Shonona
Shonona | Bengali Podcast
শোনোনা বাংলার প্রথম পুরোদস্তুর পডকাস্ট মিডিয়া। দৃশ্যদূষণ থেকে বাঙালিকে ছুটি দিতে চায় শোনোনা। এই মাধ্যমে আমরা শোনাবো বাংলার ও বাঙালির রাজনীতি, সংস্কৃতি, ইতিহাস, খাদ্য, সংস্কৃতি, স্বাস্থ্যের আজ কাল পরশুর কথা। জীবনের খুঁটিনাটি তুলে ধরার পাশাপাশি কল্পনায় শান দিতে থাকবে গল্পপাঠ। থাকবে রকের আড্ডা থেকে বিদগ্ধ জনের কথাবার্তা। Shonona is the first-ever podcast media from Bengal that intends to capture a wide range of content, providing a much welcome relief to those Bengali listeners dreaming of getting rid of visual pollution. Through this platform, listeners would encounter thought-provoking theme...
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
মরিচঝাঁপি থেকে মায়ের স্মৃতি | অর্কর ঠেকে স্মৃতিধর সৌম্যশংকর বসু | Arkar Thek - Ep 21 ft. SoumyaSankar Bose | Shonona Podcast 28.10.2023 1:15:55
Send us Fan Mail স্মৃতি, স্বপ্ন, কল্পনাকে তিনি আক্ষরিক অর্থেই ধরে রাখেন সিনেমার মধ্যে। বিশ্বের প্রথম VR ফিচার ফিল্ম বানিয়েছেন তিনিই। তিনি সৌম্যশংকর বসু। কখনও তিনি ফটোগ্রাফার, কখনও লেখক, কখনও ফিল্ম নির্মাতা। ঝুলিতে রয়েছে একাধিক আন্তর্জাতিক পুরস্কার। কীভাবে সম্ভব হল মফঃস্বলের শহর থেকে বিশ্বমঞ্চে উত্তরণ? শুনুন অর্কর ঠেক - পর্ব ২১। পরিকল্পনা - অর্ক ও স্বাধীন স্টুডিও - নিয়োগী'স প্লেস শব্দগ্রহণ...
হলুদ পোড়া - মানিক বন্দ্যোপাধ্যায়ের ভূতের গল্প | Holud Pora - Horror Story by Manik Bandyopadhyay 27.10.2023 28:04
Send us Fan Mail হলুদ পুড়লে আত্মাও নাকি ভয় পায়? শুনুন মানিক বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক গল্প - হলুদ পোড়া। পাঠ - রুদ্রাঞ্জন, সানন্দা অডিও - নীলাব্জ ভিডিও - প্লাবন প্রতিম পোস্টার - শ্রুতি #ManikBandyopadhyay #BhooterGolpo #bengaliaudiostory #thrillerstory #horrorstory #bengalihorrorstory #banglagolpo #bengalistory #BanglaBhooterGolpo #BengaliHorrorStory Support the show আমাদের মেম্বার হয়ে সাহায্য...
লোকসভা ভোটের আগেই কি হবে সরকারি শূন্যপদে নিয়োগ? | Govt. vacancies to be filled before LS vote 2023? | Shonona Podcast 18.10.2023 8:59
Send us Fan Mail ২০২৪ লোকসভা ভোটের দেরি নেই বিশেষ। বছর ঘুরতে শুরু হবে প্রচারের ধুম। তবে তার আগে সরকারি চাকরির নিয়োগ সম্পর্কে কি প্রতিশ্রুতি দিচ্ছেন নেতা-মন্ত্রীরা? আগামী বছর কি একটু হলেও কমবে বেকারত্বের হার? রচনা- শিবানী পাঠ- সানন্দা অডিও - স্বর্নাভ ভিডিও- প্লাবন প্রতিম পোস্টার- সুকন্য়া #shononapodcast #governmentjobs #upscexam #loksabhaelection2024 #unemployment #unemployedyouth #employees_...
