Srijan Kundu

Srijaner Podaboli (Bengali Podcast)

Society BN ↓ Επεισόδια: 79

Srijaner Podaboli / সৃজনের পডাবলী Namaskar, Ami Srijan KunduJiboner tukro tukro katha, byaktigato anubhuti , sab ek jaygay rakhar jonne ei podcast ./*The views and opinions expressed or implied herein are my own and does not reflect those of my employer, who shall not be liable for any action that may result as a consequences of my views / opinions*/

Δημιουργός

Srijan Kundu

Κατηγορία

Society

Ιστοσελίδα του podcast

podcasters.spotify.com

Τελευταίο επεισόδιο

9 Μαρ 2024

Πού να ακούσεις;

Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομα

Τα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast

Κατέβασέ το από το Google Play Δωρεάν εγκατάσταση Android σχεδόν 10 εκατ. λήψεις · βαθμολογία 4,8 iOS σύντομα

Επεισόδια

Bishram 09.03.2024

সৃজনের পডাবলী কয়েকটা দিন বিশ্রামে যাচ্ছে। শুধু সেটুকুই বলার ছিল ।

Boi Mela 26.01.2024

About Kolkata International Book Fair 2024

Kuasha Jakhon 14.01.2024

Kuasha Jakhan নতুন বছর শুরু হয়ে গেছে।  আমি দু তিন সপ্তা এপিসোড বানাইনি বলে সময় কি থেমে থাকবে ? থাকবে না।  তাই একটু দেরি করে হলেও আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। বছরটা আপনার জন্য গোবিন্দ ভোগ চালে নলেন গুড় দিয়ে বানানো পায়েসের মতন বা পাটি সাপটা বা পুলি পিঠের মতন মিষ্টি হয়ে উঠুক। এই এপিসোডটা দু সপ্তা আগে করা উচিৎ ছিল, কিন্তু বেটার লেট দ্যান নেভার। ঘটনাটা সপ্তা দুয়েক আগের , কলকাতা থেকে দিল্লী ফিরছিলাম, সেই...

সৃজনের পডাবলী থিম সং : অভিষেক দুবে 30.12.2023

সৃজনের পডাবলী থিম সং : অভিষেক দুবে

Chingrir Malaikari 21.12.2023

দিনটা 3rd সেপ্টেম্বর, দু হাজার তেইশ। কলকাতায় সেদিন ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি মোহনবাগান ইস্টবেঙ্গল। কলকাতায় থাকলে যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকতাম। তার আগে গ্রূপ স্টেজের ম্যাচে ইস্টবেঙ্গল আবার বহু বছর পর মোহনবাগানকে হারিয়েছে, তো এই ম্যাচ বদলা নেওয়ার ম্যাচ। খেলাধুলোর ব্যাপারে ডিটেলে ঢুকছি না। ম্যাচটা মোহনবাগান যেতে এবং ডুরান্ড কাপ ঘরে তোলে। দিল্লী আছি বলে কি সেলিব্রেশন হবে না ? তা হয় নাকি ? ভা...

Baro Ghorir Talay .... 09.12.2023

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0ZJmWpHvDqiqcQwfEh4LimSr3yjM5i39Ab4Exm5aHLVPfbfCimsJ3yM8Wm7k5NERFl&id=100001743442950&mibextid=Nif5oz সৌম্য চট্টোপাধ্যায়ের লেখা, ফেসবুকে অনেকেই দেখেছেন। লেখাটা ওখানে পড়তে পড়তে মনে হল, একদম আমার নিজের কথা, কিন্তু আমি এত ভালো ভাবে লিখতে পারতাম না, তাই ভাবলাম পড়ে শোনাই। এটা ভালো লাগলে তার কৃতিত্ব লেখকের, সরাসরি ওনাকে ওনার পোস্টে জানাবেন। ছবিটাও ওনার পো...

