ARNAB CHAKRABORTY

Eti,Tomader Arnab (Bengali Educational Podcast)

আমারই ছেলেবেলা থেকে স্বরচিত কিছু লাইনের আঁকিবুকি থাকবে এই ডালাতে।অন্তরের আত্মিক যোগ গড়ে উঠুক বেতারে।এপারে আমি,বন্ধু তুমি ঐপারে।

Bezoek zeker de website van de podcast en steun de maker: podcasters.spotify.com

Auteur

ARNAB CHAKRABORTY

Categorie

Society

Website van de podcast

podcasters.spotify.com

Nieuwste aflevering

25 jun. 2024

Waar luisteren?

Podcasts in de app Replaio Radio Binnenkort beschikbaar

Podcasts komen binnenkort naar de app. Installeer nu en zie als eerste een compleet nieuwe kijk op podcasts

Download het op Google Play Gratis installeren Android bijna 10 mln downloads · beoordeling 4,8 iOS binnenkort

Afleveringen

Hori Ghosh er Khoje // হরি ঘোষের খোঁজে.... 29.01.2024

হরি ঘোষের গোয়াল— প্রবাদটা সকলেরই জানা। তাঁর বাড়িতে নাকি দিনরাত দরিদ্র মানুষের খাওয়া ব্যবস্থা থাকত। সেজন্যই এধরনের প্রবাদের প্রচলন। এই হরি ঘোষের ইতিহাস অনুসন্ধানে নামলে চলে আসে বলরাম ঘোষ নামে আরও এক ব্যক্তির নাম। কে এই বলরাম? উত্তর কলকাতার সুতানুটি অঞ্চলে একটি রাস্তার নাম বলরাম ঘোষ স্ট্রিট। কোন বলরাম ঘোষের নামে রাস্তার এই নামকরণ, তা নিয়ে রয়েছে বিস্তর মতভেদ। কারণ, সমসাময়িক কালে দু’জন বলরাম ঘোষের নাম...

Haowa bodoler Simultala (Bihar) // হওয়া বদলের শিমুলতলা 24.01.2024

ওই যে দূরে আঁকাবাঁকা ছোটনাগপুরের পাহাড়শ্রেণির আলতো রেখা, কুসুম রঙের সুরের আভাস আর রোদ্দুর মাখা আকাশটা— একেই বলে ‘মিনি সিমলা অব বিহার’। এমন নামবিশেষণেই খ্যাত শিমুলতলা। অতীতে অভিজাত বাঙালিদের ‘পশ্চিমের হাওয়াবদল’-এর জনপ্রিয় ঠিকানা ছিল এটি। শরৎ হেমন্ত শীত বসন্ত, বাঙালির ভিড়ে একসময় জমজমাট থাকত শিমুলতলা। এখানকার উদাত্ত প্রকৃতি শিমুলতলার অহঙ্কার। লালমাটির টাঁড় পেরিয়ে নাতিদীর্ঘ পাহাড়টিলা। শান্ত স্নিগ্ধ পর...

Suchitra Bhattacharya // লেখিকা সুচিত্রা ভট্টাচার্য 22.01.2024

পরিবার অত্যন্ত রক্ষণশীল। কিন্তু, সেই পরিবারের কলেজ পড়ুয়া মেয়েই নাকি পাড়ার এক ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করল! বাড়ি থেকে সোজা রেজিস্ট্রি অফিস। ছোট থেকেই শাড়ি পরতেন বলে বেরনোর সময় কেউ সন্দেহও করেননি। সাহস করে স্বামীর হাত ধরে বাড়িও ফিরে এসেছিলেন। কিন্তু, বাবা মেনে নেননি। ঠাঁই হল এক চিলতে ঘরে। জীবন যত এগিয়েছে, জীবনের সঙ্গে লড়াই করতে করতে অভিজ্ঞতার ঝুলিও পূর্ণ হয়েছে। শহুরে মধ্যবিত্ত জীবন ও মেয়েদের কথাই...

Ajana Ustad Rashid Khan // অজানা উস্তাদ রশিদ খান 19.01.2024

আওগে যব তুম’। উস্তাদ রশিদ খানের গাওয়া এই গান আজও সমান জনপ্রিয়। গত মঙ্গলবার প্রয়াত হয়েছেন রামপুর সহসওয়ান ঘরানার এই শিল্পী। তাঁর প্রয়াণের কথা শুনেই ‘যব উই মেট’ ছবির এই গানটা অনেকেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আবেগ...প্রেম...বিরহ। গানের মধ্যে সবকিছুই যেন উজাড় করে দিয়েছিলেন রশিদ। অথচ ছবিটি তৈরির অনেক বছর আগেই জন্ম নিয়েছিল গানটি। কীভাবে তৈরি হয় এই কালজয়ী সৃষ্টি? এক সাক্ষাৎকারে সেকথা জানিয়ে...

Chupir Char // চুপির চর 17.01.2024

কচুরিপানা আর ঘন শ্যাওলার জঙ্গল ঠেলে ডিঙি নৌকা এগচ্ছে। সবাই কথা বলছে চুপিচুপি। সামান্য আওয়াজেই হয়তো পাশে বসে থাকা আবাবিল বা রংচঙে মাছরাঙাটা উড়ে চলে যাবে। ব্যস, ছবির দফারফা। তাই কথা নয়, বরং চোখে থাকুক শুধু মুগ্ধতা। চুপির চর— নামের মধ্যেই শান্ত নিরিবিলি ভাব। শীতকালে প্রতি বছর হাজার হাজার পাখি আসে পূর্বস্থলীর চুপির চর-এ। পূর্ব বর্ধমানের ছোট্ট গ্রাম। মূল গঙ্গা নাকি একসময় এর পাশ দিয়েই বয়ে যেত। হয়তো অভিম...

Shiter Katha-kotha // শীতের কাঁথা-কথা 15.01.2024

শীত পড়তে না পড়তেই বক্স খাটের ভিতর থেকে বেরিয়ে এসেছে কম্বল থুড়ি আধুনিক ব্ল্যাঙ্কেট। কিন্তু একটা সময় ছিল, যখন শীতকালে লেপের আগে আসত কাঁথা। লোকে বলত—‘গ্রীষ্মের পাখা, বর্ষার ছাতা আর শীতের কাঁথা কখনও হাতছাড়া করতে নেই।’ গ্রামের দিকে অবশ্য এখনও কেউ কেউ শীত-পর্ব উতরোতে ভরসা রাখেন কাঁথাতেই। আসলে কলকাতার দিকে সেভাবে বোঝা না গেলেও কোনও কোনও বছর দুর্গাপুজোর পর থেকেই হালকা শীতের আমেজ শুরু হয়। অনেকে ক্ষয়াটে...

Swamiji o Antpur // স্বামীজী ও আঁটপুর 12.01.2024

শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ ত্যাগী ভক্তরা কাশীপুরের বাগানবাড়ি ছেড়ে বরানগরে ভাড়াবাড়িতে উঠে এসেছেন। ধীরে ধীরে নরেন্দ্রনাথের নেতৃত্বে একদল যুবক ঈশ্বর অনুসন্ধানী জীবন নিয়ে একত্রে থাকতে শুরু করেছেন। শ্রীরামকৃষ্ণের নির্দেশিত ত‍্যাগের আদর্শ তাঁদের সংসার থেকে এই মঠে নিয়ে এসেছে। এমন সময় হুগলির আঁটপুর থেকে বড়দিনে ঘুরে আসার নিমন্ত্রণ এল। নরেন্দ্রনাথ, শরৎ, শশী, তারক, কালী, নিরঞ্জন, গঙ্গাধর ও সারদা একত্রে...

SHRI HANSESHWARI MONDIRE EAKBELA //হংসেশরী মন্দিরে একবেলা.... 10.01.2024

হুগলি জেলার বাঁশবেড়িয়া অঞ্চলের হংসেশ্বরী মন্দির এমনই এক জায়গা যেখানে ইতিহাস যেন ফিসফিস কথা বলে চলেছে আজও। বেশ কয়েকবার গেলেও প্রতিবারই নতুন লাগে। এর অধরা রূপমাধুরী প্রকৃতভাবে অনুধাবন করার জন্য আবার ছুটে যাওয়া। সাহিত্যিক নারায়ণ সান্যালের ‘হংসেশ্বরী’ পড়েননি এমন মানুষের সংখ্যা বোধহয় বিরল। লেখক এই মন্দির সম্পর্কে ইতিহাস আর কল্পনার মেলবন্ধনে সৃষ্টি করেছিলেন কালজয়ী এই উপন্যাস। মন্দির নির্মাণের ক্ষেত...

Santiniketan Poush Mela History//শান্তিনিকেতন পৌষ মেলার ইতিহাস 08.01.2024

মেলা মানেই মিলনক্ষেত্র। যে মেলার কথা না বললে বাংলার মেলা সম্পূর্ণতা পায় না, তা হল শান্তিনিকেতনের পৌষমেলা। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ‘প্রতিদিন মানুষ ক্ষুদ্র দীন একাকী। কিন্তু উৎসবের দিন মানুষ বৃহৎ, সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হইয়া বৃহৎ, সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া মহৎ।’ ১৮৪৩ সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মনস্থির করলেন, দীক্ষিত ব্রাহ্মদের নিয়ে একটি মেলা করবেন। নিজে...

JAMAL JAMALOO //জামাল জামালু 05.01.2024

আব্রার হক। ‘অ্যানিমাল’ ছবির সৌজন্যে এই ভিলেন চরিত্র এখন চর্চায়। ছবির শেষার্ধে ববি দেওলের অভিনয় তাক লাগায়। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে তাঁর রাজকীয় ‘এন্ট্রি সিন’। বিয়ের অনুষ্ঠানে ‘জামাল কুদু’ গানে মাথায় সুরা-পাত্র নিয়ে ববির নাচ ভাইরাল। যে গানে সম্প্রতি ভাইরাল হয়েছে সানি দেওলের নাচও। তবে ‘অ্যানিমাল’-এ গানটি ব্যবহৃত হলেও ‘জামাল কুদু’ ছবির অরিজিনাল সাউন্ড ট্র্যাক নয়। এটি ভারতীয় গানও নয়। আসলে এই ‘জামাল কুদ...

THAKUR RAMAKRISHNAR FAGUR DOKAN....শ্রী রামকৃষ্ণের ফাগুর দোকান 01.01.2024

বরানগর বাজার মোড়। একদিকে চলে গিয়েছে গোপাললাল ঠাকুর রোড, অন্যদিকে কাশীপুর রোড।‌ দুই রাস্তার ঠিক সংযোগস্থলে কালী মন্দির। পাশে দাঁড়িয়ে এক বিখ্যাত নিরামিষ তেলেভাজার দোকান। পোশাকি নাম ‘মুখোরুচি’। যদিও লোকমুখে তার পরিচিতি ‘ফাগুর দোকান’ হিসেবেই। সেই ফাগুর গাওয়া ঘিয়ে ভাজা কচুরি ছিল রামকৃষ্ণদেবের বড্ড প্রিয়। আজও তার প্রমাণ মেলে দোকানে গিয়ে দাঁড়ালেই। ভিতরে সেই কবে থেকে ঝুলছে রামকৃষ্ণদেবের ছবি। তার ঠিক...

PANIHATIR UTSHO SONDHANE....পনিহাটি র উৎস সন্ধানে 25.12.2023

উত্তর শহরতলির পানিহাটি একটি বর্ধিষ্ণু জনপদ।এই জনপদের ইতিহাস সহস্র বছরের পুরনো। আজ তোমাদের এই পনিহাটির গল্প বলবো।কি করে পানিহাটির নাম হলো,কেমন ছিল তখনকার দিন কাল এই সব জানতে শুনতে হবে আজকের এই episod..... তথ্যসূত্র:বর্তমান পত্রিকা। সূত্রধর: অর্ণব Facebook: https://facebook.com/EtiTomaderArnab Insta: https://instagram.com/eti_tomader_arnab Youtube: https://youtube.com/@etitomaderarnab8304

HOWRAH STATION O ETIHAS....হাওড়া স্টেশন ও ইতিহাস 18.12.2023

হাওড়া স্টেশনের আমরা কেউ নিত্য যাত্রী,কেউ আবার দূরপাল্লার ট্রেন ধরতে স্টেশনে আসেন।কিন্তু এই স্টেশন কি ভাবে হলো,কেনই বা তৈরি হলো,কি করে এর এত নাম হলো এই সব প্রশ্নের কি উত্তর জানা আছে? এই সব প্রশ্নের একবারে উত্তর নিয়েই আজকের এই পর্ব।চলুন শুরু করি। তথ্যসূত্র:বর্তমান পত্রিকা। সূত্রধর: অর্ণব Facebook: https://facebook.com/EtiTomaderArnab Insta: https://instagram.com/eti_tomader_arnab Youtube: https://yo...

PAN BANARAS WALA.....পান বনারসওয়ালা ইতিহাস 15.12.2023

১৯৭৮ সাল। মাথায় লাল গামছা বেঁধে অমিতাভ বচ্চন গেয়ে উঠেছিলেন, ‘খাইকে পান বনারসওয়ালা, খুল জায়ে বন্ধ আকল কা তালা...।’ ‘ডন’ সিনেমার সেই গানের মধ্যে দিয়ে বেনারসি পানের মাহাত্ম্য হয়েছে চিরস্মরণীয়। কী আছে এই বেনারসি পানে? স্থানীয় ব্যবসায়ীদের মতে, পান নয়, আসল রহস্য লুকিয়ে জর্দার মধ্যে। হাল্কা মিষ্টি গন্ধ, সঙ্গে অদ্ভুত এক আমেজ রয়েছে এই বেনারসি জর্দায়। এতটাই ‘লাইট’ যে জর্দার পরিমাণ একটু বেশি হলেও মাথা ঘোরার...

SANTINIKETAN ER NANDAN MELA.......শান্তিনিকেতনের নন্দনমেলার সুবর্ণজয়ন্তী বর্ষ 11.12.2023

শিক্ষা,শিল্পকলা,সংস্কৃতি সবকিছুর মেলবন্ধনের পূর্ন রূপ শান্তিনিকেতন।স্বয়ংসম্পূর্ণ।সেইজন্য ই গুরুদেবের কর্মক্ষেত্র আজ বিশ্বের দরবারে স্বীকৃত।unisco ওয়ার্ল্ড হেরিটেজ সাইড হিসাবে সম্মানিত।তবে এখনকার শান্তিনিকেতন একবারে গড়ে ওঠেনি। বাকি গল্প শুনতে শুনতে জানতে হবে.....নন্দন মেলার সুবর্ণ জয়ন্তী। তথ্যসূত্র:বর্তমান পত্রিকা। সূত্রধর: অর্ণব Facebook: https://facebook.com/EtiTomaderArnab Insta: https://instagr...

ULUBERIA RASH MELA........রাস মেলা 08.12.2023

দুর্গা,কালি,জগতধার্ত্রী পুজো শেষ।তবে বাঙালির উৎসব অন্তহীন।সেই ধারা বজায় রেখে এবার রাস উৎসবে মাততে চলেছে উলুবেরিয়াবাসী।হুগলী নদীর পাড়ে প্রাচীন আনন্দময়ী কালীবাড়ির মাঠে আগামী ৯ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ৭২ তম রাসের মেলা।চলবে একমাস ধরে। তথ্যসূত্র:বর্তমান পত্রিকা। সূত্রধর: অর্ণব Facebook: https://facebook.com/EtiTomaderArnab Insta: https://instagram.com/eti_tomader_arnab Youtube: https://youtube.com/@e...

সফরনামা,ঘুরে বেড়াই তোমার মনে মনে //SAFARNAMA..... 06.12.2023

রোজ রোজ একঘেঁয়ে সময় কাটাতে boaring লাগছে?ঘর থেকে বহুদূরে একছুটে পালাতে চান কিছুক্ষন? এবার একটু প্রকৃতির রূপ রস গন্ধের স্বাদ নেওয়া যাক।চলুন,প্রকৃতি, সাহিত্য আর টুকরো টুকরো বেড়ানোর স্মৃতি নিয়ে আমি থাকছি,আর থাকছে সফরনামা। প্রতি বুধবার।ঠিক রাত নয়টায়। সফরনামা,ঘুরে বেড়াই তোমার মনে মনে।

KOLKATAY GURUNANOK.....কলকাতায় গুরুনানক ও বড় গুরুদ্বারের গল্প 04.12.2023

৫০০ বছরেরও বেশি আগের কথা। ১৫১০ খ্রিষ্টাব্দের ১২ এপ্রিল। কলকাতা শহরের তখনও গোড়াপত্তন হয়নি। দেশ-বিদেশের নানা তীর্থস্থান ঘুরে তৎকালীন সুতানুটিতে এলেন গুরু নানক। তখন চলছিল মহামারী। গঙ্গার তীরে বসে গুরু নানক তাঁর ধর্মীর প্রবচন প্রচার করতে শুরু করলেন। হাজার হাজার রোগক্লিষ্ট মানুষ ছুটে এলেন গুরু নানকের দরবারে। তিনি সবার সুস্থতা কামনায় আকুল প্রার্থনা করলেন ঈশ্বরের কাছে। কথিত আছে, তারপরই সুতানুটির বাসিন্দা...

SATT VAI KALIMONDIR....ডাকাতের কালী 01.12.2023

প্রায় ৪০০ বছর আগের অবিভক্ত বাংলা। গভীর রাতে ইছামতী পেরিয়ে জমিদারবাড়িতে ডাকাতি করে কালীচরণ, কালীপ্রসাদ, কালীকিঙ্কর, কালীপ্রসন্নরা। কালীচরণরা ছিল সাত ভাই। টাকাপয়সা, অলঙ্কার তো ছিলই, এমনকী মন্দিরের বাসনপত্র পর্যন্ত লুটে নেয় তারা। লুটপাটের পর যখন তা মন্দির ছেড়ে বেরিয়ে আসছে, ঠিক তখনই আরাধ্যা মা কালী স্বয়ং নাকি তাদের আদেশ করেন, তাঁকেও সঙ্গে নিতে। দৈব নির্দেশে নদী পেরিয়ে মাতৃবিগ্রহ নিয়ে সাত ভাই ফিরে আস...

Cricketer Prime Minister... JAWAHARLAL NEHRU 27.11.2023

ব্যাট করতে নামবেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। দিল্লির ন্যাশনাল স্পোর্টস স্টেডিয়াম তখন লোকে লোকারণ্য। ড্রেসিংরুম থেকে ক্রিজে পণ্ডিত নেহরু পা রাখতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল গ্যালারি। গত ১৪ নভেম্বর নেহরুর ১৩৪ তম জন্মদিনে ৭০ বছর আগের সেই স্মৃতি উস্কে দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। দেশে চলতি বিশ্বকাপের উত্তেজনায় মশগুল ক্রিকেটপ্রেমীরা। এরইমধ্যে এক্স হ্যান্ডেলে ওই ম্যাচে ক্রিকেটার নেহরু...

BADHNA POROB....বাঁধনা পরব-একটি গরুর উৎসব 24.11.2023

কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় হয় কালীপুজো। সেদিন থেকেই রাঢ় বাংলার বিস্তীর্ণ এলাকায় মানুষ মেতে ওঠে বাঁধনা পরবে। মূলত বাঁকুড়া, দুই মেদিনীপুর, পুরুলিয়া, পাশের রাজ্য ঝাড়খণ্ড ও ওড়িশার বিস্তীর্ণ অংশে পালিত হয় কৃষিভিত্তিক এই উৎসব। মেতে ওঠেন আদিবাসী, কুড়মি থেকে শুরু করে হিন্দু সম্প্রদায়ের মানুষজন। এই পরব আসলে বন্দনার মাধ্যমে গোরুকে কৃতজ্ঞতা জানানোর রীতি। তাই অনেকে মনে করেন, ‘বন্দনা’ থেকেই বাঁধনা শব...

আনন্দপুর থানা থেকে আসছি,আজ। 22.11.2023

এবার শুনবেন কিছু রহস্য রোমাঞ্চ,কিছু বর্তমানের সত্য ঘটনা যেগুলি পরিশিষ্ট, সংশ্লিষ্ট এবং সম্পৃক্ত করেছে আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন অঞ্চলের থানা।এবারের নিবেদন থানা থেকে আসছি,গল্প নয় সত্য ঘটনা। প্রত্যেক বুধবার ঠিক রাত ১১ টায়। আজকের ঘটনা : আনন্দপুর থানা তথ্যসূত্র:বর্তমান পত্রিকা। সূত্রধর: অর্ণব Facebook: https://facebook.com/EtiTomaderArnab Insta: https://instagram.com/eti_tomader_arnab Youtube: http...

Jodubabur BAZAR....যদুবাবুর বাজার 20.11.2023

তারপর? সকাল সকাল টাটকা শাকসব্জী কে না চায়। আর তা যদি একটু কমে পাওয়া যায়, তাহলে তো আর কথাই নেই। আবার ভালো মানের মুদিখানা বা দশকর্মা ভাণ্ডারের খোঁজ চাই। তাও আছে। একেবারে এক ছাতার তলায় মিলবে শাকসব্জী থেকে মাছ-মাংস মায়, মুদিখানা-দশকর্মার নানা জিনিস। তার জন্যই লোকে একডাকে চেনেন যদুবাবুর বাজারকে। ভবানীপুর অঞ্চলে স্যার আশুতোষ মুখোপাধ্যায় রোডের বিস্তৃত অঞ্চলজুড়ে বসে এই বাজার। কিন্তু বাজারটির এই নাম...

অশ্বত্থ গাছকে কালী রূপে পুজো করত রঘু ডাকাত...... KALI KOTHA 10.11.2023

বারাসত শহরজুড়ে থিম নির্ভর কালীপুজোর ছড়াছড়ি। এর মধ্যেই লুকিয়ে রয়েছে লোককথা। এই শহরেই রয়েছে ডাকাত কালীবাড়ি। যেখানে একটি অশ্বত্থ গাছকে ঘিরে রয়েছে বহু জনশ্রুতি। বারাসত শহর থেকে তিন কিলোমিটার দূরে রয়েছে ডাকাত কালীবাড়ি। এটি এখন জরাজীর্ণ অবস্থায়। এখন খসে খসে পড়ছে ইট। বহু প্রাকৃতিক বিপর্যয়, ঝড়-ঝাপটা গিয়েছে এর উপর দিয়ে। কিন্তু তারপরেও পুরনো ইট আগলে রেখেছে মন্দিরটিকে। এই মন্দিরকে ঘিরে রয়েছে একটি প্রকাণ্...

পূর্ব যাদবপুর থানা থেকে আসছি,আজ। 08.11.2023

এবার শুনবেন কিছু রহস্য রোমাঞ্চ,কিছু বর্তমানের সত্য ঘটনা যেগুলি পরিশিষ্ট, সংশ্লিষ্ট এবং সম্পৃক্ত করেছে আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন অঞ্চলের থানা।এবারের নিবেদন থানা থেকে আসছি,গল্প নয় সত্য ঘটনা। প্রত্যেক বুধবার ঠিক রাত ১১ টায়। আজকের ঘটনা: পূর্ব যাদবপুর থানা তথ্যসূত্র:বর্তমান পত্রিকা। সূত্রধর: অর্ণব Facebook: https://facebook.com/EtiTomaderArnab Insta: https://instagram.com/eti_tomader_arnab Youtube:...

Luister naar de podcast Eti,Tomader Arnab (Bengali Educational Podcast) in Replaio

Radio en podcasts in één app - gratis en zonder account. Installeer vandaag nog en mis de lancering niet

Download het op Google Play

Replaio is geen uitgever van podcasts; namen van shows, covers en audio zijn eigendom van hun makers en worden verspreid via openbare RSS-feeds