ওষুধ বানাতে গিয়ে কীভাবে আবিষ্কার হল ভয়ঙ্কর এই মাদক | How a Swiss scientist accidentally discovered LSD | Shonona Podcast 11.10.2023 11:50
Send us Fan Mail বিজ্ঞানী অ্যালবার্ট হফম্যান চেয়েছিলেন ওষুধ তৈরি করতে। কিন্তু, ওষুধ তৈরি করতে গিয়ে আবিষ্কার করে ফেললেন ভয়ানক এক মাদক। এল এস ডি। প্রথমটায় তিনি নিজেই খুব একটা পাত্তা দেননি বিষয়টা। কয়েক বছর পর হঠাৎ আঙুলে এলএসডির ছোঁয়া লাগল। তারপর, আর কী? নেশার ঘোরে বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে ফেললেন। আর তখনই তিনি বুঝলেন ভুলবশত কত শক্তিশালী মাদক তিনি আবিষ্কার করে ফেলেছেন। ধীরে ধীরে সারা দুনিয়া জানতে প...
ভারতের নাগরিক হওয়ার আমন্ত্রণ কেন ফেরালেন ওপেনহাইমার | Did Oppenheimer reject Indian citizenship? | Shonona Podcast 04.10.2023 11:19
Send us Fan Mail জে রবার্ট ওপেনহাইমারের জীবনে তখন সঙ্কটকাল। মার্কিন প্রশাসন কেড়ে নিয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা। ঠিক সেই সময়ই ভারত এই মহান বিজ্ঞানীর দিকে বাড়িয়ে দিল বন্ধুত্বের হাত। ভারতে পরমাণু গবেষণার জনক হোমি ভাবা ছিলেন ওপেনহাইমারের বন্ধু। প্রধানমন্ত্রী নেহরুকে হোমি ভাবা 'ভাই' বলে ডাকতেন। এক গোপন চিঠিতে ওপেনহাইমারকে ভারতীয় নাগরিকত্বের প্রস্তাব দিলেন পণ্ডিত নেহরু। ওপেনহাইমার সেই প্রস...
বাঙালির ভবিষ্যত এখন বাংলাপক্ষের হাতেই? মুখোমুখি গর্গ চট্টোপাধ্যায় | Arkar Thek - Ep 20 | Shonona Podcast 01.10.2023 1:28:38
Send us Fan Mail জয়েন্টে এন্ট্রান্সে দ্বিতীয় স্থান। আমেরিকায় গবেষণা। হার্ভার্ড এমআইটি-র মতো প্রতিষ্ঠানে পড়েও বিদেশে থাকার সুযোগ হেলায় ছেড়ে বাংলা ও বাঙালির জন্য লড়াই। তিনি গর্গ চট্টোপাধ্যায়, বাংলাপক্ষর প্রতিষ্ঠাতা। কীসের টানে এই লড়াই? ভবিষ্যত পরিকল্পনা কী তাদের? বাংলাপক্ষ ভোটে লড়বে? শুনুন অর্কর ঠেক - পর্ব ২০। পরিকল্পনা - অর্ক ও স্বাধীন স্টুডিও - নিয়োগী'স প্লেস শব্দগ্রহণ - নীলাব্জ গ...
সয়ম্বরে অর্জুন জেতা সত্ত্বেও কীভাবে পঞ্চপাণ্ডবের সঙ্গে বিয়ে হল দ্রৌপদীর | Draupadi's Swayamvar | Shonona Podcast 29.09.2023 11:29
Send us Fan Mail সয়ম্বরে অর্জুন জেতা সত্ত্বেও কীভাবে পঞ্চপাণ্ডবের সঙ্গে হল দ্রৌপদীর বাগদান। কীভাবে রাজি হলেন রাজা দ্রুপদ। বহুপতিত্বের উদাহরণ দিয়ে কী বলেছিলেন যুধিষ্ঠির। জানতে হলে শুনুন শোনোনার এই পর্ব। রচনা - তিয়াসা পাঠ - রুদ্রাঞ্জন অডিও - নীলাব্জ ভিডিও - প্লাবনপ্রতিম গ্রাফিক্স - সুকন্যা #ShononaPodcast #Mahabharat #IndianMythology #banglapodcast #bengaliaudiostory #BengaliPodcast #BanglaAudio...
দারা শিকোহ সম্রাট হলে কতটা বদলাতো ভারতের ইতিহাস | What if Dara Shikoh became the Mughal emperor 27.09.2023 15:59
Send us Fan Mail মুঘল রাজপরিবারের এমন এক সদস্য, যিনি সম্রাট হলে আজ হয়তো পাল্টে যেত ভারতের মানচিত্র। ধর্মের ভিত্তিতে বিভেদ না, বরং ধর্মের মাঝে একতা খুঁজতে চেয়েছিলেন তিনি। কিন্তু, তাকে মরতে হল সেই প্রজাদের সামনেই, তাও আবার ভাইয়ের হাতে! কে ছিলেন সেই রাজা, যিনি থাকলে হয়তো আজ আটকে যেত ভারত ভাগ? জানতে হলে শুনুন শোনোনার আজকের পর্ব। রচনা - সৌরিশ পাঠ - রুদ্রাঞ্জন অডিও - নীলাব্জ ভিডিও - শ্রেয়ান #Shono...
