কবিতার খাতা in Replaio

Radio en podcasts in één app - gratis en zonder account. Installeer vandaag nog en mis de lancering niet

Download het op Google Play

Replaio is geen uitgever van podcasts; namen van shows, covers en audio zijn eigendom van hun makers en worden verspreid via openbare RSS-feeds