Shonona

Shonona | Bengali Podcast

Arts BN ↓ 278 episódios

শোনোনা বাংলার প্রথম পুরোদস্তুর পডকাস্ট মিডিয়া। দৃশ্যদূষণ থেকে বাঙালিকে ছুটি দিতে চায় শোনোনা। এই মাধ্যমে আমরা শোনাবো বাংলার ও বাঙালির রাজনীতি, সংস্কৃতি, ইতিহাস, খাদ্য, সংস্কৃতি, স্বাস্থ্যের আজ কাল পরশুর কথা। জীবনের খুঁটিনাটি তুলে ধরার পাশাপাশি কল্পনায় শান দিতে থাকবে গল্পপাঠ। থাকবে রকের আড্ডা থেকে বিদগ্ধ জনের কথাবার্তা। Shonona is the first-ever podcast media from Bengal that intends to capture a wide range of content, providing a much welcome relief to those Bengali listeners dreaming of getting rid of visual pollution. Through this platform, listeners would encounter thought-provoking theme...

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.facebook.com

Autor

Shonona

Categoria

Arts

Site do podcast

www.facebook.com

Último episódio

7 de set de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

রামকৃষ্ণ, বিবেকানন্দকে কেন ঘৃণা করেন অমোঘ লীলা প্রভু? | Who is Amogh Lila Prabhu? | Shonona - Bangla Podcast 08.08.2023

Send us Fan Mail বিবেকানন্দকে অপবাদ, রামকৃষ্ণের পরম বাণীকে ব্যঙ্গ বিদ্রুপ, অতঃপর এক মাসের নির্বাসন! ইঞ্জিনিয়ারিং মোটা মাইনের চাকরি ছেড়ে ইসকনের পথে যোগ দেওয়া অমোঘ লীলা প্রভুজি আসলে কে? কীভাবে তার আগমন এই ইসকনের পথে? কেনই বা রামকৃষ্ণ, বিবেকানন্দের প্রতি এত ঘৃণা? শুনুন অমোঘ লীলা প্রভুর আসল কাহিনি। রচনা - সৌরীশ পাঠ - শিবম অডিও - স্বর্ণাভ ভিডিও - প্লাবনপ্রতিম পোস্টার - শ্রুতি #AmoghLilaControversy #...

বাংলাদেশের রক্ষণশীলতাকে চ্যালেঞ্জ, অর্কর ঠেকে অপি করিমের লড়াই | Arkar Thek - Ep 16 ft. Aupee Karim 05.08.2023

Send us Fan Mail অভিনয় থেকে শিক্ষকতার দুনিয়া, তাঁর প্রতিভার অবাধ বিচ্চুরণ। তিনি আর্কিটেক্ট, তিনি অভিনেত্রী, তিনি অধ্যাপক, তিনি কত্থক শিল্পী। তিনি অপি করিম। কারও কারও কাছে তিনি বাংলাদেশের 'জাতীয় ক্রাশ'। রক্ষণশীল পরিবারের মেয়ে। ছাপখানার গন্ধ মেখে বড় হতে হতে তিনি কীভাবে পা দিলেন অভিনয়ের জগতে? প্রাণখোলায় আড্ডায় অপি করিম। শুনুন অর্কর ঠেক - পর্ব ১৬। পরিকল্পনা - অর্ক ও স্বাধীন স্টুডিও -...

চন্দ্রযান ৩ আরও একধাপ এগোল চাঁদের দিকে, ভারতে কতটা এগোল মহাকাশ গবেষণা | Chandrayaan-3 and the story of ISRO | Shonona - Bangla Podcast 01.08.2023

Send us Fan Mail নির্বিঘ্নে পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে চাঁদের উদ্দেশে পাড়ি দিল চন্দ্রযান ৩। গত ১৪ জুলাই রকেট উৎক্ষেপণও হয়েছিল মসৃণ ভাবেই। কিন্তু ভারতে মহাকাশ গবেষণার পথচলার শুরুটা এত মসৃণ ছিল না। বিক্রম সারাভাই থেকে সতীশ ধাওয়ান, আব্দুল কালামের হাত ধরে কী ভাবে মহাকাশ গবেষণায় মহীরুহ হয়ে উঠল ইসরো? শোনোনা জংশনের আজকের পর্বে শুনুন সেই গল্প।‌ রচনা - মধুরিমা পাঠ - শিবম অডিও - স্বর্ণাভ ভিডিও - প্লাবনপ্র...