রামমোহন থেকে রবীন্দ্রনাথ, বাঙালির খাদ্যপ্রেমের সাত-সতেরো | The saga of Bengalis love for food | Shonona Podcast 20.09.2023 13:06
Send us Fan Mail বাঙালি খেতে ভালোবাসে। তাই ভোজনরসিকের তালিকা থেকে বাদ যান না বাঙালি ঋষি-মণীষীরাও। রাজা রামমোহন রায়, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ছিলেন অস্বাভাবিক রকমের ভোজনরসিক। রামমোহন রায় গোটা পাঁঠার মাংস নিমেষে সাবাড় করে দিতে পারতেন। পঞ্চাশটি আম, এক কাঁদি নারকেল আর বারো সের দুধ ছিল তাঁর কাছে নস্যি। খাবার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসতেন রবীন্দ্রনাথ অসম্ভব খাদ্যরসিক...
আমলার মন ঠিক কেমন? কথাবার্তায় আলাপন বন্দ্যোপাধ্যায় | Arkar Thek - Ep 19 | Shonona - Bangla Podcast 17.09.2023 1:10:48
Send us Fan Mail রাঢ়বঙ্গের গ্রাম থেকে উঠে এসে তিনি দাপিয়ে বেড়িয়েছেন মহানগরে। মেধাবী ছাত্র, দাপুটে প্রশাসক, সমাজমান্য, সর্বজনপ্রিয় লেখক। তিনি আলাপন বন্দ্যোপাধ্যায়। বাংলা সাংবাদিকতার সুবর্ণ যুগে হঠাৎ কেন ছেড়ে দিলেন সাংবাদিকতা? ভাইয়ের অকালমৃত্যু, বহু স্বজনবিয়োগে অভিঘাত বুকে নিয়ে কী ভাবে দায়িত্বে অটল রইলেন? আজ এই বয়সে এসে তাঁর মন কি টুমনি নদীর ধারে ফিরে যেতে চায়? শুনুন অর্কর ঠেক - পর্ব...
দেওঘরের স্মৃতি - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প | Deogharer Smriti - Bengali short story by Sarat Chandra Chattopadhyay 15.09.2023 15:22
Send us Fan Mail হাওয়া বদলে আসা অসুস্থ এক ব্যক্তির সঙ্গে এক অবলা প্রাণীর আলাপ হয়ে যায়। দু'জনের মধ্যে গড়ে ওঠে এক মায়ার সম্পর্ক। তার পর কী হয়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শুনুন তাঁর লেখা ছোট গল্প 'দেওঘরের স্মৃতি'। পাঠ - শিবম অডিও - স্বর্নাভ ভিডিও - প্লাবন প্রতিম পোস্টার - সৌম্যেন #SaratChandraChattopadhyay #BengaliShortStory #ShononaPodcast #shortstories #bengalis...
অলীকবাবু (পর্ব - ২)| জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাটক | Alikbabu (Bengali Audio Drama) - Ep 2 | Shonona Podcast 15.09.2023 1:00:42
Send us Fan Mail 'অলীকবাবু' নাটকের নাট্যকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। 'এমন কর্ম আর করব না', এই নামে ১৮৭৭ সালে এর প্রথম প্রকাশ। পরবর্তীকালে নাটকের নাম বদলে হয় 'অলীকবাবু'। ১৮৭৭ খ্রীষ্টাব্দে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে প্রথম মঞ্চস্থ হয়েছিল এই নাটক। রবীন্দ্রনাথ জানিয়েছেন, নাট্যমঞ্চে সাধারণের সমক্ষে প্রকাশ হওয়ার আগেই তিনি এই নাটকে অলীকাবু সেজেছিলেন। কথিত আছে বিদ্বজ্জন সমাগম...
