Swarnendu Roy
অপদার্থের রোজনামচা (BENGALI STORY AND POETRY)
বাংলা ভাষায় বিভিন্ন নতুন লেখকদের লেখা পড়তে আর শুনতে ভালোবাসেন? তাহলে শুনতে পারেন "অপদার্থের রোজনামচা"। সমাজের চোখে, কাছের মানুষের চোখে যারা অপদার্থ মানে ওই good for nothing আর কি। তাদের দিনযাপনের রোজনামচা র টুকরো টুকরো ছবি র কোলাজ আমার এই podcast. বিভিন্ন নতুন ও পুরনো লেখক দের চিন্তা ভাবনা একটু অন্য আঙ্গিকে উপস্থাপন করার একটি অন্যরকম প্রচেষ্টা। ভালো লাগলে পাশে থাকবেন। - অপদার্থ Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support .
Be sure to visit the podcast's website and support the creator: www.spreaker.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
Episode 12: বৃদ্ধ ছায়া । অভীক রায় । অপদার্থ। 03.05.2020 1:35
"কী করো তুমি? সারাদিন বাড়িতে বসে থাকো আর খাও"— এহেন অপমান সহ্য করতে না পেরে যাঁরা সারাজীবনের মতো হারিয়ে গেছিলেন, তাঁরা নেমে আসবেন কাল ভোরে। ধূ-ধূ বাস-স্টপ, নিস্তব্ধ রাজপথ, জনশূন্য পার্ক বা ঝাঁপ বন্ধ করা চায়ের দোকানে ইতস্তত ঘুরে বেড়াবে তাঁদের বৃদ্ধ ছায়া। শহরের মানচিত্রে সেইসব ছায়াদের অগোছালো চলাচল চোখে পড়বে শুধু বিড়াল আর চড়ুই পাখিদের। ঘোরাফেরা শেষ হলে একসময় তাঁরা রওনা দেবেন যে যার নিজের...
Episode 11: চিঠি । অভীক রায়। অপদার্থ 02.05.2020 3:52
হাতেগোনা যে ক'জন মানুষের সাথে আমার ভীষণ কথা বলতে ইচ্ছে করে, তাদের মধ্যে তুই একজন। ডাকবাক্সে জমা হওয়া চিঠির মতো সাধারণ কিন্তু জরুরি। আমি ভালো আছি। যতটা ভালো থাকতে বলেছিলি, সম্ভবত তারচেয়েও। গতসপ্তাহে অফিস পিকনিক ছিলো। সবকটা ছবিতেই দেখতে পেয়েছি আমার দাড়ি কামানো হাসিমুখ। শুধু ল্যান্সডাউন রোডের ওইসব আলো ঝলমলে সন্ধেবেলাগুলোর জন্য মনকেমন করে মাঝেমধ্যে। বহুদিন বাদে বাবার সাথে ভিডিও কলে কথা হলো গতকাল।...
Episode 10: LunchBox (Tribute to Irfan Khan) । অভীক রায়। অপদার্থ 01.05.2020 6:10
"আমরা সেই জিনিসগুলোর কথাই ভুলে যাই যেগুলোর সম্পর্কে কথা বলার মতো আমাদের আর কেউ থাকে না।"- সাজন ফার্নান্ডেজ।মুম্বাই শহরের এক বেসরকারি অফিসের ছোট্ট একটা ডেস্ক। ক্লেইমস ডিপার্টমেন্ট। গাদা গাদা ফাইলের মাঝে বসে, মাথা গুঁজে ক্যালকুলেটর টিপে যাচ্ছেন; চশমা পরা কাঁচা পাকা চুলের এক ভদ্রলোক। এই অফিসের সাথে তাঁর সম্পর্ক পঁয়ত্রিশ বছরের। অবশ্য আর কিছুদিন বাদে স্বেচ্ছায় অবসর নিয়ে ভদ্রলোক চলে যাবেন নাসিকে। প...