হাওয়া কীভাবে সুপারহিট, অর্কর ঠেকে রহস্যভেদ করলেন পরিচালক মেজবাউর রহমান সুমন | Arkar Thek - Ep 15 ft. Haowa Director Mejbaur Rahman Sumon | Shonona - Bangla Podcast 22.07.2023

Send us Fan Mail তাঁর তৈরি প্রথম বিজ্ঞাপন হিট। তাঁর পরিচালনায় প্রথম সিনেমা সুপারহিট। ভারত থেকে আমেরিকা, তাঁর সিনেমা দেখার জন্য ভিড় উপচে পড়েছে। বাংলাদেশের একদল মৎস্যজীবীর গল্প 'হাওয়া', প্রেক্ষাগৃহে দমকা হাওয়া বইয়েছে। তিনি মেজবাউর রহমান সুমন। কোন জাদুতে তিনি দর্শককে বশ করলেন? কী ভাবে শুরু হলো তাঁর সিনেমাযাত্রা, কী পরিকল্পনা ভবিষ্যতে, শুনুন অর্কর ঠেকে। পরিকল্পনা - অর্ক ও স্বাধীন স্টুড...

ব্যবসায় কীভাবে বাঙালিদের টেক্কা দিল মারোয়াড়িরা | History and reason of Marwari dominance in Kolkata | Shonona - Bangla Podcast 19.07.2023

Send us Fan Mail কলকাতা বাঙালিদের জায়গা হলেও সেখানে ব্যবসার পরিসরে বাঙালিদের কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছে মারোয়াড়িরা। শুধু কলকাতাই নয়, দেশ জুড়ে ব্যবসা ক্ষেত্রে মারোয়াড়িদের দাপট। কেন এত সফল মারওয়ারিরা। কী এই সাফল্যের রসায়ন। কলকাতায় থেকে মারোয়াড়িরা যা পারে বাঙালিরা কেন পারে না। শুনুন আজকের পর্বে। রচনা - শিবানী পাঠ - শিবম অডিও - স্বর্ণাভ ভিডিও - প্লাবনপ্রতিম #bengaliaudiostory   #marwadb...

কার গাফিলতিতে ঘটল বালেশ্বের ট্রেন দুর্ঘটনা | Actual cause of Balasore train accident | Shonona Podcast 15.07.2023

Send us Fan Mail ওড়িশার বালেশ্বরে রেল দুর্ঘটনা প্রশ্নের মুখে ফেলেছে ভারতীয় রেলের সুরক্ষা ব্যবস্থাকে। কেন ঘটল এই দুর্ঘটনা? রক্ষণাবেক্ষণের সমস্যা, সিগন্যালিংয়ের গণ্ডগোল, রেল কর্মীদের গাফিলতি নাকি আরও বড় কোনও কারণ। উত্তরের খোঁজে শোনোনা।  রচনা - সৌরীশ পাঠ - শিবম অডিও - নীলাব্জ ভিডিও - অভিরূপ পোস্টার - দীপ #ShononaPodcast   #banglapodcast #bengaliaudiostory #balasoretraintragedy #BalasoreTrainAccid...

মুখোমুখি হিরো আলম - অর্কর ঠেক (বাংলাদেশ পর্ব) | Arkar Thek - Ep 14 ft. Hero Alom | Shonona -Podcast 07.07.2023

Send us Fan Mail 'হ্যান্ডসাম' নন। কিন্তু তিনি হিরো। চালচুলোহীন স্বপ্নের ফেরিওয়ালা। কেবল টিভির ব্যবসা, সিডির দোকান চালাতে চালাতে সেই স্বপ্ন ধাওয়া করেই তিনি হয়ে গেছেন 'স্টার'। শহুরে মানুষের বাঁকা কথা, ট্রোলিংয়ে তিনি মুষড়ে পড়েন। আবার ধুলো ঝেড়ে ঘুড়ে দাঁড়ান। স্বপ্ন দেখেন আরও আরও 'বড়' হওয়ার। বগুরার 'সিডি আলম' কীভাবে হয়ে উঠলেন হিরো আলম? শুনুন সেই গল্প।...