অলীকবাবু (পর্ব - ১)| জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাটক | Alikbabu (Bengali Audio Drama) - Ep 1 | Shonona Podcast 10.09.2023 59:50
Send us Fan Mail 'অলীকবাবু' নাটকের নাট্যকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। 'এমন কর্ম আর করব না', এই নামে ১৮৭৭ সালে এর প্রথম প্রকাশ। পরবর্তীকালে নাটকের নাম বদলে হয় 'অলীকবাবু'। ১৮৭৭ খ্রীষ্টাব্দে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে প্রথম মঞ্চস্থ হয়েছিল এই নাটক। রবীন্দ্রনাথ জানিয়েছেন, নাট্যমঞ্চে সাধারণের সমক্ষে প্রকাশ হওয়ার আগেই তিনি এই নাটকে অলীকাবু সেজেছিলেন। কথিত আছে বিদ্বজ্জন সমাগম...
খুনের ইতিহাসে বিরলতম অপরাধ— নিঠারি হত্যাকাণ্ড | Nithari Kand: Serial killings that shook India | Shonona - Bangla Podcast 09.09.2023 10:18
Send us Fan Mail ২০০৬ সালের এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। খবরের শিরোনামে উঠে এসেছিল নয়ডার অখ্যাত গ্রাম নিঠারি। তদন্তে নেমে ঘটনার বীভৎসতায় চমকে উঠেছিলেন গোয়েন্দারা। দেড় বছর ধরে নিখোঁজ থাকা এলাকার একাধিক মহিলার শেষ পরিণতি কী ছিল, তা জানতে পারা যাচ্ছিল এবার। ডিসেম্বরের হাড় কাঁপানো ঠান্ডার মাঝে এই ঘটনার আকস্মিকতা চমকে দিয়েছিল সকলকে। খুনের ইতিহাসে বিরলতম অপরাধের তকমা পেয়েছিল নিঠারি হত্যা...
রোগা হওয়ার চক্করে কীভাবে বিশ্বচ্যাম্পিয়ন অ্যাথলিট হয়ে উঠলেন নীরজ চোপড়া | The Neeraj Chopra story | Shonona Podcast 08.09.2023 10:57
Send us Fan Mail ১২ বছর বয়সে তাঁর ওজন ছিল ৯০ কেজি। রোগা হওয়ার জন্য রোজ সকালে স্টেডিয়ামে দৌড়তে যেতেন নীরজ। সেখানেই এমন একজনের সঙ্গে তার দেখা হয়ে যায়, যিনি নীরজের জীবনের মোড় ঘুরিয়ে দেন। কে ছিলেন তিনি, সে দিন স্টেডিয়ামে ঠিক কী হয়েছিল? জানতে হলে শুনুন শোনোনার আজকের পর্ব। রচনা - সৌরীশ পাঠ - শিবম অডিও - স্বর্ণাভ ভিডিও - অভিরূপ পোস্টার - শ্রুতি #ShononaPodcast #NeerajChopra #NeerajChopraStory...
ভুলেই গেছে নতুন প্রজন্ম, কেমন আছেন জন্মভূমির মাধব? অর্কর ঠেক-এ নিমাই ঘোষ | Arkar Thek - Ep 18 02.09.2023 1:28:51
Send us Fan Mail ৬০ বছরের উপর অভিনয় জীবন। কাজ করেছেন ২০০-র বেশি সিনেমায়। বাংলা সিরায়ালের খল চরিত্রে তাঁর অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। তিনি কিংবদন্তি অভিনেতা নিমাই ঘোষ। আজকের অর্কর ঠেকের অতিথি। দেড় ঘণ্টার নির্ভেজাল আড্ডায় বাংলা থিয়েটার, সিনেমাপাড়া, ঋত্বিত ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায়ের শুটিংয়ের গল্প। এক চা বিক্রেতা কীভাবে তাঁকে সিনেমায় অভিনয় করার সুযোগ করে দিলেন, সেই গল্পও শোনালেন।শ...
How Oppenheimer created the Atom bomb | ওপেনহাইমার কীভাবে হয়ে উঠলেন অ্যাটম বোমার জনক | Shonona Podcast 30.08.2023 11:27
Send us Fan Mail একজন বিজ্ঞানী যিনি নিজে নোবেল পুরষ্কার পাননি, তিনি কি-না সামলাবেন এমন একদল বিজ্ঞানীকে যাদের মধ্যে অনেকেই নোবেল লরিয়েট! তাই আমেরিকার পরমাণু বোমা বানানোর উদ্যোগ ম্যানহাটান প্রোজেক্টের ডিরেক্টর পদে যখন রবার্ট ওপেনহাইমারকে নিয়োগ করা হল, তখন ভ্রু কুঁচকেছিলেন অনেকেই। সেই ওপেনহাইমারের হাত ধরে কী ভাবেই বা সফল হয়েছিল ম্যানহাটন প্রজেক্ট? কী ভাবে তৈরি হল বিশ্বের প্রথম পরমাণু বোমা? সেই গল্...
Chandrayaan 3: The story of Vikram Sarabhai and ISRO | চাঁদের মাটিতে ইসরোর বিক্রম | Shonona Podcast 28.08.2023 14:34
Send us Fan Mail বীর বিক্রমে চাঁদের বুকে অবতরণ করেছে ল্যান্ডার বিক্রম। চন্দ্রলোকে ভারতের তৃতীয় অভিযানের সব থেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার ছিল এই বিক্রম। এর মাধ্যমেই চাঁদের দক্ষিণ মেরুর অজানা তথ্য আসবে ইসরোর হাতে। কিন্তু, কেন বিক্রম? কেন শুধুমাত্র এই নামটিকেই বেছে নেওয়া হয়েছিল চন্দ্রযানের ল্যান্ডারের জন্য? রচনা - সৌরীশ পাঠ - শিবম অডিও - স্বর্ণাভ ভিডিও - সুদীপ পোস্টার - সুকন্যা #chandrayaan3 #Shonona...
মধ্যবিত্ত বাড়ির ছেলে পি ভিরামুথুভেল কী ভাবে হয়ে উঠলেন চন্দ্রযান ৩ অভিযানের নায়ক | Inspiring story of P Veeramuthuvel, Project Director of Chandrayaan-3 | Shonona Podcast 25.08.2023 10:09
Send us Fan Mail আমাদের আজকের গল্প ভারতের তৃতীয় চন্দ্রাভিযানের নায়ক পি ভিরামুথুভেলকে নিয়ে। চন্দ্রযান-৩ মিশনের প্রজেক্ট ডিরেক্টর। এক সাধারণ বাড়ির ছেলের, অসাধারণ হয়ে ওঠার গল্প শোনাবো আজ আপনাদের। সে গল্প যেন ভারতের মহাকাশযাত্রার ইতিহাসের মতোই, তিলে তিলে আকাশমুখর যাত্রা। সাইকেলে যাত্রা শুরু করে, চাঁদে পৌঁছনো। যেন রূপকথা। রচনা - মধুরিমা পাঠ - শিবম অডিও - স্বর্ণাভ ভিডিও - প্লাবনপ্রতিম পোস্টার - দীপ...
কারা র্যাগিং করে? | The shocking culture of ragging in India | Shonona - Bangla Podcast 21.08.2023 10:27
Send us Fan Mail র্যাগিং কি শুধু কলেজ-ইউনিভার্সিটিতেই হয়? এই দাদাগিরি, দাদাতন্ত্র আছে সর্বত্র। অফিসে বসের কাচের ঘরে, কিউবিকলে, কনফারেন্স কলে, চায়ের ঠেকে। র্যাগিং কেন হয়? কেন চলতেই থাকে এই সংস্কৃতি? দোষ না করেও কেন 'সরি' বলতে হয়? সবাই কি রুখে দাঁড়াতে পারে এর বিরুদ্ধে? যারা পারে না, তারা কী করবে? উত্তরের খোঁজ অর্ক দেবের লেখায়। লেখা - অর্ক পাঠ - রুদ্রাঞ্জন অডিও - স্বর্ণাভ, ঋণ স্বীকা...
বাংলা মিডিয়ার ভবিষ্যৎ কী? রাজনীতি নিয়ে কী ভাবছেন সুমন চট্টোপাধ্যায় | অর্কর ঠেক | Arkar Thek - Ep 17 ft. Suman Chattopadhyay 18.08.2023 1:04:12
Send us Fan Mail বাংলা সাংবাদিকতার লিভিং লেজেন্ড তিনি। তাঁর অভিজ্ঞতার ঝুলি উপচে পড়া। সুখ্যাতি কুখ্যাতি দুইই তাঁকে সইরে হয়েছে। আজ কেন স্বেচ্ছা নির্বাসন বেছে নিচ্ছেন? কেন তাঁর নিজেকে 'হরপ্পা-মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ' মনে হয়? দেশের রাজনীতি থেকে শিক্ষা, বাংলা ভাষা থেকে বাঙালি প্রসঙ্গে সুমন চট্টোপাধ্যায়ের কথকতা শুনুন অর্কর ঠেক - পর্ব ১৭। পরিকল্পনা - অর্ক ও স্বাধীন স্টুডিও - নিয়োগী'স...
ওপেনহাইমার— সিনেমার নায়ক কি আসল জীবনে খলনায়ক? | Oppenheimer— The real story | Shonona - Bangla Podcast 13.08.2023 22:14
Send us Fan Mail রসায়নের ক্লাসের সব থেকে খারাপ ছাত্র থেকে পারমাণবিক বোমার জনক হয়ে ওঠা, জে রবার্ট ওপেনহাইমারের জীবন রোলারকোস্টার রাইডের থেকে কিছু কম রোমাঞ্চকর নয়। সিনেমার চিত্রনাট্যে তিনি নায়ক। বাস্তব জীবনে কি তিনি নায়কোচিত কাজ করেছিলেন? জনগণের কাছে হঠাৎ করে হিরো থেকে কেন ভিলেন হয়ে ওঠেন ওপেনহাইমার, কীভাবে শুরু হয়েছিল তাঁর পতন? শুনুন আজকের পর্বে। রচনা - সৌরীশ পাঠ - নিগম অডিও - স্বর্ণাভ ভিডি...
রামকৃষ্ণ, বিবেকানন্দকে কেন ঘৃণা করেন অমোঘ লীলা প্রভু? | Who is Amogh Lila Prabhu? | Shonona - Bangla Podcast 08.08.2023 11:30
Send us Fan Mail বিবেকানন্দকে অপবাদ, রামকৃষ্ণের পরম বাণীকে ব্যঙ্গ বিদ্রুপ, অতঃপর এক মাসের নির্বাসন! ইঞ্জিনিয়ারিং মোটা মাইনের চাকরি ছেড়ে ইসকনের পথে যোগ দেওয়া অমোঘ লীলা প্রভুজি আসলে কে? কীভাবে তার আগমন এই ইসকনের পথে? কেনই বা রামকৃষ্ণ, বিবেকানন্দের প্রতি এত ঘৃণা? শুনুন অমোঘ লীলা প্রভুর আসল কাহিনি। রচনা - সৌরীশ পাঠ - শিবম অডিও - স্বর্ণাভ ভিডিও - প্লাবনপ্রতিম পোস্টার - শ্রুতি #AmoghLilaControversy #...
বাংলাদেশের রক্ষণশীলতাকে চ্যালেঞ্জ, অর্কর ঠেকে অপি করিমের লড়াই | Arkar Thek - Ep 16 ft. Aupee Karim 05.08.2023 1:08:53
Send us Fan Mail অভিনয় থেকে শিক্ষকতার দুনিয়া, তাঁর প্রতিভার অবাধ বিচ্চুরণ। তিনি আর্কিটেক্ট, তিনি অভিনেত্রী, তিনি অধ্যাপক, তিনি কত্থক শিল্পী। তিনি অপি করিম। কারও কারও কাছে তিনি বাংলাদেশের 'জাতীয় ক্রাশ'। রক্ষণশীল পরিবারের মেয়ে। ছাপখানার গন্ধ মেখে বড় হতে হতে তিনি কীভাবে পা দিলেন অভিনয়ের জগতে? প্রাণখোলায় আড্ডায় অপি করিম। শুনুন অর্কর ঠেক - পর্ব ১৬। পরিকল্পনা - অর্ক ও স্বাধীন স্টুডিও -...
চন্দ্রযান ৩ আরও একধাপ এগোল চাঁদের দিকে, ভারতে কতটা এগোল মহাকাশ গবেষণা | Chandrayaan-3 and the story of ISRO | Shonona - Bangla Podcast 01.08.2023 14:20
Send us Fan Mail নির্বিঘ্নে পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে চাঁদের উদ্দেশে পাড়ি দিল চন্দ্রযান ৩। গত ১৪ জুলাই রকেট উৎক্ষেপণও হয়েছিল মসৃণ ভাবেই। কিন্তু ভারতে মহাকাশ গবেষণার পথচলার শুরুটা এত মসৃণ ছিল না। বিক্রম সারাভাই থেকে সতীশ ধাওয়ান, আব্দুল কালামের হাত ধরে কী ভাবে মহাকাশ গবেষণায় মহীরুহ হয়ে উঠল ইসরো? শোনোনা জংশনের আজকের পর্বে শুনুন সেই গল্প। রচনা - মধুরিমা পাঠ - শিবম অডিও - স্বর্ণাভ ভিডিও - প্লাবনপ্র...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.