Episode 9: ঝড় । কৃপা বসু। অপদার্থ। 30.04.2020 3:01
ঝড় হলেই এককালে মুখ বেঁকিয়ে চলে যাওয়া কাছের মানুষগুলোকে আঁকড়ে ধরতে ইচ্ছে করে.... হঠাৎ মেঘ ঘন করে আসা বাইরের ঝড়ের চেয়ে বুকের গভীরে জমতে থাকা ঝড়গুলো অনেক বেশি খতরনাক হয়। টালি ভাঙা ঝড়ে মানুষ ভয় পায়, সাবধান হয়, দূরে ঠেলে দেওয়া মানুষগুলোকে কাছে পেতে চায়, হন্তদন্ত ফোন করে "কোথায়! ছাতা নিয়ে বেরিয়েছো? সাবধানে বাড়ি ফেরো"... গাল ফুলিয়ে পাক্কা দুদিন কথা না বলা মানুষটাকেও মেসেজ করে "বাড়িতে থাকিস, বাইরে যাসনা"...
Episode 8: ঈশ্বর । কৃপা বসু। অপদার্থ 29.04.2020 2:06
যে মানুষটাকে ঘিরে যত বেশি ভিড় বাড়ে, সেই মানুষটা ততটাই ফাঁকা হয় ভেতর থেকে। বড্ড বেশি একাকিত্ব অনুভব করে, ফাঁকা ঘর পেলেই কান্নাকাটি করে, একটা কাঁধ খোঁজে যেখানে ভেঙে পড়া যায়, কিন্তু আফসোস গোটা জীবন খুঁজেও সেই কাঁধ পায় না কোথাও.... এত ভিড়, এত আলো থাকে মানুষটার চারিদিকে, যে সবাই ধরেই নেয় এই মানুষটার কখনো মনখারাপ হতে পারে না, এই মানুষটার জীবনে কোনো ব্যথা নেই, কোনো কষ্ট নেই, কোনো আক্ষেপ নেই.... এবং যেহুত...
Episode 7 : টিপ। অভীক রায়। অপদার্থ। 28.04.2020 2:16
যদি কেউ কোনদিন, নিজে থেকে, এগিয়ে এসে জানতে চায় আমার ব্যাপারে। সেদিন তাকে দেখাবো এই মানিব্যাগ, আর বলব। "এই টিপ দুটো যার, যদি পারেন তাকে গিয়ে বলবেন, আমার আর তাকে মনে নেই, আমার আর কিছুই মনে নেই।" Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support .
Episode 6: ভালোবাসা । অভিষেক কর। অপদার্থ 27.04.2020 3:00
কতটা ভুল হয়ে গেলে প্রেম ভেঙে যায়? জানা নেই। জানলে বোধহয় আজও কথা হতো, টুকিটাকি ঝগড়া হতো, ঝগড়া শেষে মান ভাঙতো, দেখা হতো... ভুলগুলো জানলে, প্রেম মুচকাতো তবু ভাঙতো না। বোধহয়। কতটা দোষী হলে ভালবাসার মানুষকে আর ছুঁতে পারা যায় না? তার কন্ঠ শোনা যায় না? তার সদ্যোজাত ছবিদের স্নেহ করা যায় না? জানি না গো। জানলে এমন কুঁকড়েকুঁকড়ে মূর্ছা গিয়েও তোমার সহানুভূতি পাওয়া হয়না! এক ঘাট জলে গলা-পর্যন্ত চুবেচুবে মিনতি...
Episode 5: একটি হৃদয় ছুঁয়ে যাওয়া বাংলা কবিতা। দেবারতি গোস্বামী। 25.04.2020 5:07
একটি অন্যরকম প্রচেষ্টা। Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support .
Episode 4 : একটি ভিন্ন স্বাদের প্রেমের কবিতা। অনুব্রতা গুপ্ত। 24.04.2020 1:11
অন্যরকম উপস্থাপন। Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support .
Episode 2: একটি অন্যরকম প্রেমের কবিতা। অনুব্রতা গুপ্ত। 24.04.2020 2:13
একটু অন্যরকম উপস্থাপন। Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support .
Episode 1 :কোয়ারেন্টাইন। পারমিতা ও অপদার্থ। 24.04.2020 4:23
একটু অন্যরকম একটি উপস্থাপন। Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support .
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.