Metro Rail .... Kolkata Metro and Delhi Metro 03.12.2023

দিল্লী আসার পর প্রথম সপ্তাতেই অফিসের একটা ইভেন্টে যাওয়ার ব্যাপার ছিল। আরো কয়েকজন কলিগের সাথে ফিরছি মেট্রো রেলে - দিল্লীতে নতুন ভেবে মেট্রো আর মেট্রোর ভীড় নিয়ে জ্ঞান দিতে শুরু করলেন একজন। থামাতে বাধ্য হলাম, একটু মজা করেই বললাম  - অফিস ফেরতা চাঁদনী চক মেট্রোর ভীড় তো দেখোনি বাপু আর আমাদের কলকাতার মেট্রোর কাছে তোমাদের এই দিল্লীর মেট্রো সেদিনের বাচ্চা, নাক টিপলে দুধ বেরোবে। কিন্তু আজ প্রায় মাস সাতেক দি...

Dipanwita Lokkhi Pujo 04.11.2023

দূর্গা পুজো পেরিয়ে গেল, লক্ষী পুজো ও শেষ। আগের এপিসোড যেখানে শেষ করেছিলাম, আজ সেখান থেকে শুরু করি - বসিরহাট চত্তরে মানে বসিরহাটে, টাকিতে বা আশেপাশের অঞ্চলে বেশিরভাগ বাড়িতে লক্ষীপুজো কিন্তু কোজাগরী লক্ষীপুজোর দিনে হয়নি, সেটা হবে কালীপুজোর দিনে। আমাদের বাড়িতেও তাই। বসিরহাট ছেড়ে এলেও রীতিগুলো পাল্টায়নি। ক্যালেন্ডারের লক্ষীপুজো কোজাগরী লক্ষী পুজো আর কালীপুজোর দিনেরটা দীপান্বিতা লক্ষী পুজো।  আমার জন্য...

Ichamatir Bijaya - ইছামতির বিজয়া 29.10.2023

শুভ বিজয়া। আর একটু আগে এসে বলা উচিত ছিল, জানি। আসলে পুজোর আমেজ কাটিয়ে উঠে কিছু করতে একটু ল্যাদ লাগছিল, আমার একটা এক্সকিউজ ও ছিল - ছোটবেলায়, পুরোনো একটা পূজাবার্ষিকী আনন্দমেলায় একটা ফান্ডা পড়েছিলাম - আপটু লক্ষী পুজো বিজয়া করা যায়, খুব সম্ভবত দুলেন্দ্র ভৌমিকের লেখা হারাধন গল্পে এটা ছিল।হয়ত এই এপিসোড এডিট করে আপনার কাছে পৌঁছাতে আরো এক দু দিন লাগবে, আমি রেকর্ডই করছি লক্ষী পুজোর দিনে ।  ছোটবেলা , বিজয়া...

Ailo Uma Barite / আইলো উমা বাড়িতে 22.10.2023

এই এপিসোডে এক জায়গায় 1757 এর বদলে 1957 বলা হয়েছে, এজন্য ক্ষমাপ্রার্থী । তথ্য সূত্র - পশ্চিমবঙ্গের সংস্কৃতি - পর্ব 1,2,3 - বিনয় ঘোষ, দীপ কলকাতা শহরের ইতিবৃত্ত - বিনয় ঘোষ - দীপ তেরো পার্বণের ইতিকথা - জহর সরকার - দেজ চালচিত্র - সুধীর চক্রবর্তী - হরপ্পা আলি নগরের গোলক ধাঁধা - সৌগত বসু - বুকফার্ম কলিকাতা বৃত্তান্ত - কচি পাতা থেকে বাবু কলকাতার পুজো পার্বণ - শুভঙ্কর মাজি দুর্গা পুজোর শুরু কবে ? না প্রশ্ন...

Boiyer Shopping Mall 12.10.2023

Digital Safety : Amazon : https://amzn.to/45i0JRY Sristisukh : https://sristisukh.com/ss_new/product/digital-safety/ আগেরবার যখন কলকাতা গেলাম, সেবার দেখে এলাম ইনস্টাগ্রামে ট্রেন্ডিং বইয়ের শপিং মল স্টোরি। জায়গাটা আমার বাড়ির কাছেই , সল্টলেক স্টেডিয়ামের কাছে। স্পেসিফিক্যালি বললে, সল্টলেক আমরি থেকে বাইপাসের দিকে যেতে গেলে বাঁ দিকে পড়বে, সাই এর গেটের উল্টো দিকে। এমন নয় যে আগে এই টাইপের বইয়ের দোকান কলকা...

Pujor Gandho 06.10.2023

Dur deshe hatat paoya pujor gandho niye ei episode

Spotify Podcasters Day 2023, Delhi ... My Experience 26.09.2023

তেইশে সেপ্টেম্বর হয়ে গেল স্পটিফাই পডকাস্টার ডে। আমন্ত্রণ পেয়েছিলাম, দিল্লীতেই হচ্ছে, চলে গেলাম দেখতে। এটা এই ইভেন্টের ফোর্থ এডিশন। এখানে ওনারা ওনাদের রোডম্যাপ, থটপ্রসেস শেয়ার করেন। জানলাম নতুন কিছু। শুনবেন সেগুলো ? একদম বুলেট পয়েন্ট করে বলব।  স্পটিফাইয়ের কাছে অশেষ কৃতজ্ঞতা একজন বাংলা পডকাস্টারকে এই অনুষ্ঠানে ডাকার জন্য।  প্রথম থেকেই বলি, ওনারা মেলে লিখেছিলেন যে - চারটে থেকে অনুষ্ঠান শুরু, তাই সাড়ে...

Tomake Chai ... 18.09.2023

Na Chahile Jare Paoa Jay চা লাগবে ? আরে চা ছাড়া আমাদের চলে নাকি ? ট্রেনের জার্নি হোক বা অফিসের সিরিয়াস মিটিং, সকালে ঘুম ঘুম ভাব কাটাতেই হোক  বা সন্ধেবেলা টিভিতে শাশুড়ি বৌ এর ঝগড়া দেখার সময় - চা লাগবেই, অতিথি এলে তো কথাই নেই এবং এটার জন্য কাউকে কিছু বলতেও  হয় না, এতটাই আমাদের অভ্যেসে ঢুকে গেছে। অথচ, আজ ভাবলে অবাক লাগবে, এটা কিন্তু আমাদের acquired taste, চা খাওয়ার অভ্যেস আমাদের বেশ নতুন। ব্রিটিশ সাহ...

Dillir Biryani, Kolkatar Biryani 10.09.2023

বিরিয়ানি বললেই কি মনে পড়ে ? হাল্কা হলুদ - সাদা বাসমতী চালের ভাত যেটা থেকে ঘি আর অন্যান্য মশলার গন্ধ আসছে, তাতে বড় সড় একটা মাটন বা চিকেনের পিস, একটা বড় আলু আর একটা ডিম।  কলেজ লাইফ অব্দি আমি ও তাই ভাবতাম।  এর বাইরেও বিরিয়ানির ভেরিয়েন্ট হতে পারে সেটা জানলাম, যখন চাকরি করতে মাইসোরে গেলাম। সেখানে টেস্ট করলাম - হায়দ্রাবাদি বিরিয়ানি।  সত্যি বলতে সেটাকে আমার জিভ বিরিয়ানি বলে মানতে অস্বীকার করলেও খেতে খুব...

Bhadoro Ashino Mashe Chata Dharo He / Offbeat Purulia / Part 5 27.08.2023

ভাদ্রমাস পড়ে গেছে । এই মাস যেমন তালের বড়ার মাস, তেমনিই এই মাস রাঢ় বাংলায় ভাদু পুজোর মাস। ভাদ্র সংক্রান্তির দিন ভাদুর বিসর্জন আর বিশ্বকর্মা পুজো - এগুলো একটু আধটু আমি জানতাম।  পুরুলিয়ায় চাকরির সময় আমি আর একটা উৎসব, আর একটা পরবের কথা জেনেছি, যেটার কথা ওখানে না থাকলে হয়ত জানাই হত না। উৎসবের নাম ছাতা পরব।   নমস্কার, আমি সৃজন।  আমার পডকাস্ট সৃজনের পডাবলীর স্পেশাল সেগমেন্ট অফবিট পুরুলিয়ায়  আজ আপনার সাথে...

Ek Ekke Ek 21.08.2023

Anniversary special episode on this podcast srijaner podaboli

Pujabarshiki Ananda mela o anyanya 06.08.2023

যদি ছোট বেলার আউট অফ সিলেবাস বই পড়ার কথা বলতে হয়, আমার সবার প্রথমে মনে পড়ে পূজাবার্ষিকী আনন্দমেলার কথা । স্পেসিফিকালি বলে সালটা 1990, সেবার বাবা প্রথম পূজাবার্ষিকী আনন্দমেলা কিনে দিয়েছিল। rather বলা ভালো, কিনে এনেছিল । পরের বছর থেকে ব্যাপারটা কিনে দিয়ে ছিল বলা যায়। কারণ পরের বছর থেকে, বাবা মার কাছে, আমার তরফ থেকে, একটা ডিম্যান্ড থাকতোই পূজা বার্ষিকী আনন্দমেলার। আর সেই সময় আনন্দমেলা বর্ষাকালে ব...

Goopy Gyne Bagha Byne : Amar priyo cinema 29.07.2023

সিনেমা কেন দেখি এটার খুব একটা সহজ সরল উত্তর যে হয় এমন নয়।  আমি সিনেমা জগতের লোক নই। ফলে সিনেমাকে টেক্সটবুক হিসাবে পড়ার দায় আমার নেই। সাধারণ মধ্যবিত্ত মানুষ যে কারনে সিনেমা দেখে, আমি ও তাই - রোজকার দৈনন্দিন গতানুগতিক জীবনের থেকে একটা ব্রেকের জন্য,  একটু আরামের জন্য। তবে তার মধ্যেও কখনো কখনো কোন সিনেমা একটু ভাবায় বা এমন একটা গল্প বলে, সেটা দেখে বেশ কিছুক্ষণ চুপ করে গল্পটা অনুভব করতে হয় । আর কিছু গল্...

Momo Chitte 20.07.2023

দিল্লীতে আমি যে জায়গাটায় থাকি সেখানে যে খাবারটা সব থেকে বেশি পাওয়া যায় সেটা বোধ হয় মোমো, তবে এই এপিসোডে মোমো নিয়ে আড্ডা শুধু দিল্লীর রাস্তায় থেমে থাকবে না। সত্যি বলতে দিল্লীর এই মোমোর সাথে মেয়োনিজ - এই ব্যাপারটা আমার খুব একটা পছন্দ হয় না।  আর খুব মিস করি কলকাতায় গরম যে স্যুপটা দেয় , যেটা বেশির ভাগ ক্ষেত্রে চিকেন স্টক দিয়ে বানানো হয়, সেটাকে। যে সময় আমি ভুবনেশ্বরে চাকরি করছি, মানে ওই দু হাজার আট কি...

Podcast growth hack : পডকাস্ট অন্যদের শোনাবেন কি করে ? 13.07.2023

কেমন আছেন? সবার প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি গত দু সপ্তায় কোন এপিসোড করে উঠতে পারিনি, তবে ইউটিউবে আমার উপস্থিতি শূন্য ছিল না। আপনি ভাবছেন আমি তো শুধু স্পটিফাই বা অন্য প্লাটফর্মে আপনার সাথে কথা বলি, সেটাই ইউটিউবে যায়, ফলে আলাদা করে ইউটিউবে আর বেশি কি থাকবে !! আছে ! ইউটিউবে একটা নতুন ব্যাপার শুরু হয়েছে। যেটার নাম দেওয়া হয়েছে গল্প বলার গল্প।  এখানে প্রত্যেক সপ্তায় যারা পডকাস্ট বানান তারা তাদের কথা বলছেন...

ডিজিটাল সেফটি এবার ছাপার অক্ষরে 26.06.2023

এখন তো আপনি কলমি শাক কিনেও UPI দিয়ে টাকা মেটান। UPI শুরু হয়েছিল কি করে বলুন তো ? UPI ব্যবহার করার সময় কি কি সতর্কতা মাথায় রাখতে হবে জানেন ? ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড ! পার্থক্য কি ? কোনটা কখন ব্যবহার করবেন ? ব্যবহারের সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন ? আপনার সন্তান সারাদিন মোবাইল নিয়ে পড়ে আছে ? কিভাবে আটকাবেন ? আপনার একজন বন্ধু একটা গাড়ি কিনেছে, কিনে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, আপনি ছবিটা দেখল...

Man Who Built Victoria Memorial : Sir Rajendranath Mukherjee 25.06.2023

ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ এবং আর এন মুখার্জি রোড কলকাতার এই তিনটে খুব গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে কমন কি বলুন তো ? বলছি , তার আগে বলুন মহাত্মা গান্ধী রোড বা এম জি রোড ভারতের কোন শহরে দেখা যায়  ? আপনি যে কোন বড় শহরের নাম নেবেন, সেটাই ঠিক উত্তর । আমার এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল, যখন কলকাতায় , ডালহৌসিতে চাকরি করতে এসে দেখলাম শহরের অন্যতম ব্যাস্ত রাস্তার নাম আর এন মুখার্জি রোড। রাস্তার এই নাম আমি...

Kolkata Kathi Roll 18.06.2023

ভিনদেশে এসে মানুষ নিজের লোককে খোঁজে, নিজের জায়গার খাবার খোঁজে। দিল্লি এসে আমি পেলাম কলকাতা কাঠি রোল। কলকাতায় বা পশ্চিমবঙ্গে আমরা যাকে এগ রোল বলে জানি, বাংলার বাইরে সেটাই কলকাতা কাঠি রোল । প্রথম যেদিন দেখেছিলাম, একটা চেনা জিনিস দেখে খুব ভালো লেগেছিল, কিন্তু রোলে মেয়োনিজ দেওয়া হচ্ছে দেখে খুব একটা সাহস পাইনি । কিন্তু আগের এপিসোডে বলেছিলাম, এই এপিসোড হবে কলকাতা কাঠি রোল নিয়ে, তাই সাহস করে একটা দোক...

Mecha Sandesh, Special Sweet from Beliatore, Bankura 11.06.2023

বাকসো, প্যাটরা গুটিয়ে চলে এসেছি দিল্লী। কিন্তু পুরুলিয়া আর বাঁকুড়া হৃদয়ে থেকে যাবে। পুরুলিয়া নিয়ে অফবিট পুরুলিয়া হয়েছে, আরো কিছু এপিসোড হবে।  বাঁকুড়ার যে কটা এপিসোড হয়েছে সবই মূলত বিষ্ণুপুর এলাকার । দেবী মৃন্ময়ী, দশাবতার তাস, বাঁকুড়ার ঘোড়া। বাঁকুড়ার ঘোড়াটা অবশ্য অনেকটা জায়গা জুড়ে দেখা যায়, শুধু বিষ্ণুপুর নয়। আজ যে টপিকে কথা বলব, rather যে মিষ্টিটাকে নিয়ে গল্প করব , সেটা বাঁকুড়ার নিজস্ব, বাংলার নিজ...

Άκου το podcast Srijaner Podaboli (Bengali Podcast) στο Replaio

Ραδιόφωνο και podcast σε μία εφαρμογή - δωρεάν, χωρίς εγγραφή. Εγκατάστησέ την σήμερα και μη χάσεις την πρεμιέρα

Κατέβασέ το από το Google Play

Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS