SBS

SBS Bangla - এসবিএস বাংলা

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Bangla-speaking Australians. - স্বাধীন সংবাদ এবং প্রতিবেদন যা আপনাকে এবং বাংলাভাষী অস্ট্রেলিয়ানদের সংযুক্ত করবে অস্ট্রেলিয়ার জীবনযাপনের সাথে

Bezoek zeker de website van de podcast en steun de maker: www.sbs.com.au

Auteur

SBS

Categorie

News

Website van de podcast

www.sbs.com.au

Nieuwste aflevering

10 jul. 2026

Waar luisteren?

Podcasts in de app Replaio Radio Binnenkort beschikbaar

Podcasts komen binnenkort naar de app. Installeer nu en zie als eerste een compleet nieuwe kijk op podcasts

Download het op Google Play Gratis installeren Android bijna 10 mln downloads · beoordeling 4,8 iOS binnenkort

Afleveringen

বাল্যবিবাহ রোধে ও শিক্ষার প্রসারে ভূমিকা রাখতে বাংলাদেশী অস্ট্রেলিয়ানদেরকে উৎসাহিত করছেন কিশোয়ার চৌধুরী 11.03.2026

চ্যানেল টেনের মাস্টার শেফ খ্যাত কিশোয়ার চৌধুরী বাংলাদেশী অস্ট্রেলিয়ানদেরকে উৎসাহিত করছেন তাদের হোমকান্ট্রি, অর্থাৎ, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখার জন্য।

এসবিএস বাংলা শীর্ষ খবর: ন্যাশনাল পার্টির নতুন নেতা নির্বাচিত হলেন ম্যাট ক্যানাভান 11.03.2026

অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ১১ মার্চ, ২০২৬ এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

ব্রিসবেনে ব্যাব-এর ঈদ বাজার ও কমিউনিটি ইফতার নিয়ে আমন্ত্রিত অতিথিরা যা বললেন 10.03.2026

ব্রিসবেনে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ঈদ বাজার ২০২৬। এর আয়োজনে ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন ইনক (BAB)। সেদিন ঈদ বাজারের পাশাপাশি এতে ইফতার ও ডিনারেরও আয়োজন ছিল। এতে অংশগ্রহণ করেন কয়েকজন রাজনীতিবিদ, মন্ত্রী, এমপি, কাউন্সিলরসহ বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

রেস্টুরেন্টের ক্ষেত্রে “একজন শেফ আসলে অনেক কিছু পরিবর্তন করতে পারে” 10.03.2026

পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরের প্রস্তুতি নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সিডনির মিন্টোর নওয়াব’স রেস্টুরেন্টের মোহাম্মদ লুৎফর রহমান টিপু।

এসবিএস বাংলা শীর্ষ খবর: ইরানের নারী ফুটবল দলের পাঁচ সদস্যকে অস্ট্রেলিয়ায় মানবিক ভিসা দেওয়া হয়েছে 10.03.2026

অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬-এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

ওসমান হাদী হত্যায় অভিযুক্ত দু’জন ভারতে গ্রেপ্তার; বাংলাদেশে ফিরিয়ে নিতে আশাবাদী পুলিশ 10.03.2026

ঢাকায় গত বছর ডিসেম্বর মাসে খুন হয়ে যাওয়া শরীফ ওসমান হাদী হত্যায় অভিযুক্তদের আগামী ১০ দিনের মধ্যে ভারত থেকে বাংলাদেশে ফেরত নেওয়ার বিষয়ে আশাবাদী পুলিশ।

“ইফতারের আয়োজনটা সবার জন্য উন্মুক্ত এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে; বাংলাদেশী হতে হবে এমন কোনো কথা নেই” 09.03.2026

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন ইনক (BAB)-এর উদ্যোগে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ঈদ বাজার ২০২৬। BAB-এর বর্তমান প্রেসিডেন্ট সজীব মুশফিকুর রহমান কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।

বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবর: বাংলাদেশে জ্বালানির সঙ্কট নেই বলে দাবি করা হয়েছে সরকারের পক্ষ থেকে 09.03.2026

বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবরগুলো শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলা শীর্ষ খবর: ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে 09.03.2026

অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ৯ মার্চ, ২০২৬ এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

How public and community housing works in Australia - Australia Explained: অস্ট্রেলিয়ায় আবাসন সহায়তা: প্রচলিত ধারণাগুলোর কোনটি সঠিক, কোনটি ভুল 07.03.2026

In Australia, government-subsidised rental housing is available for eligible households. Assessment is based on need under criteria that vary depending on your state or territory. Here’s what to expect when applying for different types of housing assistance, some common myths around social housing and where to reach out for help. - অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ডের এই পর্বে আমরা জানতে পারবো অস্ট্রেলিয়ায়...

উচ্চ আয়ের শিল্পগুলোতেও লিঙ্গভিত্তিক বেতন বৈষম্য এখনো একটি বড় সমস্যা 06.03.2026

অস্ট্রেলিয়া জুড়ে, একজন পুরুষ যেখানে ১ ডলার আয় করেন, সে তুলনায় গড়ে নারীরা পান ৮৮.৮ সেন্ট। তবে সরকারের জেন্ডার সমতা বিষয়ক সংস্থা বলছে, লিঙ্গভিত্তিক বেতন বৈষম্য কমে এখন ১১.২ শতাংশে দাঁড়িয়েছে।

এ সপ্তাহের খবর: ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অস্ট্রেলিয়া অংশ নিচ্ছে না বলে নিশ্চিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী 06.03.2026

আজ শুক্রবার, ৬ মার্চে প্রচারিত অস্ট্রেলিয়ার এ সপ্তাহের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলা শীর্ষ খবর: মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও বিস্তৃত হচ্ছে, পাল্টা হামলা চালাচ্ছে ইরান 06.03.2026

অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ৬ মার্চ, ২০২৬-এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

ঈদ বাজার ২০২৬: “বিদেশের মাটিতে জমজমাট আয়োজন” 06.03.2026

ব্রিসবেনে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ঈদ বাজার ২০২৬। এর আয়োজনে ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন ইনক (BAB)। এতে অংশগ্রহণকারী কয়েকজন স্টল-মালিক কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।

কলকাতায় রমজান পালন: জাকারিয়া স্ট্রিটে জমজমাট ইফতার বাজার, সেহরি-ইফতারে উপচে পড়া ভিড় 05.03.2026

কলকাতায় জমে উঠেছে ইফতার মার্কেট। ভোরবেলায় সেহরি আর সন্ধ্যায় ইফতারের জন্যে প্রয়োজনীয় সামগ্রী খরিদ করতে রোজাদার এবং তাঁদের পরিবারের মানুষজন ভিড় জমাচ্ছেন এলাকা, মহল্লা বা সুখাদ্যের জন্যে বিখ্যাত বাজার বা দোকানগুলোতে।

এসবিএস বাংলা শীর্ষ খবর: আন্তর্জাতিক জলসীমায় একটি ইরানি নৌযানকে যুক্তরাষ্ট্রের টর্পেডো আঘাত, নিহত অন্তত ৮৭ 05.03.2026

অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ৫ মার্চ, ২০২৬-এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

উইমেন্স এশিয়ান কাপ ২০২৬: মাঠে এসে বাংলাদেশ দলকে উৎসাহিত করার আহ্বান জানালেন বাফুফে প্রতিনিধি আব্দুল খান রতন 05.03.2026

এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি-র উইমেন্স’ এশিয়ান কাপ অস্ট্রেলিয়া ২০২৬-এর মূল মঞ্চে নেমেছে বাংলাদেশের মেয়েরা। অস্ট্রেলিয়ার বড় তিনটি শহরের ৫টি ভেন্যুতে ১ মার্চ থেকে শুরু হয়েছে এই আসর, চলবে ২১ মার্চ পর্যন্ত। এই টুর্নামেন্টে এবারই প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশের নারী ফুটবলাররা। এ নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে-এর অস্ট্রেলিয়া প্রতিনিধি আব্দুল খান রতন।

ঈদ বাজার ও ইফতার “অনুষ্ঠানটা ধর্মীয় কিন্তু এখানে যে গ্যাদারিংটা হয় সেটা অসাম্প্রদায়িক” 04.03.2026

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন ইনক (BAB)-এর উদ্যোগে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ঈদ বাজার ২০২৬। মেলায় অংশগ্রহণকারীদের কয়েকজন কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।

কমিউনিটি: 'মায়ের ভাষায় ভালোবাসা' - এই বার্তাকে সামনে রেখে মেলবোর্নে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ 04.03.2026

১৯৫২ সালের ভাষা আন্দোলনের আত্মত্যাগ আজ বিশ্বজুড়ে স্বীকৃত। সেই চেতনাকে ধারণ করেই পূরবী কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে মেলবোর্নের ক্লেটন হলে আয়োজিত হলো একটি সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসবিএস বাংলা শীর্ষ খবর: জ্বালানি তেল মজুত করার প্রয়োজন নেই, বললেন এনার্জি মিনিস্টার ক্রিস বোয়েন 04.03.2026

অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ৪ মার্চ, ২০২৬ এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুরক্ষায় নতুন ওয়েবসাইট ও অ্যাপ 03.03.2026

অস্ট্রেলিয়ায় পড়তে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসেবা নেওয়া প্রায়ই ব্যয়বহুল বা জটিল মনে হয়। কিন্তু আন্তর্জাতিক শিক্ষার্থীদের দ্বারাই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তৈরি একটি নতুন উদ্যোগ নেয়া হয়েছে যার মাধ্যমে এই সেবা খুঁজে পাওয়া সহজ করা এবং যৌন ও মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত ট্যাবু ভাঙার লক্ষ্য নেয়া হয়েছে।

"অস্ট্রেলিয়ান সমাজের বহুসাংস্কৃতিক মূল্যবোধকে সম্মান করেই আমাদের রমজানের স্পিরিট ধরে রাখতে হবে" 03.03.2026

সারা বিশ্বের মুসলমানরা পালন করছেন পবিত্র রমজান মাস। মুসলিম সম্প্রদায়ের কাছে রোজার অর্থ কি? কিংবা অস্ট্রেলিয়ার মতো বহুসাংস্কৃতিক সমাজে এবং ব্যস্ত জীবনযাত্রায় রোজা পালনের চ্যালেঞ্জগুলোই বা কি এসব বিষয়ে আমরা কথা বলছি মেলবোর্নের গোল্ডেন ওয়াটাল মসজিদের ইমাম মাওলানা ড. রফিকুল ইসলামের সাথে।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশী খাবারে দেশের স্বাদ পাওয়া যায় না; সত্যিই কি তাই? 03.03.2026

সিডনির লাকেম্বার গ্রামীন রেস্টুরেন্টটি একসময়ে চালাতেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। পবিত্র রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি।

এসবিএস বাংলা শীর্ষ খবর: পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে অস্ট্রেলিয়ার যুক্ত হওয়ার সম্ভাবনা নেই 03.03.2026

অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ মঙ্গলবার ৩ মার্চ, ২০২৬-এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক খবর: বাংলাদেশে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে, পঃ বঙ্গে দুমাসের মধ্যে বিধানসভার ভোট 02.03.2026

বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক খবর, ২ মার্চ, ২০২৬; শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

Luister naar de podcast SBS Bangla - এসবিএস বাংলা in Replaio

Radio en podcasts in één app - gratis en zonder account. Installeer vandaag nog en mis de lancering niet

Download het op Google Play

Replaio is geen uitgever van podcasts; namen van shows, covers en audio zijn eigendom van hun makers en worden verspreid via openbare RSS-feeds