ভুল নাকি ষড়যন্ত্র, কী কারণে ধ্বংস হল ডুবোযান টাইটান | Titan Submarine Disaster Explained | Shonona Podcast 06.07.2023

Send us Fan Mail আড়াই লক্ষ ডলারের টিকিটেও কেন নিশ্চিত করা গেল না নিরাপত্তা? কেন অগ্রাহ্য করা হল সতর্কবার্তা? জেনেশুনেই কি 'চরম বিপদে' ফেলা হয়েছিল পাঁচ অভিযাত্রীকে? নকশায় গলদ, সুরক্ষা ব্যবস্থায় ত্রুটি, গাফিলতি নাকি কারও ষড়যন্ত্র, কেন ডুবে গেল ডুবোযান টাইটান? রচনা - তিথি পাঠ - শিবম অডিও - নীলাব্জ ভিডিও - প্লাবনপ্রতিম পোস্টার - দীপ #Titan #TitanDisaster #oceangate   #banglapodcast #Sho...

কুড়মি কারা, কেন তাদের আন্দোলন? | Reason behind the protests of Kurmi Samaj | Shonona - Bangla Podcast 30.06.2023

Send us Fan Mail লাগাতার বিক্ষোভ, ট্রেন অবরোধ, রাস্তায় ধর্মঘট, জঙ্গলমহলে চরমে কুড়মি মাহাতোদের আন্দোলন। কেন, কোন দাবিতে এই বিক্ষোভ? কেন গড়িমসি রাজ্যের? আদৌ কি লাভ কিছু হবে? ভোট রাজনীতিতে কেন এত দামি এই জনগোষ্ঠী? সম্পূর্ণ বিশ্লেষণ শুনুন শুধুমাত্র শোনোনায়। রচনা - সৌরীশ পাঠ - শিবম অডিও - নীলাব্জ ভিডিও - প্লাবন প্রতিম পোস্টার - দীপ Support the show আমাদের মেম্বার হয়ে সাহায্য করতে চান ?   https://w...

সমকামী রাজকুমারী ক্যাথরিন | LGBTQ+ pioneer Princess Catherine Duleep Singh | Shonona - Bangla Podcast 28.06.2023

Send us Fan Mail জন্মসূত্রে তিনি ছিলেন ভারতের এক রাজ পরিবারের সদস্য। বেড়ে ওঠা ইংল্যান্ডে মহারানি ভিক্টোরিয়ার স্নেহে। সেই রাজকুমারীই সামিল হলেন মেয়েদের ছক ভাঙার লড়াইয়ে। গোপন করলেন না নিজের সমকামী পরিচয়। জার্মানিতে নাৎসিদের অত্যাচার থেকে ইহুদিদের উদ্ধার করতে পিছপা হলেন না। শোনোনা জংশনের আজকের পর্বে রাজকুমারী ক্যাথরিনের গল্প। রচনা - তিথি পাঠ - রুদ্রাঞ্জন অডিও - নীলাব্জ ভিডিও - প্লাবন প্রতিম  #P...

আড্ডায় মুহম্মদ জাফর ইকবাল - অর্কর ঠেক (বাংলাদেশ পর্ব) | Arkar Thek - Ep 13 ft. Muhammad Zafar Iqbal 23.06.2023

Send us Fan Mail মুহম্মদ জাফর ইকবাল দুই বাংলায় কল্পবিজ্ঞানের জনপ্রিয়তম লেখক। বরেণ্য বিজ্ঞানীও। তিনি এক দিকে পদার্থবিদ্যার কঠিন সব এক্সপেরিমেন্ট করেন, অন্যদিকে ছোটদের জন্য বই লেখেন। হুমায়ূন আহমেদ তাঁর দাদা। তাঁর কলম থামাতে বাড়িতে বোমা পড়েছে, ছুরি মেরে খুনের চেষ্টা হয়েছে। সেই তিনিই আবার হামলাকারীর মুখোমুখি হয়েছেন। অর্কর ঠেকের বাংলাদেশ পর্বে আজকের আড্ডা এই মানুষটার সঙ্গেই। কেমন ছিল তাঁর ছেলেবে...

ঈশ্বরের খাবার থেকে ভালোবাসার উপহার, নাম তার চকলেট | History of Chocolate - From Mayans, Aztecs to Cadbury 18.06.2023

Send us Fan Mail মায়া সভ্যতায় ক্যাকাও বীজ ছিল পবিত্র এবং মহা মূল্যবান। তা যেমন ছিল ঈশ্বরের খাদ্য আবার তেমনই মুদ্রা হিসেবেও ব্যবহার করা হত। এহেন বস্তু কীভাবে পৌঁছল ইংল্যান্ডে, কীভাবে তৈরি হল আধুনিক যুগের চকলেট আর তাকে ঘিরে ক্যাডবেরি ও সুইস চলেটের সাম্রাজ্য? সেই গল্পই শোনোনার আজকের পর্বে। রচনা - শিবানী পাঠ - রুদ্রাঞ্জন অডিও - নীলাব্জ ভিডিও - প্লাবনপ্রতিম পোস্টার - সৌম্যেন #chocolatehistory #chocol...

কলকাতাকে ঘূর্ণিঝড় থেকে বাঁচিয়েছিল এই তেল? | Kuntaline - The hair oil that helped avert a cyclone? | Shonona - Bengali Podcast 16.06.2023

Send us Fan Mail এই তেলের বিজ্ঞাপন লিখেছিলেন রবীন্দ্রনাথ স্বয়ং। প্রোডাক্ট রিভিউ করে তিনি লিখেছিলেন মাথার চুল গজানোর কথা। এই তেলের নামেই, ব্যবসায়িক উদ্যোগে বাংলার প্রথম সাহিত্য পুরস্কার। আজকের পর্বে শুনুন বাংলার হারিয়ে যাওয়া তেলের ব্র্যান্ড কুন্তলীনের গল্প। রচনা - তিথি পাঠ - সানন্দা অডিও - স্বর্ণাভ ভিডিও - প্লাবনপ্রতিম পোস্টার - দীপ #bengaliaudiostory #RabindranathTagore #banglabrand   #Shonona...

এবার লেখাপড়াও শেখাবে Artificial Intelligence? | How Artificial Intelligence will revolutionize teaching | Shonona - Bengali Podcast 14.06.2023

Send us Fan Mail এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে লেখাপড়াও শেখাবে। রচনা লেখা থেকে অঙ্ক কষা, স্কুল-কলেজের পড়া থেকে এন্ট্রান্স পরীক্ষা, সামলে দেবে AI tutor। কীভাবে এসব হবে, জানতে শুনুন আজকের পর্ব। রচনা - তিথি পাঠ - রুদ্রাঞ্জন অডিও - নীলাব্জ ভিডিও - প্লাবনপ্রতিম পোস্টার - সৌম্যেন   #artificialintelligence #AItutor #ShononaPodcast #banglapodcast #BengaliPodcast   Support the show আমাদের মেম্বা...

নোবেলজয়ী এই আবিষ্কারের সঙ্গে কীভাবে জড়িয়ে হাওড়া | How is Howrah connected to the discovery of God Particle | Shonona - Bengali Podcast 11.06.2023

Send us Fan Mail সালটা ২০১২। ঈশ্বরকণার অস্তিত্ব প্রমাণ করে দেখাল লার্জ হ্যাড্রন কোলাইডার। ২৭ কিলোমিটার সুড়ঙ্গে বসানো এই যন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তৈরির দায়িত্ব পেয়েও পিছিয়ে গিয়েছিল রাশিয়া, কাজটা শেষই করতে পারেনি জার্মানি। বিশ্বের বড় বড় ইঞ্জিনিয়াররা যে কাজ পারেননি, সেটাই করে দেখিয়েছিলেন হাওড়ার একটা সাধারণ লেদ কারখানার কারিগররা। কালিপদ প্রামানিক ও তার দল মিলে মাত্র ৩ মাসেই করেছিলে...

সব্যসাচী হাজরার সঙ্গে কথাবার্তা - অর্কর ঠেক (বাংলাদেশ পর্ব)| Arkar Thek - Ep 12 ft. Sabyasachi Hazra 09.06.2023

Send us Fan Mail সব্যসাচী হাজরা এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম চর্চিত শিল্পী। বাংলা অক্ষরের ইতিবৃত্ত নিয়ে তাঁর কাজ বাংলাদেশে সাড়া ফেলেছে। গত সাড়ে তিন দশক তিনি চিত্রকলার নানা শাখায় পারদর্শিতার পরিচয় দিয়ে এসেছেন। বাংলাদেশের তরুণরা অজান্তেই অনেক সময়ে তাঁর ডিজাইন করা টি-শার্ট পরেন। মুজিববর্ষে শেখ মুজিবের লোগোটিও তাঁর করা। In the Quest of Bangla Typography- সব্যসাচী হাজরার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ...

কোন ইতিহাস লুকিয়ে পুরনো সংসদ ভবনে? | History of India's Old Parliament building | Shonona - Bengali Podcast 07.06.2023

Send us Fan Mail নতুন সংসদ ভবন তৈরি হলেও পুরনো সংসদ ভবনকে ভুলে যাওয়া সহজ নয়। স্বাধীনতা পূর্ব ও স্বাধীন ভারতের ৯৬ বছরের ইতিহাসের সাক্ষী পুরনো ভবনে প্রতিটা দেওয়াল। কেন বেছে নেওয়া হয়েছিল ভবনের ওই বৃত্তাকার নকশা? ব্রিটিশ আমলের কাউন্সিল হাউস কীভাবে হয়ে উঠল স্বাধীন ভারতের সংসদ ভবন? শুনুন আজকের পর্বে। রচনা - শিবানী পাঠ - শিবম অডিও - নীলাব্জ ভিডিও - সুদীপ #IndianParliament   #ShononaPodcast #Bengali...

নতুন সংসদ ভবন নির্মাণের আসল কারণ | Real reason for constructing New Parliament building - Modi's masterstroke? | Shonona - Bangla Podcast 06.06.2023

Send us Fan Mail  নতুন সংসদ ভবন নিয়ে কেন এত বিতর্ক? নতুন ভবন তৈরিতে আদৌ কি কোনও লাভ হবে গণতন্ত্রের, নাকি আখেরে লাভ বিজেপিরই? কেন সংসদের অভিভাবক, দেশের রাষ্ট্রপতিকে ব্রাত্য রেখেই করা হল নতুন এই ভবনের উদ্বোধন? স্বর্ণদন্ড সেঙ্গল নিয়েই বা কীসের বিতর্ক? এই সব প্রশ্নের উত্তরের খোঁজে শোনোনার আজকের পর্ব। রচনা - সৌরীশ পাঠ - শিবম অডিও - স্বর্ণাভ ভিডিও - প্লাবনপ্রতিম   #NewParliamentOfIndia #ParliamentCont...

দ্য কেরালা স্টোরির মতো যেসব সিনেমা নিষিদ্ধ হয়েছিল | The Kerala Story and other movies that were banned in India | Shonona - Bangla Podcast 02.06.2023

Send us Fan Mail কখনো জঙ্গিবাদ, কখনো সাম্প্রদায়িকতা, আবার কখনো বিরোধী রাজনৈতিক মতবাদ, ভারতীয় সেলুলয়েডে বিতর্কিত বিষয় নিয়ে সিনেমা হয়েছে অনেক। সম্প্রতি দ্য কেরালা স্টোরি থেকে, মৃণাল সেনের নীল আকাশের নিচে, আজকের শোনোনার এই পর্বে জেনে নিন এমন কিছু সিনেমার ব্যাপারে যেগুলি আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও, ভারতে হয়েছিল ব্যান। রচনা - সৌরীশ  পাঠ - রুদ্রাঞ্জন অডিও - নীলাব্জ  ভিডিও - প্লাবনপ্রতিম পোস্টার -...

আরুষি-হেমরাজ হত্যা রহস্য | Aarushi Talwar murder case decoded | Shonona Crime Story - Ep 13 31.05.2023

Send us Fan Mail আরুষি-হেমরাজের জোড়া হত্যা। গোটা দেশে সাড়া ফেলে দিয়েছিল ২০০৮ সালে নয়ডার এই ঘটনা। কেন খুন হয়েছিলেন বিত্তশালী চিকিৎসক পরিবারের মেয়ে আরুষি আর তাদের বাড়ির পরিচারক হেমরাজ? প্রেম, যৌনতা, ধর্ষণ, আক্রোশ, নাকি অন্য কোনও কারণ, এই ঘটনার পরতে পরতে রহস্য। তদন্তের প্রতি পদে নতুন মোচড়। শেষমেশ হল কি রহস্যভেদ? কারা ছিল হত্যাকারী? শুনুন শোনোনা ক্রাইম স্টোরির পর্ব ১৩। রচনা - রমেন পাঠ - শিবম অ...

মুঘল ইতিহাস কেন এবং কতটা বাদ গেল সিলেবাস থেকে? | Mughal history removed from NCERT books- A deep dive | Shonona - Bengali Podcast 28.05.2023

Send us Fan Mail কেন সিলেবাস থেকে বাদ পড়ল মুঘলদের ইতিহাস? মুঘল সাম্রাজ্যের গোটা ইতিহাসটাই কি বাদ গেছে সিলেবাস থেকে? সিলেবাসের চাপ কমানো, নাকি বিজেপির হিন্দুত্ব প্রতিষ্ঠার উদ্যোগ, ঠিক কী কারণে নতি স্বীকার করল NCERT? মুঘলদের নিয়ে এবারে কী জানবে আগামী প্রজন্ম? নতুন প্রজন্মের পড়ুয়াদের উপর কেমন প্রভাব ফেলবে এই সিলেবাস পরিবর্তন? শোনোনার আজকের পর্বে আলোচনা এই বিষয়েই। রচনা - সৌরীশ পাঠ - শিবম অডিও - স...

মুখোমুখি শহিদুল আলম - অর্কর ঠেক (বাংলাদেশ পর্ব) | Arkar Thek - Ep 11 ft. Shahidul Alam 26.05.2023

Send us Fan Mail বিলেতে পড়তে গিয়েছিলেন বায়োকেমিস্ট্রি, হয়ে উঠলেন আলোকচিত্রী। বদলে দিলেন উপমহাদেশের ছবির ভাষা। তিনি শহিদুল আলম। প্রতিষ্ঠান বিরোধিতার প্রতিশব্দ।  মানুষের সংগ্রাম ভাষা খুঁজে পায় তাঁর তোলা ছবির মাধ্যমে। তাঁর ছবি প্রশ্ন তোলে, তাঁর ছবি ভাবায়। ইতিহাস তৈরি করে। তাঁর তৈরি প্রতিষ্ঠান পাঠশালার ছাত্ররা আন্তর্জাতিক ফটোগ্রাফির দুনিয়া শাসন করে। রাষ্ট্র তাঁকে ভয় পায়। নজরবন্দি করে৷ জেলে পা...

লালবাহাদুর শাস্ত্রীর হত্যাকারী কে? | Who killed Lal Bahadur Shastri? | Shonona - Bangla Podcast 24.05.2023

Send us Fan Mail পাকিস্তানের সঙ্গে মিত্র চুক্তি করার পরেই মৃত্যু। হার্ট অ্যাটাক, নাকি বিষ দিয়ে হত্যা, কী ছিল লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুর আসল রহস্য। কেন হল না ময়নাতদন্ত? কে হত্যা করল তাকে? আমেরিকা, রাশিয়া নাকি খোদ ইন্দিরা গাঁধীই দিয়েছিলেন হত্যার নির্দেশ? শোনোনা জংশনে আজ শুনুন, ঠিক কী ঘটেছিল সেই রাতে।  রচনা - সৌরীশ পাঠ - রুদ্রাঞ্জন অডিও - নীলাব্জ ভিডিও - প্লাবনপ্রতিম পোস্টার - দীপ  #LalBahadurS...

নিশাচর - প্রেমেন্দ্র মিত্রের ভূতের গল্প | Nishachor - horror story by Premendra Mitra | Shonona 21.05.2023

Send us Fan Mail স্ত্রী অমলাকে নিয়ে হাওয়া বদলে এসেছিলেন বিভূতিবাবু। দু'জনের মধ্যে কিছু নিয়ে রাগারাগি হওয়ায় বাড়ি ছেড়ে চলে যান অমলা। বিভূতিবাবু লণ্ঠন হাতে বেরোন স্ত্রীকে খুঁজতে। তার পর কী হল? শুনুন প্রেমেন্দ্র মিত্রের হাড় হিম করা গল্প 'নিশাচর'। পাঠ - রুদ্রাঞ্জন, সানন্দা অডিও - নীলাব্জ ভিডিও - প্লাবন প্রতিম পোস্টার - দীপ #bengalistory #PremendraMitra #GolpoShonona Support the s...

পর্নোগ্রাফি কি সেক্স লাইফকে ক্ষতিগ্রস্ত করে? | Pornography addiction: The pros and cons | Shonona 19.05.2023

Send us Fan Mail পর্নোগ্রাফি বোধহয় আজকের দিনে অল্পবিস্তর সকলেই দেখেছে। তবে এই কথা প্রায়শই শোনা যায়, সার্বিক ক্ষতি তো করেই, পর্নোগ্রাফি আমাদের স্বাভাবিক যৌন জীবনকে ক্ষতিগ্রস্ত করে। কিন্তু গবেষণা আসলে কী বলছে? শুনুন শোনোনা জংশনের এই পর্বে। রচনা - মধুরিমা পাঠ - রুদ্রাঞ্জন অডিও - নীলাব্জ ভিডিও - প্লাবনপ্রতিম পোস্টার - দীপ    #PornAddiction #Pornography #SexualCompulsivity #PornEducation   Support t...

Ouça o podcast Shonona | Bengali Podcast no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos