ARNAB CHAKRABORTY

Eti,Tomader Arnab (Bengali Educational Podcast)

Society BN ↓ 190 episodi

আমারই ছেলেবেলা থেকে স্বরচিত কিছু লাইনের আঁকিবুকি থাকবে এই ডালাতে।অন্তরের আত্মিক যোগ গড়ে উঠুক বেতারে।এপারে আমি,বন্ধু তুমি ঐপারে।

Visita il sito del podcast e sostieni chi lo crea: podcasters.spotify.com

Autore

ARNAB CHAKRABORTY

Categoria

Society

Sito del podcast

podcasters.spotify.com

Ultimo episodio

25 giu 2024

Dove ascoltare?

I podcast nell'app Replaio Radio In arrivo

I podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast

Scaricala su Google Play Installala gratis Android quasi 10 mln di download · valutazione 4,7+ iOS in arrivo

Episodi

History of palanquin // পালকি র ইতিহাস 25.06.2024

বহুযুগ আগের কথা। সারা ভারতের অধিকাংশ জায়গাতেই তখন দাপিয়ে বেরাচ্ছে পালকি। তবে শুধু অভিজাতদের জন্যই ছিল এই পালকি। খরচ অপেক্ষাকৃত কম বলে মধ্যবিত্তদের যাতায়াতের মাধ্যম হিসেবে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে পালকি বা ডুলি। অষ্টাদশ শতকের শেষ থেকে আমাদের কলকাতাতেও যাতায়াতের অন্যতম মাধ্যম হয়ে ওঠে এই পালকি-ডুলি। বিয়ের সময়ওবর-কনে এই পালকি ব্যবহার করত। ‘পালকি’ শব্দটি মূলত সংস্কৃত ‘পল্যঙ্ক’ বা ‘পর্যঙ্ক’ থেকে উদ্ভূত। পা...

Bamkim chandrer Hat Dhore Khoma Prathona Britisher // বঙ্কিমচন্দ্রের হাত ধরে ক্ষমা প্রার্থনা ব্রিটিশের 22.06.2024

১৮৭০ সালের ১৫ ডিসেম্বরের ঘটনা। বঙ্কিমচন্দ্র পালকি করে বহরমপুর স্কোয়ার ফিল্ডের মধ্য দিয়ে যাচ্ছিলেন। ওই মাঠে তখন ক্রিকেট খেলছিলেন ব্রিটিশরা। বঙ্কিমের পালকি আটকালেন কর্নেল ডাফিন নামের এক ইংরেজ। তিনি পালকির দরজায় করাঘাত করতে বঙ্কিম পালকি থেকে নেমে বলেন, “Who the Devil you are?” ডাফিন কোনো উত্তর দিলেন না, বঙ্কিমকে হাত ধরে সরিয়ে দিলেন। এতে চূড়ান্ত অপমানিত হলেন বঙ্কিমচন্দ্র। তাঁকে প্রহার করেছিলেন ডাফিন,...

Satyajit-e Birokto Jibanananda // সত্যজিতে বিরক্ত কবি জীবনানন্দ 15.06.2024

‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা...’। জীবনানন্দ দাশ এবং বনলতা সেন যেন সমার্থক হয়ে গিয়েছেন বাংলার আপামর পাঠকের কাছে। আর এই বনলতা সেনের সঙ্গেই জড়িয়ে রয়েছেন বিখ্যাত আলোকচিত্রী শম্ভু সাহা। পাঠককূলের সিংহভাগ সত্যজিৎ রায়ের তৈরি প্রচ্ছদের সঙ্গে পরিচিত থাকলেও শম্ভু সাহার নাম জানেন এমন মানুষ মেলা ভার। জানলে হয়তো অবাক হবেন, বইটির প্রথম সংস্করণের প্রচ্ছদ তৈরি করেছিলেন তিনি। আপাতবিস্মৃত এই মানুষটি একসময়...

Kolkata Thake Dilhi,Rajdhani Bodoler Etihas //কলকাতা থেকে দিল্লি,রাজধানী বদলের ইতিহাস 11.06.2024

বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ধাক্কা সামলাতে পারেনি ব্রিটিশ রাজ। সেই সিদ্ধান্ত প্রত্যাহারের পর আরও একটি পদক্ষেপ নিয়েছিল তারা। ১৯১১ সালে দেশের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রাজধানীর মর্যাদা পরোক্ষভাবে আরও দু’দশক বহন করে চলেছিল তিলোত্তমা। কারণ, ১৯৩১ সালে ১৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দেশের রাজধানী হয় নয়াদিল্লি। ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জের দিল্লি দরবারে ১৯১১ সালেই অ...

Nobin Er Rasgullar Etihas // নবীনের রসগোল্লা র ইতিহাস 08.06.2024

বাগবাজারের অখ্যাত এক মিষ্টির দোকান। তার সামনে এসে দাঁড়াল ঘোড়ায় টানা গাড়ি। গাড়িতে ছিল ধনী মাড়োয়ারি ব্যবসায়ী ভগবান দাস বাগলার পরিবার। তাঁর ছোট ছেলের তখন গলা ফাটছে পিপাসায়। দোকান দেখে তাই দাঁড়িয়েছে গাড়ি। বাবার হাত ধরে নেমে এসেছে নাবালক। শুধু জল দেওয়া রীতি নয়, তাই জলের পাত্র তুলে দেওয়ার আগে সেই ছেলের হাতে গোলাকার মিষ্টি তুলে দিয়েছিলেন ময়রা। পিপাসা মেটার সঙ্গে অদ্ভুত স্বাদ অভিভূত করেছিল খুদেকে। এমন মিষ...

Kon Ek Ganyer BODHU // কোনো এক গাঁয়ের বধূ 06.06.2024

গানগুলো ভালোই হয়েছে। তবে এগুলো ‘কোরাস’ গাওয়ার পক্ষে উপযুক্ত। আপনি অন্য গান তৈরি করলে ফের নিয়ে আসবেন। আমি শুনব। ভালো লাগলে নিশ্চয়ই গাইব। লম্বা, ফরসা, সুদর্শন, গায়ক ভদ্রলোকের কথা শুনে নিরাশ হলেন সলিল। ভাঙা মন নিয়ে সিঁড়ি দিয়ে এক পা, এক পা করে নামতে থাকলেন কমিউনিস্ট পার্টির কর্মী সলিল চৌধুরী। গড়িয়াহাটের যশোদা ভবনের গুপ্ত ডেরা থেকে ভবানীপুরের ইন্দ্র রায় রোডে ছুটে আসা তবে বিফলই হল! ভীষ্মদেব চট্টোপাধ্যায়...

Baba Lokenath Mandir // বাবা লোকনাথ মন্দির 04.06.2024

নন্দননগর অঞ্চল ছিল বড় বড় ঝিল আর জঙ্গলে ঘেরা। দেশভাগের পর হল বন কেটে বসত। ঝিলের ধারে ইতিউতি কাঁচা বাড়ি মাথা তুলল। পূর্ব বাংলা থেকে আগত উদ্বাস্তু মানুষজন বসবাস করতে লাগল। তখন থেকেই এখানে শ্রীশ্রীলোকনাথ ব্রহ্মচারীর পূজার্চনা হতো। ভক্তরা বাবা লোকনাথের ছবি নিয়ে পথেঘাটে নামগান করতেন। বিশেষ বিশেষ তিথিতে কোনও ভক্তের বাড়িতে বা স্থানীয় কোনও ক্লাবে সমবেত হয়ে পালন করতেন উৎসব। আটের দশকের শেষদিকে ভক্তমণ্ডলীর উৎ...

Manabendra Er Porikha.. // মানবেন্দ্রর পরীক্ষা 01.06.2024

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘জলসাঘর’ গল্পটা পড়ে তাঁর মনে হয়েছিল, এটা নিয়ে একটা মিউজিক্যাল ফিল্ম বানালে কেমন হয়! ব্যস, মনে হওয়া মাত্র তারাশঙ্করের কাছে গিয়ে কিনে ফেললেন গল্পটির স্বত্ব। তখনও সত্যজিৎ রায় এটি নিয়ে ছবি করার কথা ভাবেননি। কিন্তু সেই ছবি আর করা হয়নি। না, তিনি কোনও চিত্র পরিচালক নন, তিনি বাংলা স্বর্ণযুগের এক বিখ্যাত গায়ক। নাম মানবেন্দ্র মুখোপাধ্যায়। তাঁর প্রতিটা গানেই যেন ছড়িয়ে পড়ে এক মুগ্ধ...

Gita "MAA" // গীতা ' মা....' 28.05.2024

দাসানি স্টুডিওতে শ্যুটিং চলছিল একটি মেগার। কম্পোজিট শট। গীতা দের সঙ্গে অভিনয় করছেন এক তরুণী। তরুণীর একটি লম্বা ডায়লগ ছিল। তার পরিপ্রেক্ষিতে গীতা দের এক্সপ্রেশন ধরা হচ্ছিল ক্যামেরায়। কিন্তু তরুণী অভিনেত্রীর সংলাপ বলার ধরন কিছুতেই মনঃপুত হচ্ছিল না পরিচালকের। বারবার শট এনজি হচ্ছে। অন্তত সাত থেকে আটবার শট নেওয়ার পর ওকে করলেন পরিচালক। অতক্ষণ ধরে গীতা দের অভিব্যক্তির এতটুকু পরিবর্তন হয়নি। গীতা দে বড় মাপ...

BHANU O CHINU // ভানু ও চিনু 18.05.2024

সে একটা দিন ছিল। যখন হাতিবাগানের থিয়েটার পাড়া গমগম করত। সেরকমই একটা সময়ে রঙ্গনায় চলছে সুপারহিট নাটক ‘জয় মা কালী বোর্ডিং’। নির্দেশনা ও মুখ্য চরিত্রে অভিনয় করছেন ভানু বন্দ্যোপাধ্যায়। প্রতিটি শো-ই হাউসফুল। লোক ভেঙে পড়ছে নাটকটি দেখতে। ভানু বন্দ্যোপাধ্যায়ের চেনা-পরিচিত, বন্ধুবান্ধব, সহ-অভিনেতারাও আসছেন দেখতে। ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা অভ্যেস ছিল, পরিচিত কেউ নাটক দেখতে এসেছেন জানতে পারলে কায়দা করে তাঁর...

What is the CHARAK ? // চড়ক কি? 13.04.2024

বাংলা বছরের শেষ মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চড়ক পুজো। শিব আরাধনার এই পুজোয় এমন কিছু রীতি রয়েছে, যা মনে আতঙ্ক সৃষ্টি করে। কুমিরের পুজো, জ্বলন্ত ছাইয়ের উপর হাঁটা, কাঁটাঝাঁপ, ছুরি বা ধারালো বঁটির উপর ঝাঁপ, অগ্নিনৃত্য ইত্যাদির মাধ্যমে এই পুজোয় দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করার প্রয়াস জারি থাকে। শিব ধ্বংসের দেবতা। রুদ্রের আরাধনায় ভূতপ্রেত, পুনর্জন্মবাদ প্রভৃতি লোকবিশ্বাস জড়িয়ে রয়েছে চড়...

RAJDHANI EXPRESS er Jonmo Britantoo // রাজধানী এক্সপ্রেসের জন্ম বৃত্তান্ত 09.04.2024

হাওড়া-কালকা মেল তখন সবচেয়ে দ্রুতগামী ট্রেন। যদিও তার সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি ওঠে না। তদানীন্তন রেল বোর্ড তাই আরও উচ্চগতির ট্রেনের কথা ভাবছে। এমন এক ট্রেন, যার গতি ওঠানো যাবে ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত। পরের পর বৈঠক হচ্ছে, চায়ের কাপে তুফান উঠছে। সিদ্ধান্ত হল, আরও উচ্চ গতিতে ট্রেন চালানোর ব্যাপারে একটি সমীক্ষা হবে। সেটা ১৯৬০ সাল। এরপর একের পর এক মত, বিরুদ্ধ মত। অবশেষে সেই সমীক্ষা...

Who first set foot on Mount Everest? // মাউন্ট এভারেস্টে প্রথম পা রাখেন কে? 30.03.2024

যদি প্রশ্ন করা হয়,এভারেস্টে কোন পর্বতারোহী প্রথম পদার্পন করেছিলেন?তাহলে চট পট জবাব মিলবে এডমন হিলারি ও তেনজিং নোরগে। দিনটি ছিল ১৯৫৩ সালের ২৯মে। কিন্তু তার আগেই হয়তো এই দুঃসাহসিক অভিযানে কেউ সফল হয়ে ছিলেন। কিন্তু কে? কি নাম তাদের? বাকি তথ্যের জন্য শুনতেই হবে এই পর্ব... তথ্যসূত্র:বর্তমান পত্রিকা। সূত্রধর: অর্ণব Facebook: https://facebook.com/EtiTomaderArnab Insta: https://instagram.com/eti_tomader_a...

Masan ki Holi // মশান হোলি 26.03.2024

মাথার উপর দিয়ে ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে সাদা চিতাভস্ম। তার সঙ্গে মিশে যাচ্ছে লাল, সবুজ ও গোলাপি আবির। মুঠো মুঠো ছাই নিয়ে ওড়াচ্ছে সকলে। মাখছে মুখে-চোখে। সাধারণ মানুষের সঙ্গে রয়েছেন সাধুরাও। চিতা থেকে ছাই তুলে মাথায় ছোঁয়াচ্ছে কেউ কেউ, সারা অঙ্গে মাখছে। সেই সঙ্গে একে অপরকে মাখিয়ে দিচ্ছে। রাস্তায় রাস্তায় প্রবল ভিড়। ওদিকে কিনারাম আশ্রম থেকে অঘোরী সাধুরা আসছেন। বিশাল শোভাযাত্রা রাস্তায়। সামনে বিশাল ষাঁড়ের...

Bolpur er Etihas // বোলপুরের ইতিহাস 23.03.2024

[12:04 am, 22/3/2024] অর্ণব: রবীন্দ্রনাথ ঠাকুর আর বোলপুর। আম বাঙালির কাছে দু’টি নামই যেন সমার্থক। ছোটবেলায় বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই বীরভূমের এই অঞ্চলের সঙ্গে আলাপ বিশ্বকবির। পরবর্তীতে তাঁর বৃহৎ কর্মকাণ্ডের জেরে বিশ্বের ইতিহাসে স্থান করে নেয় বোলপুর। এক সময় অবশ্য এই জনপদের থেকেও বিখ্যাত ছিল পার্শ্ববর্তী সুপুর। সে প্রায় আড়াই হাজার বছর আগের কথা। আজকের বঙ্গদেশের রাঢ় অঞ্চলে সেই সম...

KNOCKER UPPERS // নকার আপার্স.....যখন আল্যাম ঘড়ি ছিল না 18.03.2024

বর্তমান সময়ে আপনি খুব ভোরে উঠতে চাইলে কী করবেন? হয়তো মোবাইলে কিংবা ঘড়িতে অ্যালার্ম সেট করে রাখবেন। আচ্ছা যখন অ্যালার্ম বা মোবাইল ফোন ছিল না, তখন মানুষ কীভাবে ঘুম থেকে উঠতেন? গ্রামের দিকে অনেকের ঘুম ভাঙত মোরগের ডাক শুনে। কিন্তু শহরাঞ্চলের মানুষের ঘরে তো আর মোরগ নেই। তাঁদের অ্যালার্ম দিত কে? উত্তরটা হল—মানুষই আগে অ্যালার্ম ঘড়ি ছিলেন। ‘নকার আপার্স’ নামে পরিচিত ছিলেন তাঁরা। ঊনবিংশ ও বিংশ শতকের প্রথম দ...

Two indomitable women of Bengal // বাংলার দুই অদম্য নারী 08.03.2024

আজ ৮ মার্চ। বিশ্ব নারী দিবস। আজকের দিনে যাঁদের কথা বললে বাঙালির মাথা নত হয়ে আসে, তাঁরা হলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু। ব্রিটিশ সাম্রাজ্যে প্রথম দুই ভারতীয় মহিলা স্নাতক। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় হলেন প্রথম বাঙালি মহিলা ডাক্তার। উনিশ শতকের রক্ষণশীল বাংলায় যথার্থই বিপ্লব ঘটিয়েছিলেন তিনি। ১৯৮৩ সালে বেথুন কলেজ থেকে গণিতে স্নাতক হন কাদম্বিনী। এরপর ঠিক করেন ডাক্তারি পড়বেন। শুনে তো সবাই অবাক।...

R.D. BURMAN // রাহুলদেব বর্মন এক জীবনের গল্প 01.03.2024

স্কুলে কলেজে পড়ার সময়ে টেবিল, বেঞ্চ বাজিয়ে গান কে না গেয়েছে। কিন্তু সিনেমার গানের রেকর্ডিংয়ে এমন কাণ্ড ঘটেছে বললে চোখ কপালে উঠতে বাধ্য। তবে সত্যি সত্যিই এমন ঘটনা ঘটেছিল। যিনি ঘটিয়েছিলেন তিনি আর কেউ নন, একমেবদ্বিতীয়ম রাহুলদেব বর্মন। যন্ত্রসঙ্গীত নিয়ে তাঁর মতো এত পরীক্ষা নিরীক্ষা খুব কম সঙ্গীত পরিচালকই করেছেন। কখনও কাচের গ্লাস বাজিয়ে, কখনও কোল্ড ড্রিঙ্কের ফাঁকা বোতলে ফুঁ দিয়ে, কখনও গায়িকার গলায় জল দ...

'VADOR KATANI' Festival // 'ভাদর কাটানি' উৎসব 23.02.2024

স্বামীর মঙ্গল কামনা। বিপদ থেকে তাঁকে রক্ষা করা। ভাদ্র মাসের প্রথম ১৫ দিন তাই স্বামীর মুখ দেখবেন না নববধূরা। যে কারণে তাঁরা বিয়ের পর প্রথম ভাদ্রমাস আসার আগেই শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে যান। দুই বাংলার উত্তরাঞ্চলে, বিশেষ করে বাংলাদেশের এই লোকাচার ‘ভাদর কাটানি’ নামে পরিচিত। শ্রাবণের শেষ সপ্তাহে পায়েস, নানা স্বাদের পিঠে-পুলি, মিষ্টি ও ফলমূল নিয়ে মেয়েকে শ্বশুরবাড়ি থেকে আনতে যান বাপের বাড়ির লোকজন।...

The Mummy Mystery in Italy // ইতালির মমি রহস্য 19.02.2024

[10:09 pm, 18/02/2024] অর্ণব: মমির প্রসঙ্গ উঠলেই চোখের সামনে ভেসে ওঠে মিশরের ছবি। তাছাড়াও চিলি, কলম্বিয়া বা ক্যানারি দ্বীপপুঞ্জেও মমির সন্ধান মিলেছে। সে-কথা অনেকেরই জানা। কিন্তু কেউ যদি মমি দেখার জন্য ইতালি ভ্রমণের প্রস্তাব দেয়? হ্যাঁ, ইতালিতে মমি! অবাক লাগছে নিশ্চয়ই? ইতালির ফ্রিউলি-ভেনিজিয়া গিউলিয়ার উডিন প্রদেশে গেলে বদলে যাবে এই ধারণা। চমকের এখানেই শেষ নয়। ইতালির এই মমিদের বিশেষত্ব হল, তারা বসবা...

Jaagrotro Morka Rokhakali // জাগ্রত মরকা রক্ষাকালী 16.02.2024

ঘটনাটি ১৩২৯ বঙ্গাব্দের। ঘোর বর্ষা। বালুরঘাটের বোল্লা হাটে এক পুলিস কনস্টেবলকে মারধর করার অভিযোগ ওঠে জমিদার মুরারিমোহন চৌধুরীর বিরুদ্ধে। নাম জড়ায় আরও ১১ জনের। পুলিসকর্মীকে মারধর করার ঘটনায় তাঁদের কঠোর শাস্তির সম্ভাবনা ছিল। এই শাস্তি থেকে রক্ষা পাওয়ার উপায় কী? এলাকার জাগ্রত মরকা কালীর (মরক আটকাতে এই কালীর আরাধনা করা হতো) কাছে মানত করলেন তাঁরা। আদালতে মামলা ওঠে। জমিদার ও তাঁর অনুচরদের নির্দোষ হিসেবে...

'SAAT SAHEBER BIBI' in Chinsurah // ' সাত সাহেবার বিবি ' চুঁচুড়ায় 12.02.2024

প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘সাত খুন মাফ’ সিনেমাটি মনে আছে? সেই গল্পের আসল শিকড় কিন্তু লুকিয়ে এই বাংলায়। আরও স্পষ্ট করে বললে চুঁচুড়ায়। এই শহরেরই ‘সাত সাহেবার বিবি’ সুজানার জীবন অনুকরণে তৈরি হয় সিনেমাটি। কে এই সুজানা? তা জানতে পিছিয়ে যেতে হবে আড়াইশো বছর। সময়টা অষ্টাদশ শতকের মাঝামাঝি। চুঁচুড়াকে ঘিরে বসতি গড়তে শুরু করেছে ওলন্দাজরা। আসছেন ওলন্দাজ বণিকদের স্ত্রীরাও। ১৭৫৪ সাল নাগাদ চুঁচুড়ায় এসে হাজির হন পিট...

Snakeman of Bihar // ‘স্নেকম্যান’ হরিওম 05.02.2024

সাপ দেখে কমবেশি প্রত্যেকেই ভয় পাই। ভয় না পেলেও আবার অনেকের গা ঘিনঘিন করে একথাও সত্যি| তবে ভীতু মানুষদের ভিড়ে এমন কেউ কেউ আছেন, যাদের জন্য নির্বিষ-বিষাক্ত বহু সাপ মানুষের রোষের মুখ থেকে বেঁচে ফিরেছে। এমন একজন হলেন বিহারের হরিওম চৌবে। ‘বিহারের স্নেকম্যান’ নামেই এখন তাঁকে চেনেন অনেকে। বিভিন্ন এলাকায় সাপকে মেরে না ফেলার বার্তা প্রচার করাই এখন তাঁর নেশা। হরিওমের বয়স যখন ১২, তখন থেকেই এই আজব নেশার শুরু...

Sadher lau // সাধের লাউ 02.02.2024

হুগলির জাঙ্গিপাড়ার পশপুর। সঙ্গীত-বাদ্যযন্ত্রপ্রেমীদের কাছে এই গ্রামের পরিচয় অবশ্য ‘লাউগ্রাম’ নামে। কেন এই নাম? তার নেপথ্যে আছেন গ্রামেরই এক বাসিন্দা—গণেশচন্দ্র রায়। পেশায় লাউচাষি। তার পরেও নিজেকে বাদ্যযন্ত্র শিল্পীর পর্যায়ে উন্নীত করেছেন তিনি। লাউখোল দিয়ে তৈরি সেতার, তানপুরা, বীণার মতো বাদ্যযন্ত্রের টিউনারও তিনি। কিন্তু কীভাবে এই পর্বের সূত্রপাত? তা জানতে ফিরে তাকাতে হবে অতীতের দিকে। সেই সময়ে বাদ্...

Camel Festival in Desert city // উট উৎসব মরু শহরে.... 31.01.2024

রাজভূমি রাজস্থান। এই রাজ্যের পশ্চিমপ্রান্তে বিছিয়ে রয়েছে থর মরুভূমি। রুক্ষ প্রকৃতিও যে কতটা রাজকীয় হতে পারে তা রাজস্থানের মরুভূমিতে না গেলে বোঝাই যাবে না। সোনালি বালির ঢেউ ওঠে রাজ্যের মরু শহরগুলোয়। সেই বালির গায়ে যখন সূর্যকিরণ ছড়িয়ে পড়ে তখন মনে হয় সোনার পাতে ঘেরা রয়েছে গোটা প্রান্তর। সেই মরুপ্রকৃতির গা ছোঁয়া দুই মরুশহর জয়সলমীর আর বিকানির। এখানে লোকজনের জীবন রঙিন। উজ্জ্বল রঙের পোশাক থেকে সাজগোজ ঘির...

Ascolta il podcast Eti,Tomader Arnab (Bengali Educational Podcast) su Replaio

Radio e podcast in un'unica app - gratis e senza registrazione. Installala oggi e non perderti il lancio

Scaricala su Google Play

Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici